পবিত্র হজ আজ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩০ জুলাই ২০২০
Find us in facebook
হজ ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম একটি। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম ব্যক্তির জন্য জীবনে একবার হজ করা ফরজ ইবাদত। প্রতি বছর হিজরি সনের শেষ মাস অর্থাৎ জিলহজ মাসের ৯ তারিখ আরাফার ময়দানে উপস্থিত হওয়ার মাধ্যমে হজ পালন করা হয়।
হাদিসের ঘোষণা, ‘আল-হাজ্জু আরাফাহ’ অর্থাৎ আরাফাহর ময়দানে উপস্থিত হওয়াই হজ।’
সারা বিশ্ব থেকে প্রতি বছর প্রায় ২৫ লাখ লোক হজে অংশগ্রহণ করতো। কিন্তু বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের কারণে এবার সৌদি আরবসহ দেশটিতে বসবাসকারী বিশ্বের ১৬০ দেশের ১০ হাজার লোক পবিত্র নগরী মক্কার ঐতিহাসিক জাবালে রহমতের পাদদেশে আরাফার ময়দানে হজ পালনে জমায়েত হবেন।
পবিত্র নগরী মক্কা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত এ স্থানে একত্রিত হওয়া হজের অন্যতম রোকন। ৯ জিলহজ সূর্যাস্তের আগে আরাফার ময়দানে উপস্থিত না হলে হজই হবে না।
আজ ৯ জিলহজ জাবালে রহমত থেকে শুরু করে মসজিদে নামিরাসহ আরাফার ময়দানের চিহ্নিত সীমানার মধ্যে যেকোনো সুবিধাজনক স্থানে অবস্থান গ্রহণ করার মধ্য দিয়ে হজ সম্পন্ন করবে মুমিন মুসলমান।
লোক সংখ্যা কম হওয়ায় যথাযথ স্বাস্থ্য নিরাপত্তার মধ্য দিয়ে সুন্দর ব্যবস্থাপনায় এবারের হজে অংশগ্রহণকারীরা মিনা থেকে আরাফার ময়দানে উপস্থিত হবেন।
এবার হজের খুতবা দেবেন ৯২ বছরের প্রবীণ শায়খ ড. আব্দুল্লাহ ইবনে সুলাইমান আল-মানিয়া। হজের খুতবা দেয়া ইমাম ও খতিবদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি বয়স্ক ব্যক্তি। হজের দিন মসজিদে নামিরায় মুয়াজ্জিন হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ ইমাদ বিন আলি ইসমাইল। তিনি মসজিদের হারামের নিয়মিত মুয়াজ্জিন।
আজ বৃহস্পতিবার তালবিয়া ও তাকবিরের ধ্বনিতে মুখরিত হবে আরাফার ময়দান। এবারের হজে অংশগ্রহণকারীদের জন্য রইল শুভ কামনা।
- বঙ্গমাতা`র জন্মদিনে দিনাজপুরে সেলাই মেশিন বিতরণ
- দিনাজপুরে প্রতি কেজি পেঁয়াজের দাম ১৭ টাকা
- ইতিহাসের সর্বোচ্চ বৈদেশিক সাহায্য পেয়েছে বাংলাদেশ
- ‘আন্তর্জাতিক ক্রেতারা আশাবাদের জোগান দিচ্ছেন’
- রমেকে আরো নতুন ৬১ জনের করোনা শনাক্ত
- রংপুরে বঙ্গমাতা’র জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ
- পঞ্চগড়ে বঙ্গমাতা’র জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
- বঙ্গমাতা’র জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় সেলাই মেশিন বিতরণ
- বঙ্গমাতা’র জন্মদিন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সেলাই মেশিন বিতরণ
- লালমনিরহাটে বঙ্গমাতা’র জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ
- পঞ্চগড়ে বঙ্গমাতা’র জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ
- আদিবাসী ইস্যুকে পুঁজি করে পর্দার আড়ালে চলছে ষড়যন্ত্র!
- আদিবাসীতে বিতর্ক: ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি
- আদিবাসী দাবি করার নেপথ্যে যত কারণ
- উপজাতিদের আদিবাসী বলা বন্ধ করতে হবে
- আদিবাসী ইস্যু এক নতুন ষড়যন্ত্রের ইঙ্গিত!
- নীলফামারীতে দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ
- কাল অনলাইনে শুরু একাদশের ভর্তি: যেভাবে আবেদন করবেন
- বন্যার্তদের মাঝে ১১ হাজার ৩৩৬ টন চাল বিতরণ করেছে সরকার
- করোনা: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু ৩২, শনাক্ত ২৬১১
- বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করার উদ্যোগ নিয়েছে ভারত
- বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব: একজন মহীয়সী নারী
- বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দুর্গম দ্বীপেও উচ্চগতির ইন্টারনেট
- ‘ফজিলাতুন্নেসা মুজিবের আত্মত্যাগের বার্তা ছড়িয়ে দিতে হবে’
- ফজিলাতুন্নেছা মুজিব বাঙালি নারী সমাজের প্রেরণার উৎস: রাষ্ট্রপতি
- ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর: প্রধানমন্ত্রী
- অশ্রুঝরা আগস্ট: বঙ্গবন্ধু ছিলেন কৃষকের আপনজন
- নিদ্রাহীনতা থেকে পরিত্রাণের মোক্ষম উপায়
- হাকিমপুরকে মাদকমুক্ত করার চ্যালেঞ্জ নবাগত ওসির
- ছাগলের খামার করাই স্বপ্ন ছিল যার!
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- বুড়িমারী স্থলবন্দরে আজ থেকে বাণিজ্য কার্যক্রম চালু
- মোবাইল-ভিত্তিক প্রশাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’
- অর্থনৈতিক নিরাপত্তায় নবম স্থানে বাংলাদেশ
- জলঢাকায় জঙ্গি সংগঠন আল্লাহ দলের এক সদস্য গ্রেফতার
- ‘গ্লোবাল সিটিজেন’ তহবিলে ৫০ হাজার মার্কিন ডলার দেবে বাংলাদেশ
- ঠাকুরগাঁওয়ে রত্নাই সীমান্তের নাগর নদীতে বাংলাদেশির লাশ
- বিশ্বব্যাপী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের ভূয়সী প্রশংসা চলছে


