ব্রেকিং:
রংপুর মেডিকেল কলেজে (রমেক) শনিবার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৬১ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ১৭ জন, লালমনিরহাটে ১৯ জন, গাইবান্ধায় ১৬ জন, কুড়িগ্রামে ৭ জন, ঠাকুরগাঁওয়ের ১ জন ও বগুড়ার ১ জন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। রংপুর মেডিকেল কলেজে (রমেক) ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬০ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ২৬ জন, কুড়িগ্রামে ১৪ জন, লালমনিরহাটে ১৩ জন ও গাইবান্ধায় ৭ জন। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আরো ২৭ জনের মৃত্যু হয়েছে, এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৮৫১ জন।
  • রোববার   ০৯ আগস্ট ২০২০ ||

  • শ্রাবণ ২৪ ১৪২৭

  • || ১৯ জ্বিলহজ্জ ১৪৪১

সর্বশেষ:
মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী আজ গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি, রংপুর পৌরসভার সাবেক মেয়র মোহম্মদ আফজালের সুচিকিৎসার ব্যবস্থা করলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী অর্থনীতির সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে: কৃষিমন্ত্রী কারিগরি শিক্ষায় ভর্তির হার ৫০ শতাংশে উন্নীত করা হবে: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে, ২০২২-এ অস্ট্রেলিয়ায় মুজিববর্ষেই বঙ্গবন্ধুর পলাতক খুনীদের ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন
১৬

পরিবারসহ করোনায় আক্রান্ত ‘বাহুবলী’র পরিচালক রাজমৌলি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ জুলাই ২০২০  

Find us in facebook

করোনায় আক্রান্ত ‘বাহুবলী’ ছবির পরিচালক এস এস রাজমৌলি এবং তার পুরো পরিবার। কোভিড-১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা নিজেই টুইট করে জানিয়েছেন রাজমৌলি।

করোনায় আক্রান্ত হওয়ার খবর টুইটারে জানিয়ে রাজমৌলি লেখেন, কিছুদিন ধরে আমি ও আমার পুরো পরিবার জ্বরে ভুগছিলাম। জ্বরটা যদিও ভয়ানক কিছু নয়, তবুও আমার কোভিড-১৯ টেস্ট করাই। টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। ডাক্তারের পরামর্শ মতো আমরা সকলেই হোম কোয়ারেন্টাইনে রয়েছি।

আরো একটি টুইটে ‘বাহুবলী’ পরিচালক লেখেন, করোনার জন্য ভয়ঙ্কর কোনো উপসর্গ আমাদের দেখা দেয়নি। ডাক্তারের নির্দেশ মতো চলছি। আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়ার অপেক্ষায় রয়েছি। যাতে আমরাও অন্যের চিকিৎসার প্রয়োজনে প্লাজমা দিতে পারি।

এরপরই পরিচালক ও তার পরিবারের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন ভক্তরা।

প্রসঙ্গত, খুব শীঘ্রই বিগ বাজেট ছবি ‘ত্রিপল আর’ এর শুটিং শুরু করার কথা রয়েছে এস এস রাজমৌলির।

Place your advertisement here
Place your advertisement here
বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর