করোনা: বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০
Find us in facebook
ইতিহাসের ভয়াবহতম বিপর্যয় কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি। সব ক্ষেত্রেই বাড়ছে কর্মচাঞ্চল্য। অর্থনীতি পুনরুদ্ধারে মানুষের হাতে টাকার সরবরাহ বাড়ানো জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিশ্বব্যাপী চলমান কভিডের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়া অর্থনীতির খাতগুলো আবারও ধীরে ধীরে সচল হচ্ছে। স্থবির হয়ে পড়া শিল্প-কারখানার চাকা ঘুরছে। বাড়ছে উৎপাদনও। এ ক্ষেত্রে সরকারের দেওয়া অর্থনীতি পুনরুদ্ধারের প্রণোদনা প্যাকেজ ও দ্রুত নেওয়া কৌশলগুলো বেশ কার্যকর ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টদের ধারণা।
করোনাভাইরাস আতঙ্ক কাটিয়ে ঢাকাসহ সারা দেশে শুরু হয়েছে সব ধরনের অর্থনৈতিক কর্মকান্ড। জমে ওঠার অপেক্ষায় এখন ব্যবসা-বাণিজ্য। গতি ফিরছে রপ্তানি খাতেও। ব্যাংকগুলোতে আমদানি-রপ্তানির এলসি খোলার হারও বাড়তে শুরু করেছে। রেমিট্যান্স প্রবাহে সৃষ্টি হয়েছে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড। পোশাকশিল্প খাতের কারখানাগুলোও প্রায় পুরোদমে উৎপাদন শুরু করেছে। এ খাতের স্থগিত হওয়া অর্ডারগুলো ফিরে আসার সঙ্গে নতুন নতুন অর্ডারও আসতে শুরু করেছে। ফলে দেশের অর্থনীতিতে নতুন করে গতির সঞ্চার হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা।
তবে বৈদেশিক ও দেশীয় শ্রমবাজারের উন্নয়ন এবং তা পুনরুদ্ধারে আরও কিছু কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, অভ্যন্তরীণ উৎপাদন টিকিয়ে রাখার পাশাপাশি বহির্বিশ্বের রপ্তানি ও শ্রমবাজার পুনর্গঠনে আরও কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন বৈদেশিক মিশনগুলোর। এ ছাড়া প্রবাসী শ্রমিক যারা দেশে ফিরে এসেছেন, তাদের ফেরত পাঠাতে না পারলে স্থানীয়ভাবে তাদের কর্মসংস্থান নিশ্চিত করারও তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। অবশ্য ফিরে আসা প্রবাসীদের কর্মসংস্থানের জন্য পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), কর্মসংস্থান ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংক সরকারের সহায়তায় একটি ঋণ প্রকল্প বাস্তবায়ন করছে, যার একটা ইতিবাচক প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে দেশের অর্থনীতিতে।
বিশেষজ্ঞরা বলছেন, কভিড-১৯ আতঙ্ক কিছুটা কেটে গেছে। তবে জনমনে অস্বস্তি এখনো কাটেনি। আক্রান্ত ও মৃত্যুর হারও কমছে না। অবশ্য বিশ্বের বেশির ভাগ দেশের একই অবস্থা। এরপরও বিশ্বের বিভিন্ন দেশেই স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে প্রায় সব রকমের অর্থনৈতিক কর্মকা-। দীর্ঘদিন বন্ধ থাকার পর আকাশপথও চালু করছে দেশগুলো। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। অভ্যন্তরীণ রুটের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটগুলোও ধীরে ধীরে খোলা হচ্ছে। ফলে গতি ফিরছে সামগ্রিক অর্থনৈতিক কর্মকান্ড ।
জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশে অফিস-আদালত, ব্যবসাপ্রতিষ্ঠান, পর্যটন কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সবকিছুই খুলতে শুরু করেছে। অর্থনীতি বাঁচাতে ও পর্যটক বাড়াতে দেশে দেশে সীমান্ত খুলে দেওয়া হয়েছে। জীবন ও জীবিকার তাগিদে এ মুহূর্তে পৃথিবীর কোনো দেশ পুরোপুরি লকডাউনে নেই। তবে লকডাউন শিথিলের পর করোনা সংক্রমণের হার বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কলম্বিয়া, ভারত আর ইরানের মতো দেশগুলো কিছু অঞ্চলভিত্তিক লকডাউন আরোপ করছে। করোনার প্রকোপ সামলাতে বাংলাদেশেও স্বাস্থ্যবিধি মেনে আবার শুরু হচ্ছে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সরকারি-বেসরকারি অফিস-আদালত। খুলে দেওয়া হয়েছে যানবাহন। নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে পর্যটন এলাকা থেকে। ফলে আবার চাঙ্গা হতে শুরু করেছে অর্থনীতি। জমে ওঠার অপেক্ষায় রয়েছে ব্যবসা-বাণিজ্য।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সাবেক সভাপতি আবুল কাসেম খান বলেন, প্রথমত জীবন-জীবিকার তাগিদে মানুষ কাজে যাচ্ছে। অর্থনীতির স্বার্থে খোলা হয়েছে সব ধরনের শিল্প-কারখানা। সামগ্রিক অর্থনীতিতে আবারও আশার সঞ্চার শুরু হয়েছে। তিনি বলেন, চলতি বছরের শুরু থেকে বলা যায় মে-জুন পর্যন্ত পুরো অর্থনীতিই বিপর্যস্ত ছিল। এখন অর্থনৈতিক কর্মকান্ড শুরু হয়েছে। প্রত্যেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। সারা দেশের যোগাযোগ ব্যবস্থাও সচল হচ্ছে। তবে পুরো অর্থনীতি আগের মতো স্বাভাবিক অবস্থানে যেতে আরও সময়ের প্রয়োজন হবে বলে তিনি মনে করেন।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, মানুষ এখনো আতঙ্কের মধ্যে রয়েছে। তবু সব ধরনের অর্থনৈতিক কর্মকান্ড শুরু হয়েছে অর্থনীতির স্বার্থেই। রপ্তানি খাতের অবস্থাও কিছুটা উন্নতির দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। তবে এখানো আরও অনেক কাজ করতে হবে। রপ্তানি খাতটাকে বহুমুখীকরণ করার এটাই উপযুক্ত সময়। কেননা কভিড-পরবর্তী পৃথিবী হবে নতুন রকমের একটা পৃথিবী। সেখানে নতুন বহু ধরনের চাহিদার সৃষ্টি হবে। ফলে নতুন করে বৈদেশিক শ্রমবাজার ও রপ্তানিবাজার ধরতে হলে সঠিকভাবে সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে হবে। এদিকে স্বাস্থ্যবিধি মেনেই আকাশপথও খুলে দেওয়া হয়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে দেশের অভ্যন্তরীণ আকাশ যোগাযোগও বন্ধ করা হয়েছিল। সেটাও সচল করা হয়েছে। আন্তর্জাতিকভাবেও চালু হয়েছে আকাশপথের যোগাযোগ। ফলে আমদানি-রপ্তানি কার্যক্রমও চালু হয়েছে। ব্যাংকগুলোতে এলসি খোলার হার বাড়তে শুরু করেছে। তবে শিল্পের কাঁচামাল আমদানির খরা কাটেনি। এ রকম দু-একটি এলসি নিষ্পত্তি হলেও নতুন করে কাঁচামাল আমদানির এলসি খোলা হচ্ছে কম। আশা করা হচ্ছে ধীরে ধীরে আবার নতুন নতুন শিল্প স্থাপন শুরু হলে কাঁচামাল আমদানির এলসি খোলার হারও বাড়বে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, করোনাভাইরাস মহামারীর প্রভাবে বিশ্ব অর্থনীতি স্থবির হয়ে পড়ায় এপ্রিলে বাংলাদেশের রপ্তানি আয় তলানিতে নেমেছিল। বিধিনিষেধ শিথিলের পর স্বাস্থ্যবিধি মেনে শিল্প-কারখানা খুলে দেওয়ার সুবাদে মে মাসে রপ্তানি আয় কিছুটা বাড়ে এবং জুনে সেটা লাফিয়ে বাড়ে। এমনকি নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে পণ্য রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় বেড়ে যায়। ইপিবির তথ্যমতে, ২০২০-২১ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বিভিন্ন পণ্য রপ্তানি করে ৩৯১ কোটি (৩.৯১ বিলিয়ন) ডলার আয় হয়েছে। এই অঙ্ক গত বছরের জুলাই মাসের চেয়ে দশমিক ৬ শতাংশ বেশি। আর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ১৩ দশমিক ৪ শতাংশ। জুলাই মাসে রপ্তানি আয়ের লক্ষ্য ছিল ৩৪৪ কোটি ৯০ লাখ ডলার। এদিকে রেমিট্যান্স প্রবৃদ্ধি বাড়ায় বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ইতিহাসের সর্বোচ্চ ৩৯ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। পাশাপাশি খরা কেটেছে আমদানি খাতের।
- রংপুরে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্থর স্থাপন
- ২০২১ সালের ডিসেম্বরে পদ্মাসেতুতে চলবে ট্রেন- রেলমন্ত্রী
- করোনা: দেশে নতুন আক্রান্ত ১৫৪০, সুস্থ ২১৩৯
- পঞ্চগড়ে মায়ের সাথে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা
- লালমনিরহাটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শুরু
- গাইবান্ধা জেলা প্রশাসকের হস্তক্ষেপে বিক্রি করা সন্তান ফিরে পেল মা
- বীরগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- পঞ্চগড়ে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা
- দিনাজপুরে ‘চকলেট বিক্রেতা’ নারী ৭ বছরেই কোটিপতি!
- প্রধানমন্ত্রীর দেয়া উপহারের বাড়ি পেল ১০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার
- বিএনপিতে ষড়যন্ত্রের রাজনীতি ও দ্বিচারিতা স্পষ্ট- কাদের
- জাতিসংঘে বঙ্গবন্ধুর ভাষণ স্মরণে ই-পোস্টার প্রকাশিত
- দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৪ জন করোনায় আক্রান্ত
- সৌদি প্রবাসীদের জন্য সুখবর: ২৪ দিন বাড়ল আকামার মেয়াদ
- আবাসন শিল্পে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে পদ্মা সেতু
- ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে প্রশিক্ষণ নিয়েছে ২২ লাখের বেশি মানুষ
- করোনাকালে রপ্তানির সম্ভাবনা বাড়ছে ইউরোপে
- দেশব্যাপী রাস্তা নির্মাণে মাস্টারপ্ল্যান হচ্ছে- অর্থমন্ত্রী
- সব মাধ্যমিক স্কুলে হবে ডিজিটাল একাডেমি- প্রধানমন্ত্রী
- ‘ধানের শীষ খুন, জঙ্গিবাদ, ধর্ষণ ও লুটপাটের প্রতীক’
- ‘অপ্রয়োজনীয় সড়ক নির্মাণ বা প্রশস্ত করার মানসিকতা বাদ দিতে হবে’
- প্রথমবারের মতো দেশে উন্নয়ন প্রকল্পের কর্মীদের জন্য হাসপাতাল
- বিএনপির রাজনীতিতে নিখোঁজ ‘ডার্টি ম্যান’ শফিক রেহমান
- আন্তর্জাতিক অঙ্গনেও দেউলিয়া বিএনপি
- দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
- ঠাকুরগাঁওয়ে পাঁচ জুয়াড়ি আটক
- সীমান্তে দুই বাংলার মানুষের এক মসজিদ
- কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি
- নীলফামারীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার
- সৈয়দপুরে গৃহবধূসহ শিশু অপহরণ: ১ জনের যাবজ্জীবন
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’
- মোবাইল-ভিত্তিক প্রশাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ


