ব্রেকিং:
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ১৬ জন ব্যক্তি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৮০২ জনে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
  • শুক্রবার   ১৩ নভেম্বর ২০২০ ||

  • কার্তিক ২৯ ১৪২৭

  • || ২৭ রবিউল আউয়াল ১৪৪২

সর্বশেষ:
জনগণের ভোট, সমর্থন নিয়েই আমরা ক্ষমতায় এসেছি- প্রধানমন্ত্রী দেশের সব অর্জন আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে- কাদের ‘শেখ হাসিনা সরকার যতদিন থাকবে, দেশবাসী নিরাপদ’ ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ লালমনিরহাটে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২০  

Find us in facebook

Find us in facebook

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

পঞ্চগড় শহরের ভ্যানচালক আয়বুল ইসলাম জানান, শনিবার সকাল থেকে পঞ্চগড়ে খুব শীত পড়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
সরেজমিনে দেখা গেছে, হিমালয়ের অনেক কাছাকাছি হওয়ায় বিগত বছরের তুলনায় সারাদেশের মতো পঞ্চগড়ে শীতের তাপমাত্রা হ্রাস পেতে শুরু করেছে। ফলে গত ৩ দিন ধরে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কুয়াশাছন্ন হয়ে পড়ে পুরো জেলা। সঙ্গে হিমালয়ের হাওয়া পাল্লা দেয়ায় শীত অনুভূত হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

Place your advertisement here
Place your advertisement here