ব্রেকিং:
নারীর ক্ষমতায়নে দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে: ডেপুটি স্পিকার অর্থনৈতিক কূটনীতির প্রতি বিশেষ গুরুত্ব প্রধানমন্ত্রীর কুড়িগ্রামে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী লালমনিরহাটে দরিদ্রদের চোখের চিকিৎসায় এগিয়ে এলেন মন্ত্রীপুত্র নীলফামারীতে ইমামদের নিয়ে পাঁচদিন ব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ
  • শনিবার   ২৬ সেপ্টেম্বর ২০২০ ||

  • আশ্বিন ১০ ১৪২৭

  • || ০৮ সফর ১৪৪২

সর্বশেষ:
জাতিসংঘে বাংলা: সেই ঐতিহাসিক দিন আজ পৃথিবীকে রক্ষায় জাতিসংঘে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নিরাপদ নৌপথ নিশ্চিতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান নৌপ্রতিমন্ত্রীর আমরা চাই মেধা নির্ভর ডিজিটাল অর্থনীতির দেশ- নীলফামারীতে পলক সৈয়দপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
১৪৪

পরকীয়া দেখে ফেলায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২০  

Find us in facebook

রংপুরের মিঠাপুকুরে ভাবির সঙ্গে স্বামীর পরকীয়া দেখে ফেলায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার রাণীপুকুর ইউপির জ্যোৎস্না গ্রাম থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত হোসনে আরা বেগম লতিবপুর ইউপির জায়গীর ঈদুলপুর গ্রামের হোসেন মিয়ার মেয়ে। আটক রফিকুল জ্যোৎস্না গ্রামের রইচ উদ্দিনের ছেলে।

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস জানান, প্রায় তিন বছর আগে রফিকুল ইসলামের সঙ্গে হোসনে আরার বিয়ে হয়। তাদের একটি মেয়ে রয়েছে। মাস ছয়েক আগে বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন রফিকুল। এরপর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। সোমবার দুপুরে স্বামীর কাছে এর সত্যতা জানতে চান স্ত্রী। পরে রফিকুল বিষয়টি জানিয়ে কাউকে বলতে নিষেধ করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হোসনে আরার মৃত্যু হয়।

ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল জানান, পাশের বাড়িতে কুলখানি উপলক্ষে রান্নার কাজ চলছিল। সেখানে তিনি রান্নার কাজে সহযোগিতা করছিলেন। রাতে সন্তানের কান্নার শব্দ শুনে বাড়িতে এসে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় হোসনে আরার মরদেহ দেখতে পান। তবে নিহতের স্বজনদের দাবি, পরকীয়ার জেরে তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here
রংপুর বিভাগের পাঠকপ্রিয় খবর