করোনা: মন্দির প্রাঙ্গণেই সীমাবদ্ধ এবারের দুর্গাপূজা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০
Find us in facebook
নিউ নরমাল লাইফ বা নতুন স্বাভাবিক জীবনে ভিন্নভাবে শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে ২১ অক্টোবর। এদিন দেবীর বোধন। করোনা সংক্রমণ এড়াতে এবারের পূজা হচ্ছে সীমিত আকারে। শুধু ধর্মীয় রীতিনীতি মেনে পূজা-অর্চনার মাধ্যমে মন্দির প্রাঙ্গণেই সীমাবদ্ধ থাকবে আয়োজন। মহামারি বিবেচনায় এবার হবে শুধু মাতৃ বন্দনা, এমনকি নেয়া যাবে ভার্চুয়াল অঞ্জলি।
সম্প্রতি স্বাস্থ্যসেবা বিভাগের জনস্বাস্থ্য-১ অধিশাখার উপসচিব ডা. মো. শিব্বির আহমদ ওসমানী স্বাক্ষরিত এক চিঠিতে গাইডলাইন মেনে চলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়।
নির্দেশনায় মন্দির প্রাঙ্গণে নারী-পুরুষের প্রবেশ ও বের হওয়ার পথ পৃথক ও নির্দিষ্ট থাকার কথা বলা হয়েছে। এছাড়াও পূজামণ্ডপে আসা ব্যক্তিরা নির্দিষ্ট দূরত্ব (কমপক্ষে দুই হাত) বজায় রেখে লাইন ধরে সারিবদ্ধভাবে প্রবেশ করবেন এবং প্রণাম শেষে বের হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। সম্ভব হলে পুরো পথ পরিক্রমা গোল চিহ্ন দিয়ে নির্দিষ্ট করে দেয়ার কথাও নির্দেশনায় বলা হয় ।
পুষ্পাঞ্জলি প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানতে হবে এবং ভক্তের সংখ্যা অধিক হলে একাধিকবার পুষ্পাঞ্জলির ব্যবস্থা করতে হবে উল্লেখ করে নির্দেশনায় আরো বলা হয়, পূজামণ্ডপে আসা সবার মাস্ক পরা বাধ্যতামূলক। মাস্ক না পরে আসলে কাউকে পূজামণ্ডপে প্রবেশ করতে দেয়া যাবে না। এছাড়াও মন্দিরের প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধোয়া এবং তাপমাত্রা পরিমাপের জন্য থার্মাল স্ক্যানারের ব্যবস্থা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
নির্দেশনায় আরো বলা হয়েছে, সর্দি-জ্বর-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে কেউ যেন পূজামণ্ডপে না প্রবেশ করে। একইসঙ্গে হাঁচি-কাশির সময় টিস্যু, রুমাল বা কনুই দিয়ে নাক ও মুখ ঢাকতে হবে। ব্যবহৃত টিস্যু বর্জ্য ফেলার জন্য পর্যাপ্ত ঢাকনাযুক্ত বিনের ব্যবস্থা থাকতে হবে। জরুরিভাবে তা অপসারণের ব্যবস্থা করতে হবে। প্রসাদ বিতরণ, আরতি প্রতিযোগিতা/ধুনচি নাচ এবং শোভাযাত্রা থেকে বিরত থাকার কথাও নির্দেশনায় উল্লেখ আছে। ধর্মীয় উপাচার ছাড়া অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোকসজ্জা বর্জন করতেও বলা হয়েছে।
ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার জানান, ঢাকা মহানগরে এবছর ২৩২টি পূজামণ্ডপ হবে। এবার পূজায় অতিরিক্ত আলোকসজ্জা না করতে বলা হয়েছে। প্রতিবারের মতো এবারো নামাজের সময় বাজনা বন্ধ থাকবে। ভক্তরা সপ্তমী থেকে নবমী পর্যন্ত পূজা করবেন। এবার অনেক বয়স্ক ব্যক্তি ও শিশু ইচ্ছা থাকলেও পূজায় আসতে পারবে না। তাদের জন্য ভার্চুয়ালি অঞ্জলি দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর মহালয়া অনুষ্ঠিত হয়। পুরাণ মতে, এদিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে। মহালয়ার ৬ দিন পর পূজা শুরু হওয়ার কথা থাকলেও এবার তা অনুষ্ঠিত হয়নি।
আশ্বিন মাস মল (মলিন) মাস হওয়ার কারণে এবার দুর্গাপূজা শুরু হচ্ছে একমাস পর অর্থাৎ আগামী ২১ অক্টোবর বুধবার থেকে। পঞ্জিকা মতে, ২০২০ সালে দেবী দুর্গার আগমন হচ্ছে দোলায়। দোলায় চড়ে বাপের বাড়ির উদ্দেশ্যে স্বামীর ঘর থেকে রওনা দেবেন তিনি।
- বিশ্বনবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শণ:প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ
- ফ্রান্সে মহানবীর (সা:) অবমাননায় বীরগঞ্জে বিক্ষোভ
- কুড়িগ্রামে ধর্ষণের অভিযোগ করে বহিষ্কার হলো ছাত্রী
- লালমনিরহাটে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে ফেলা জুয়েল ছিলেন ধার্মিক
- নীলফামারীতে মসজিদে মসজিদে ঈদে মিলাদুন্নবীর দোয়া অনুষ্ঠিত
- নীলফামারীতে কাউন্সিলরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- মহানবীর (সা:) ব্যঙ্গচিত্র প্রদর্শণ: প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ
- ফ্রান্সে মহানবীকে সাঃ কে অবমাননা করায় পঞ্চগড়ে বিক্ষোভ
- কুড়িগ্রামে লিটল ম্যাগাজিন ‘বাংলা আমার জন্মভূমি’র মোড়ক উন্মোচন
- কুড়িগ্রামে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন
- সৈয়দপুরে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ
- নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
- নীলফামারীর সৈয়দপুরে জুয়া খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১
- ‘যুবসমাজের কল্যাণে বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ সরকারের অঙ্গীকার’
- ফ্রান্সে মহানবী সাঃ কে অবমাননার প্রতিবাদে রংপুরে মানববন্ধন
- দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ১৪ জন করোনায় আক্রান্ত
- করোনা: দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৯ মৃত্যু, আক্রান্ত ১৬০৪
- সিনহার পর বিচারবহির্ভূত হত্যা কমেছে: আইন ও সালিশ কেন্দ্র
- লালমনিরহাটে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন
- মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ লিখতে গেজেট প্রকাশ
- লালমনিরহাটে ধর্ম অবমাননার দায়ে একজনকে পিটিয়ে হত্যা
- বাল্য বিবাহ প্রতিরোধে ফুলবাড়ীতে ক্যাম্পেইন অনুষ্ঠিত
- করোনা ভাইরাসের ২য় ঢেউ ঠেকাতে প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
- শেখ হাসিনা: গণতন্ত্রের মানসকন্যা ও পরিবর্তনের অগ্রদূত
- জনসম্পৃক্ততা নেই, মুখ থুবড়ে পড়েছে বিএনপি
- ‘৭ মার্চের ভাষণটি ছিল ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়`
- দেশের সব জেলায় ১০ নভেম্বর থেকে ই-পাসপোর্ট
- চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে আগ্রহী বাংলাদেশ
- রংপুরে ব্যাটারির নকল পানি তৈরির কারখানার মালামাল জব্দ
- গাইবান্ধায় বেশি দামে আলু বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীর জরিমানা
- রাসেলের স্বপ্ন ছিল সে সেনাবাহিনীর অফিসার হবে- প্রধানমন্ত্রী
- রংপুরে প্রথমবারের মতো চালু হলো সুপারশপ ‘স্বপ্ন’
- কুড়িগ্রামে ৫ কন্যা সন্তানের পর আবারো একসাথে ৩ কন্যার জন্ম
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: সায়মা
- বিএনপিকে রাজনৈতিকভাবে ফ্রেশ হতে হবে: নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
- সৈয়দপুরে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’: স্বপ্ন এখন শিখর চূড়ায়
- এ বছরই বাড়ছে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবল রংপুর
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- পাবনায় কৃষকের ঘরে অন্তত ৮৯ হাজার টন পেঁয়াজ মজুত
- জলঢাকায় জঙ্গি সংগঠন আল্লাহ দলের এক সদস্য গ্রেফতার
- পৃথিবীকে রক্ষায় জাতিসংঘে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর


