ব্রেকিং:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জন মারা গেছেন। একই সময়ে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ১ হাজার ৯০৮ জন
  • রোববার   ২৯ নভেম্বর ২০২০ ||

  • অগ্রাহায়ণ ১৪ ১৪২৭

  • || ১৩ রবিউস সানি ১৪৪২

সর্বশেষ:
১৫ লাখ কৃষককে বিনামূল্যে হাইব্রিড বীজ দেবে সরকার দিনাজপুরে ঘন কুয়াশায় জেঁকে বসেছে শীত করোনার ভ্যাকসিন মানুষ সহজেই পাবে- সেতুমন্ত্রী বঙ্গবন্ধুকে নিয়ে ষড়যন্ত্রের জবাব দেবে জনগণ- মুক্তিযুদ্ধমন্ত্রী পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে রোডম্যাপ সরকারের

ঠাকুরগাঁওয়ে দুর্ঘটনায় ট্রাক্টরের চাপায় চালকের মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২০  

Find us in facebook

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের চাপায় প্রাণ হারালো রুবেল (৩২) নামে এক ট্রাক্টর চালক। শনিবার দুুপুরে সদর উপজেলার পশ্চিম গিলাবাড়ী মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল গিলাবাড়ী দিদারপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
জানা যায়, রুবেল জমি চাষ করে ট্রাক্টর নিয়ে বাড়ি যাচ্ছিন। এ সময় বিপরীত দিক থেকে মাটি ভর্তি একটি ট্রলিকে সাইড দিতে গিয়ে ট্রাক্টরটি খাদে পরে যায়। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পরে রুবেল। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুরে রেফার্ড করা হয়। রংপুরে নেওয়ার পথে বিকালে তার মৃত্যু হয় ।

এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে বলে জানায় থানার ওসি তানভিরুল ইসলাম। 

Place your advertisement here
Place your advertisement here