ব্রেকিং:
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ৩ হাজার ২৩৪ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৯১৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ২০ জন। রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান ও তাঁর স্ত্রী জেলী রহমানের করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
  • বুধবার   ০৫ আগস্ট ২০২০ ||

  • শ্রাবণ ২০ ১৪২৭

  • || ১৫ জ্বিলহজ্জ ১৪৪১

সর্বশেষ:
রাষ্ট্রনায়ক ও বিশ্ব গণমাধ্যমের চোখে বঙ্গবন্ধু বন্যার্তদের পাশে নেই কুড়িগ্রাম বিএনপি ‘রাজধানীর বিদ্যুতের লাইন পর্যায়ক্রমে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে’ ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনগুলো সফল : এলজিআরডি মন্ত্রী
১৫

ঈদের শুভেচ্ছা জানালেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ আগস্ট ২০২০  

Find us in facebook

ঈদুল আজহা উপলক্ষে কানাডা ও বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ঈদে ত্যাগের মহিমায় সবার সুখ শান্তি কামনার পাশাপাশি করোনা সংক্রমণ রোধে সবাইকে নির্দেশনাগুলোও মেনে চলার অনুরোধ করেছেন তিনি।

ঈদ উপলক্ষে নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে ট্রুডো বলেন, আসসালামু আলাইকুম, আজ কানাডা ও বিশ্বজুড়ে মুসলমানরা হজ শেষে ঈদুল আজহা উদ্‌যাপন করতে যাচ্ছে। ঈদুল আজহা ত্যাগের উৎসব বলে পরিচিত। এটা পরিবার পরিজন ও ভালোবাসার মানুষদের নিয়ে একসঙ্গে ইবাদত করা, একসঙ্গে খাওয়াদাওয়া করা এবং অভাবীদের মধ্যে অন্ন বিতরণে করার একটি সময়। আশীর্বাদের জন্য ধন্যবাদ দেওয়ার দিন।

‘আজ রাত থেকে কানাডার সকল মুসলমান ঈদ উদ্‌যাপন করতে যাচ্ছে, ঈদ মোবারক! আমি জানি, চলতি বছরের উৎসবগুলো ভিন্ন হবে। তবে আমি আশা করি, যেভাবেই উদ্‌যাপিত হোক আপনাদের ঈদ ভালো কাটবে।’

ট্রুডো বলেন, মুসলমান কানাডীয়রা যেসব অবদান রেখেছে এবং রাখতে যাচ্ছে তাদের সেসব কার্যক্রমের স্বীকৃতি দিচ্ছি আমরা। আরও অন্তর্ভুক্তমূলক কানাডা গঠনে আমরা সবাই মিলে কাজ করব। আমাদের সরকার সব সময় আপনাদের পাশে থাকবে।

ঈদ উদ্‌যাপনের সময়টা করোনা বিধিগুলোও মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেহেতু আপনারা আগামী কয়েকটি দিন ঈদ উদ্‌যাপনে থাকবেন, দয়া করে গাইডলাইনগুলো মেনে চলুন, শারীরিক দূরত্ব মেনে চলুন এবং বারবার হাত ধৌত করুন। আমাদের পরিবারের থেকে আমি ও সোফিয়ে (ট্রুডোর স্ত্রী) ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। “ঈদ মোবারক!”

Place your advertisement here
Place your advertisement here
আন্তর্জাতিক বিভাগের পাঠকপ্রিয় খবর