• শুক্রবার   ৩০ অক্টোবর ২০২০ ||

  • কার্তিক ১৫ ১৪২৭

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪২

সর্বশেষ:
চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে আগ্রহী বাংলাদেশ করোনা ভাইরাসের ২য় ঢেউ ঠেকাতে প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ লিখতে গেজেট প্রকাশ লালমনিরহাটে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন সিনহার পর বিচারবহির্ভূত হত্যা কমেছে: আইন ও সালিশ কেন্দ্র

উলিপুরে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০  

Find us in facebook

কুড়িগ্রাম উলিপুর উপজেলায় হাতিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে সারা দেশের ন্যায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (১৭অক্টোবর) সকাল ১০ ঘটিকায় উলিপুর থানা পুলিশ কর্তৃক বিট পুলিশিং হাতিয়া ১২ এর উদ্যোগে নিরাপদ নারী নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ – এই শ্লোগানকে সামনে রেখে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে বক্তারা নারী ধর্ষণ ও নির্যাতনের উপর সচেতনতামূলক বক্তব্যসহ সামাজিক দায়বদ্ধতা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীদের সম্মান, কিশোর অপরাধ, মূল্যবোধের অবক্ষয়ের বিষয়সমূহের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুরে- জান্নাত রুমি, উলিপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আল হাসান মাহমুদ , হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, এএসআই সঞ্চয় কুমার, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, গ্রাজুয়েট ক্লাবের সমন্বয়ক আব্দুর রাজ্জাক সরকার, অনন্তপুর জামে মসজিদের ইমাম মাওলানা সিরাজুল ইসলাম, প্রাক্তন শিক্ষক আলহাজ্ব মতিউর রহমান বিএসসি,পুলিশ সদস্য, বিভিন্ন এনজিও কর্মী , ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ,মফস্বল-সাংবাদিক ফোরাম এর প্রতিনিধিসহ আরো অনেকে।


উল্লেখ্য, পুলিশ সুপার কুড়িগ্রাম মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম ‘র নির্দেশনায় পুলিশ সদর দপ্তর এর প্রজ্ঞাপন অনুযায়ী সারা জেলায় একযোগে এ সমাবেশ পালিত হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here