দারিদ্র্য নির্মূলে বহুমুখী গ্রাম সমবায় সমিতি গড়ুন: প্রধানমন্ত্রী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২০
Find us in facebook
দেশ থেকে দারিদ্র্য নির্মূলে বহুমুখী গ্রাম সমবায় নিশ্চিত করতে সমবায়ীদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, এটা পরীক্ষিত যে, বহুমুখী গ্রাম সমবায় যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশে কোনো দারিদ্র্য থাকবে না। দারিদ্র্যটা সম্পূর্ণ নির্মূল হবে। সেটা আমরা করতে পারবো। একই সঙ্গে তিনি সমবায়ের ক্ষেত্রে নারীদের আরো বেশি করে এগিয়ে আসার এবং সমবায়ীদের আরো আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, জাতির পিতা বাধ্যতামূলক বহুমুখী সমবায়ের কথা বলেছেন। কারণ তিনি জানতেন যে কীভাবে বাংলাদেশ উন্নত হবে। সরকারের প্রচেষ্টায় সমবায় সমিতি ও সমবায়ীদের সংখ্যা দিন দিন বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে সমিতির সংখ্যা এক লাখ ৯০ হাজার ৫৩৪টি এবং এর সদস্য সংখ্যা এক কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৭৪৭ জনে উন্নীত হয়েছে। বর্তমানে সমবায়ের মোট সদস্যের মধ্যে মাত্র ২৩ শতাংশ নারী হওয়ায় প্রধানমন্ত্রী সমবায় কার্যক্রমে নারীদের সম্পৃক্ততা আরো বৃদ্ধি করার আহ্বান জানান।
গতকাল শনিবার সকালে ৪৯তম জাতীয় সমবায় দিবস ২০২০ উদযাপন এবং জাতীয় সমবায় পুরস্কার ২০১৯ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ আহ্বান জানান তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন।
তিনি বলেন, আরো বেশি করে নারীদের সমবায় কার্যক্রমে এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। কারণ সমাজের অর্ধেক অংশইতো নারী। নারীরা যদি বেশি করে এগিয়ে আসে তাহলে দুর্নীতি কমবে, কাজ বেশি হবে এবং প্রতিটি পরিবার উপকৃত হবে।
সমবায়ীদের আন্তরিকতার সঙ্গে কর্তব্য পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমবায়ের মাধ্যমেই দেশকে উন্নত করার জাতির পিতার নীতিতেই আমরা বিশ্বাসী। কাজেই যারা সমবায়ের সঙ্গে জড়িত তাদের অনুরোধ করবো- বড় লাভের আশা না করে আন্তরিকতার সঙ্গে কাজ করবেন যেন এটা একটা বড় স্থায়ী, উৎপাদনমুখী ও লাভজনক প্রতিষ্ঠান হয়, যাতে প্রত্যেকটা মানুষ লাভের অংশটা পায়।
শেখ হাসিনা বলেন, কেবল একা নয়, সবাইকে নিয়ে ও দিয়ে খাব এবং সবাইকে নিয়েই কাজ করবো এই চিন্তা-ভাবনাটাই সমবায়ে সব থেকে বেশি প্রয়োজন।
প্রধানমন্ত্রী বলেন, অনেক ঘাত-প্রতিঘাত এবং রক্তের বিনিময়ে আমরা যেমন স্বাধীনতা অর্জন করেছি, তেমনি গণতন্ত্র ফিরিয়ে আনতেও অনেক ত্যাগ ও সংগ্রাম করতে হয়েছে। আর আজ আওয়ামী লীগ সরকারে রয়েছে বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, আমরা আমাদের প্রবৃদ্ধি প্রায় ৮ শতাংশের ওপরে অর্জন করছিলাম। দারিদ্রের হার ৪০ ভাগ থেকে ২০ দশমিক ৫ ভাগে নামিয়ে এনেছি। মাথাপিছু আয় ২০৬৪ ডলারে উন্নীত করেছি। করোনা না দেখা দিলে হয়তো আরো ভাল করতে পারতাম।
এ সময় প্রধানমন্ত্রী শীতের আগমনের সঙ্গে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি সম্পর্কে পুনরায় সবাইকে সতর্ক করেন এবং স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানান। মাস্ক ছাড়া ঘরের বাইরে যেন কেউ বের না হন সেদিকে দৃষ্টি রেখে নিজেকে এবং অপরকে নিরাপদ রাখার আহ্বানও পুনর্ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে এলজিআরডি ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য সমবায় পুরস্কার ২০১৯ বিজয়ীদের মাঝে বিতরণ করেন।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল আহসান স্বাগত বক্তৃতা করেন। সমবায় অধিদফতরের মহাপরিচালক মো. আমিনুল ইসলাম ও বাংলাদেশ ইউনিয়নের সভাপতি শেখ নাদির হোসেন লিপু মঞ্চে উপস্থিত ছিলেন।
দেশের সমবায় খাতের উন্নয়নের চিত্র তুলে ধরে অনুষ্ঠানে একটি ভিডিও ডকুমেন্টারিও প্রচারিত হয়। অনুষ্ঠানে সমবায় অধিদফতর প্রকাশিত ‘সমবায়ের সাফল্য গাঁথা’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
- মিঠাপুকুরে ২৩ মুক্তিযোদ্ধার নামে সড়কের নামকরণ
- শিক্ষা খাতে ৪২৩ কোটি টাকা সহায়তা দিচ্ছে ইইউ
- সব ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান নিবন্ধনে নীতিমালা করবে সরকার
- সেনাবাহিনীকে সবসময় জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
- ‘বঙ্গবন্ধুর বিশ্বনেতা হয়ে ওঠার ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে’
- জুমার দিন যে কাজটি সবার জন্য আবশ্যক
- এইচএসসি’র ফরম পূরণ ২৭ জুন থেকে অনলাইনে
- বিএনপির অধিকাংশরাই যেন এখন ঘুমন্ত
- তারেকের অবৈধ নির্দেশ মানতে মানতে নেতারা ক্লান্ত
- দেড় কোটি টাকা মূল্যের নকল ব্যান্ডরোল জব্দ, আটক ১
- ফুলবাড়ীতে ১০ দিনের লকডাউন
- পঞ্চগড়ে করোনা শনাক্তের হার ৪৭.৭২ শতাংশ
- ফাইনাল হেরে দলে `গণছাঁটাইয়ের` হুমকি কোহলির!
- আজ মাহির কপাল পরীক্ষা
- ইসলামের আলোকে সম্পদ বৃদ্ধির ১০ উপায়
- দেশে খাদ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে- খাদ্যমন্ত্রী
- ১১ মাসে কৃষি খাতে এডিপি বাস্তবায়ন ৭৬ শতাংশ
- টানা ১০ মাস ধরে করোনা পজিটিভ ছিলেন তিনি!
- দু-একদিনের মধ্যে বেসরকারিভাবে অ্যান্টিজেন টেস্ট শুরু
- জরুরি পরিষেবা ছাড়া সব কিছু বন্ধের প্রস্তুতি
- ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রের পোস্টার উদ্বোধন
- অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের এই মডেলকে বলা হয় ‘শেখ হাসিনা মডেল’
- প্রাথমিক শিক্ষক নিয়োগবিধি দ্রুত চূড়ান্তের সুপারিশ
- যেকোনো সময় বড় সিদ্ধান্ত: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে খুন করা হয় বাংলাদেশকে
- ভাতা বন্ধ হওয়ায় দুই প্রতিবন্ধীকে নিয়ে বিপাকে কাচু শেখ
- চতুর্থ ধাপে ২৯৭৩ বীর মুক্তিযোদ্ধার নাম প্রকাশ
- সরকারের অধিকাংশ প্রকল্পের সুবিধাভোগী প্রান্তিক জনগণ: স্পিকার
- চার বিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি
- দিনাজপুরে বাড়ছে জ্বর ও সর্দিতে আক্রান্ত রোগীর সংখ্যা
- শিগগির বদলে যাবে উত্তরাঞ্চলের অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন অব্যাহত থাকবে: নৌ প্রতিমন্ত্রী
- ২০০ কোটি টাকার হাড়িভাঙ্গা আম বাজারে আসছে
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড
- আগামী ২ মে ৬ লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান
- কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মানতে মাঠে জেলা প্রশাসন
- করোনার দুঃসময়ে মানুষের পাশে নেই বিএনপি
- সরকারের নানামুখী উদ্যোগে পুলিশের সক্ষমতা বেড়েছে: আইজিপি
- ২০৪১ সালের মধ্যে ধূমপানমুক্ত হবে বাংলাদেশ: তথ্যমন্ত্রী
- সমাজ ব্যাধিমুক্ত রাখতেই মডেল মসজিদ- প্রধানমন্ত্রী



