ব্রেকিং:
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৪ জন ব্যক্তি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩৩৯ জনে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
  • বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২০ ||

  • আশ্বিন ৯ ১৪২৭

  • || ০৬ সফর ১৪৪২

সর্বশেষ:
আমরা শক্তিশালী বৈশ্বিক অংশীদারিত্বের অপেক্ষায়- প্রধানমন্ত্রী সব মাধ্যমিক স্কুলে হবে ডিজিটাল একাডেমি- প্রধানমন্ত্রী করোনাকালে রপ্তানির সম্ভাবনা বাড়ছে ইউরোপে ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে প্রশিক্ষণ নিয়েছে ২২ লাখের বেশি মানুষ আবাসন শিল্পে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে পদ্মা সেতু
২৬

চেহারায় ধরে রাখুন তারুণ্য

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২০  

Find us in facebook

দিন যত যাচ্ছে ততোই চেহারায় বয়স বাড়ার ছাপ পড়ছে। যা দেহের সঙ্গে সঙ্গে আমাদের মনকেও বুড়িয়ে দেয়। আবার অনেক সময় আয়নায় তাকালে মনে হয় সময়ের আগেই বয়সটা একটু বেশিই দেখাচ্ছে।
এই সমস্যায় মন খারাপ করবেন না। বরং ক্যালেন্ডারে বয়স বাড়তে দিন কিন্তু চেহারায় ধরে রাখুন তারুণ্য। হ্যাঁ, এমন কিছু জাদুকরী উপায় রয়েছে যা আপনার চেহারায় বয়সের ছাপ পড়তে দেবে না। চলুন জেনে নেয়া যাক সেই সহজ ও কার্যকরী উপায়গুলো-  

> পর্যাপ্ত পানি পান করতে হবে, সঙ্গে নিয়মিত ঘুম।

> সারাক্ষণ মুখে বিরক্তি নিয়ে থাকলে এমনি ১০ বছর বয়স বেশি মনে হয়। আর হাসলে বয়স কমে। এর পেছনে একটি বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। আর তা হলো হাসিমুখে থাকলে পেশির ব্যায়াম হয় ও রক্ত সঞ্চালন ভালো হয়।

> কপাল ও ত্বকের ভাঁজ দূর করতে চোখ বড় করে তাকানোর চেষ্টা করুন। এতে ত্বকের পেশি টানটান এবং মোলায়েম হবে।

> নিয়মিত ব্যায়াম করলে তারুণ্য ও যৌবনকে ধরে রাখা সম্ভব। একবারে ৩০ থেকে ৪০ মিনিট সময় আপনার হাতে নেই? তাহলে দিনে ৪ থেকে ৫ বারে ভাগ করে হলেও ব্যায়াম করলেই তারুণ্য থাকবে দীর্ঘ দিন।

> ফাইবার, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ প্রচুর ফল খেতে হবে। ফল শরীরে পুষ্টি যোগায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে স্বাভাবিকভাবেই শরীরে বয়সের ছাপ পড়বে না।

> সপ্তাহে দু’দিন এক টেবিল চামচ ঘি ও দুই টেবিল চামচ বাদামি চিনি মিশিয়ে স্ক্র্যাব তৈরি করে গোসলের আগে ত্বকে মাখুন। আর রাতে ঘুমানোর আগে ত্বক পরিষ্কার করে ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করুন।

> এছাড়া হাঁটাহাঁটি ও কায়িক পরিশ্রম দেহের সুঠাম ভাব ধরে রাখতে সাহায্য করে। এর ফলে শরীরে বার্ধক্যের ছাপ সহজে পড়তে পারে না।

Place your advertisement here
Place your advertisement here
লাইফস্টাইল বিভাগের পাঠকপ্রিয় খবর