একজন চিকিৎসক দিয়েই চলছে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০
Find us in facebook
একজন চিকিৎসক দিয়ে চলছে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ। সাতজন চিকিৎসক থাকার কথা থাকলেও আছে মাত্র একজন চিকিৎসক। পর্যাপ্ত চিকিৎসক না থাকায় বর্তমানে বিভাগটি শিক্ষানবিশদের দিয়েই চলছে। এ পরিস্থিতিতে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে দগ্ধ রোগীরা প্রতিদিন চিকিৎসা নিতে এসে চিকিৎসক না পেয়ে ফিরে যেতে হচ্ছে। এতে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা গেছে, পুরুষ, মহিলা ও শিশুদের সেবা দেয়ার জন্য বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে একজনই চিকিৎসক রয়েছেন। কিছু শিক্ষানবিশ চিকিৎসক আর নার্সরাই সেবা দিচ্ছেন রোগীদের। তবে একজন চিকিৎসকের পক্ষে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে। এ নিয়ে রোগীদের অভিযোগও রয়েছে বিস্তর।
রমেক হাসপাতালে সেবা নিতে আসা আম্বিয়া খাতুন নামে একজন বলেন, গত দুদিন ধরে হাসপাতালে আসছি। চিকিৎসক নেই। তাই আজ আবার এসেছি। লম্বা লাইনে দাঁড়িয়ে আছি। জানি না আজও চিকিৎসকের সাক্ষাৎ পাবো কি না।
হাসপাতাল সূত্রে জানা গেছে, খাতা কলমে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের দায়িত্বে সাত চিকিৎসক থাকলেও শুধু বিভাগীয় প্রধান এম. এ হামিদ পলাশকেই দেখা যায়।
বার্ন ইউনিটে রোগী ও তাদের স্বজনের জানান, বার্ন ইউনিটে ভালো সেবা নেই। চিকিৎসক নেই। চিকিৎসা খরচও অনেক। স্যালাইন ছাড়া হাসপাতাল থেকে আর কিছুই দেয়া হয় না। শিক্ষানবিশ চিকিৎসকরা এসে মাঝে মধ্যে খোঁজ-খবর নেন।
চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত এ ইউনিটে ৮ নারী ও দুই শিশুসহ ১৩ জন মারা গেছেন। চিকিৎসাধীন আছেন ২৫ জন। রোগীরা কাঙ্খিত সেবা না পেয়ে রাজধানী ঢাকায় ছুটছেন। আর যাদের সাধ্য নেই তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান এম এ হামিদ পলাশ। তিনি বলেন, আমরা রোগীদের সেবা দেয়ার জন্য সব সময় কাজ করছি। এছাড়া হাসপাতালের পরিচালকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোন রিসিভ করেননি।
- সোশ্যাল মিডিয়ায় বিড়ম্বনার শিকার মৌসুমী
- অতীতের সব গুনাহ থেকে মুক্তির পথ
- দক্ষিণ এশিয়ায় তিনি অতুলনীয়া
- ক্রান্তিকালের নেত্রী শেখ হাসিনা
- শেখ হাসিনা হাসলেই হেসে ওঠে বাংলাদেশ
- ‘দেশ ও মানুষের কল্যাণে নিজেকে সঁপেছেন শেখ হাসিনা’
- বাংলাদেশের পর্যটন পণ্যের সম্ভাবনা অনেক- পর্যটন প্রতিমন্ত্রী
- শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবল রংপুর
- শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা নরেন্দ্র মোদির
- আজারবাইজান-আর্মেনিয়ার সংঘাত বন্ধের আহ্বান জাতিসংঘের
- মাহবুবে আলমের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
- আজ শেখ হাসিনার জন্মদিন: রাজপথ থেকে অর্থনীতির কাণ্ডারি
- বিএনপি থেকে গণ পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে পীরগাছার নেতা-কর্মীরা
- হাকিমপুর লৌহ ক্ষেত্রটি লিজিংয়ের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়
- নীলফামারীতে পারিবারিক সহিংসতা প্রতিরোধে কর্মশালা
- নীলফামারীতে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- সাহায্যের হাত বাড়িয়ে দিন মোহাম্মদ আলীকে বাঁচান
- দিনাজপুরে ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- বীরগঞ্জে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ
- কুড়িগ্রামে সৈয়দ শামসুল হকের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিপক্ষের ষড়যন্ত্র থেমে নেই’
- ১০০ বছরের ইতিহাসে রংপুর জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত
- চলে গেলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম
- দ্রুত সমৃদ্ধি ও বিকাশ ঘটছে চট্টগ্রাম অঞ্চলের পর্যটনশিল্পের
- এবার পুলিশের বিরুদ্ধেই মাদকবিরোধী শুদ্ধি অভিযান
- ‘প্রধানমন্ত্রী নেতৃত্বে খেলাধুলায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’
- ‘বিশ্বের ৮০ দেশে সফটওয়্যার রফতানি করছে বাংলাদেশ’
- চালের বাজারে অস্থিরতা রোধে কঠোর অবস্থানে সরকার
- প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- ‘তিস্তা নদীর ১১৩ কিলোমিটার খননের উদ্যোগ নিয়েছে সরকার’
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’
- মোবাইল-ভিত্তিক প্রশাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ





