ব্রেকিং:
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৫ জন ব্যক্তি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৬৫৯ জনে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ। রংপুরের লালবাগের একটি ছাত্রীনিবাসে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার।
  • মঙ্গলবার   ২৬ জানুয়ারি ২০২১ ||

  • মাঘ ১২ ১৪২৭

  • || ১২ জমাদিউস সানি ১৪৪২

সর্বশেষ:
অনুমোদন পেল দেশে উদ্ভাবিত প্রথম পিসিআর টেস্ট কিট দারিদ্র্যের হার বেড়ে ৪২ শতাংশ হওয়ার তথ্য সঠিক নয় বিরামপুর সীমান্তে আটক মহিষ নিলামে বিক্রি পেট্রলপাম্পে পরিমাপে কম, ছদ্মবেশে ধরলেন ম্যাজিস্ট্রেট বাংলাদেশের মানুষের জন্য এটি সবচেয়ে বড় উৎসব- প্রধানমন্ত্রী

তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২১  

Find us in facebook

রংপুরের তারাগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাসের সুপারভাইজার রেজাউল করিম (৫০) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। বুধবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হরিরামপুরের কাজী ফার্ম সংলগ্ন রংপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট এলাকার বাসিন্দা।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মিথিলা পরিবহনের বাসটি ওই এলাকায় পৌঁছে ওভারটেক করার সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার রেজাউল করিম মারা যান। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here