ব্রেকিং:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জন মারা গেছেন। একই সময়ে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ১ হাজার ৯০৮ জন
  • রোববার   ২৯ নভেম্বর ২০২০ ||

  • অগ্রাহায়ণ ১৪ ১৪২৭

  • || ১৩ রবিউস সানি ১৪৪২

সর্বশেষ:
১৫ লাখ কৃষককে বিনামূল্যে হাইব্রিড বীজ দেবে সরকার দিনাজপুরে ঘন কুয়াশায় জেঁকে বসেছে শীত করোনার ভ্যাকসিন মানুষ সহজেই পাবে- সেতুমন্ত্রী বঙ্গবন্ধুকে নিয়ে ষড়যন্ত্রের জবাব দেবে জনগণ- মুক্তিযুদ্ধমন্ত্রী পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে রোডম্যাপ সরকারের

করোনায় আক্রান্ত সুদীপ্তা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২০  

Find us in facebook

করোনা আক্রান্ত কলকাতার অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। এখবর নিজেই ফেসবুক পোস্টে জানিয়েছেন অভিনেত্রী। তবে তিনি ভালো আছেন, ভক্ত-অনুরাগীদের অকারণ চিন্তিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সুদীপ্তা চক্রবর্তী নিজের ফেসবুক পোস্টে লেখেন, ''জীবন চমকে পূর্ণ!! আমার COVID-19 পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
তবে বন্ধুরা... দয়া করে আতঙ্কিত হবেন না,  আমি ঠিক আছি। এখন পর্যন্ত জ্বর নেই, শরীরের ব্যথা নেই, শ্বাসকষ্টের সমস্যা নেই, তবে নাক বন্ধ। স্বাদ এবং গন্ধ পাচ্ছি না। এই পর্যন্তই...''

সুদীপ্তা আরও জানান, ''আমার স্বামী এবং মেয়ে একেবারে ভাল আছে এবং তাঁদের ৪/৫ দিন পর পরীক্ষা করতে বলা হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ৪দিন ধরে বাড়িতেই আইসোলেশনে আছি। ওষুধ চলছে। শীঘ্রই সুস্থ হয়ে উঠব নিশ্চিত। আপনারা সবাই সাবধানে.. নিরাপদে থাকুন!''

সুদীন্ত চক্রবর্তীর করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।

Place your advertisement here
Place your advertisement here