করোনায় বন্ধ্যাত্ব হতে পারে পুরুষরা- গবেষণা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৫ জুলাই ২০২০
Find us in facebook
গত বছরের শেষ থেকে এখন পর্যন্ত সারা বিশ্বেই তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ছয় লাখের কাছাকাছি। আর আক্রান্তের সংখ্যা অর্ধ কোটি। বিজ্ঞানীরা এখনো প্রতিষেধক আবিষ্কারের আশায় আছেন।
করোনাভাইরাস মানবদেহের অনেক কিছুই বিকল করে দেয়। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, কোভিড-১৯ আক্রান্ত পুরুষদের প্রজনন ক্ষমতা কমে যাওয়া এবং বন্ধ্যাত্বের ঝুঁকিও বাড়ার সম্ভাবনা রয়েছে। এই খবর বেশ আতঙ্কও সৃষ্টি করেছে মানুষের মনে।
বর্তমানে দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আর এমন সময়ই এই তথ্য সামনে এনে নতুন আতঙ্কের জন্ম দিয়েছে চীনের উহানের টংজি হাসপাতালের রিপ্রোডাকটিভ মেডিসিন সেন্টারের গবেষকরা।
তারা জানান, যেসব পুরুষেরা করোনায় আক্রান্ত হওয়ার পরে সুস্থ হয়েছেন তাদের প্রজনন ক্ষমতায় কোনো প্রভাব পড়েছে কিনা তা পরীক্ষা করা দরকার। তবে এই বিষয়ে গবেষকরা স্পষ্ট দাবী করেন, এখনো পর্যন্ত প্রজনন ক্ষমতা নষ্টের কোনো প্রমাণ না পাওয়া গেলেও এর যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
এই গবেষণা সম্পর্কে তারা বলছেন, যেহেতু করোনাভাইরাস ও সার্স একই গোষ্ঠীভুক্ত। তাই এই দুই ভাইরাসই এইস-২ নামে একটি এনজাইমের সঙ্গে মিশে শরীরের কোষে আক্রমণ করে কোষকে নষ্ট করে দেয়। এই এইস-২ ফুসফুস ছাড়াও মানব দেহের অন্যান্য অঙ্গগুলোতে অবস্থান করে।
বিশেষত পুরুষদের অণ্ডকোষে প্রচুর পরিমাণে থাকে এটি। এর পাশাপাশি জীবাণু কোষ, সহায়ক কোষ এবং জনন কোষ পুরুষের প্রজনন ক্ষমতার সঙ্গে সরাসরি জড়িত থাকে। ফলে করোনায় আক্রান্ত হলেই এই কোষগুলোর কার্যক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। এই ভাইরাস সংক্রমণের ফলে পুরুষদের অর্কাইটিসের সমস্যা দেখা দিতে পারে। যার ফলে শরীরে শুক্রাণুর পরিমাণ কমে গিয়ে বন্ধ্যাত্ব দেখা দিতে পারে।
গবেষকরা আরো জানান, ২০০২ সালে সার্স ভাইরাসের প্রাদুর্ভাবের সময় ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়া পুরুষদের অণ্ডকোষ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। যেহেতু এই নভেল করোনাভাইরাস ও সার্স ভাইরাস একই গোষ্ঠীভুক্ত। আবার এই দুই ভাইরাস একই হোস্ট সেল রিসেপ্টর এইস-২ কে আক্রমণ করে। তাই পুরুষদের এই ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন গবেষকরা।
এই গবেষণার উপর ভিত্তি করে উহানের টংজি হাসপাতালের রিপ্রোডাকটিভ মেডিসিনের অধ্যাপক লি ইউফেং জানান, এই ভাইরাসের সংক্রমণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হতে পারে অণ্ডকোষও। রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেও ডাক্তারের সাহায্য নিয়ে তার প্রজনন ক্ষমতা পরীক্ষা করা উচিত। কারণ এর ফলে বন্ধ্যাত্বের আশঙ্কাও থেকেই যায়।
- বঙ্গমাতা`র জন্মদিনে দিনাজপুরে সেলাই মেশিন বিতরণ
- দিনাজপুরে প্রতি কেজি পেঁয়াজের দাম ১৭ টাকা
- ইতিহাসের সর্বোচ্চ বৈদেশিক সাহায্য পেয়েছে বাংলাদেশ
- ‘আন্তর্জাতিক ক্রেতারা আশাবাদের জোগান দিচ্ছেন’
- রমেকে আরো নতুন ৬১ জনের করোনা শনাক্ত
- রংপুরে বঙ্গমাতা’র জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ
- পঞ্চগড়ে বঙ্গমাতা’র জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
- বঙ্গমাতা’র জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় সেলাই মেশিন বিতরণ
- বঙ্গমাতা’র জন্মদিন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সেলাই মেশিন বিতরণ
- লালমনিরহাটে বঙ্গমাতা’র জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ
- পঞ্চগড়ে বঙ্গমাতা’র জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ
- আদিবাসী ইস্যুকে পুঁজি করে পর্দার আড়ালে চলছে ষড়যন্ত্র!
- আদিবাসীতে বিতর্ক: ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি
- আদিবাসী দাবি করার নেপথ্যে যত কারণ
- উপজাতিদের আদিবাসী বলা বন্ধ করতে হবে
- আদিবাসী ইস্যু এক নতুন ষড়যন্ত্রের ইঙ্গিত!
- নীলফামারীতে দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ
- কাল অনলাইনে শুরু একাদশের ভর্তি: যেভাবে আবেদন করবেন
- বন্যার্তদের মাঝে ১১ হাজার ৩৩৬ টন চাল বিতরণ করেছে সরকার
- করোনা: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু ৩২, শনাক্ত ২৬১১
- বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করার উদ্যোগ নিয়েছে ভারত
- বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব: একজন মহীয়সী নারী
- বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দুর্গম দ্বীপেও উচ্চগতির ইন্টারনেট
- ‘ফজিলাতুন্নেসা মুজিবের আত্মত্যাগের বার্তা ছড়িয়ে দিতে হবে’
- ফজিলাতুন্নেছা মুজিব বাঙালি নারী সমাজের প্রেরণার উৎস: রাষ্ট্রপতি
- ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর: প্রধানমন্ত্রী
- অশ্রুঝরা আগস্ট: বঙ্গবন্ধু ছিলেন কৃষকের আপনজন
- নিদ্রাহীনতা থেকে পরিত্রাণের মোক্ষম উপায়
- হাকিমপুরকে মাদকমুক্ত করার চ্যালেঞ্জ নবাগত ওসির
- ছাগলের খামার করাই স্বপ্ন ছিল যার!
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- বুড়িমারী স্থলবন্দরে আজ থেকে বাণিজ্য কার্যক্রম চালু
- মোবাইল-ভিত্তিক প্রশাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’
- অর্থনৈতিক নিরাপত্তায় নবম স্থানে বাংলাদেশ
- জলঢাকায় জঙ্গি সংগঠন আল্লাহ দলের এক সদস্য গ্রেফতার
- ‘গ্লোবাল সিটিজেন’ তহবিলে ৫০ হাজার মার্কিন ডলার দেবে বাংলাদেশ
- ঠাকুরগাঁওয়ে রত্নাই সীমান্তের নাগর নদীতে বাংলাদেশির লাশ
- বিশ্বব্যাপী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের ভূয়সী প্রশংসা চলছে





