ব্রেকিং:
বিএনপি থেকে গণ পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে পীরগাছার নেতা-কর্মীরা কুড়িগ্রামে সৈয়দ শামসুল হকের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত নীলফামারীতে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল দিনাজপুরে ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভারতের সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা যশবন্ত সিং মারা গেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোববার সকাল ৭টার দিকে দিল্লির আর্মি হাসপাতালে মৃত্যুবরণ করেন সাবেক এই সেনা কর্মকর্তা।
  • সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২০ ||

  • আশ্বিন ১৩ ১৪২৭

  • || ১০ সফর ১৪৪২

সর্বশেষ:
ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে- প্রধানমন্ত্রী বাংলাদেশকে ২০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক নীলফামারীতে ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকির অভিযোগ প্রধানমন্ত্রীর প্রতিটা মুহূর্তই ইতিহাসের অংশ- পলক ‘সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা শক্তিশালী করতে হবে’
৮৭

চীন ফেরত আরো এক শিক্ষার্থী রংপুর মেডিকেলে ভর্তি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২০  

Find us in facebook

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের(রমেক) আইসোলেশন বিভাগের করোনা ইউনিটে আরেকজন চীন ফেরত শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে।
তার নাম আলামিন। বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা মদনপুরে। রোববার রাত সাড়ে ১১টার পর তাকে ভর্তি করা হয়।

আইসোলেশন বিভাগের তত্ত্বাবধায়ক হুমায়ুন কবির জানান, চীন ফেরত ওই শিক্ষার্থী ইয়াংহু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। রোববার সকাল ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ছেড়ে দেয়া হয়। রাত ১০টায় তিনি তার নিজ বাড়ি কালীগঞ্জে আসেন।

এখানে আসার পর তার বমি এবং শারীরিক দুর্বলতা দেখা দিলে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তৃপক্ষ তাকে হাসপাতালের আইসোলেশন বিভাগের করোনা ইউনিটে ভর্তি করেছেন।

গত শনিবার থেকে সেখানে চিকিৎসাধীন আছেন চীন ফেরত আরেক শিক্ষার্থী তাশদীদ হোসেন। তার শরীরের ঘাম রক্ত এবং লালার নমুনা আইইডিসিআরের ল্যাব টেকনিশিয়ান নিয়ে গেছেন। মঙ্গলবার এ বিষয়ে চূড়ান্ত রিপোর্ট পাওয়া যাবে।

Place your advertisement here
Place your advertisement here
রংপুর বিভাগের পাঠকপ্রিয় খবর