ইসলামে কোরবানির ফজিলত, গুরুত্ব ও শিক্ষা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩১ জুলাই ২০২০
Find us in facebook
কুরবুন বা কোরবানি অর্থ আত্মত্যাগ, উৎসর্গ বা বিসর্জন ইত্যাদি। ইসলামি শরিয়তের পরিভাষায় আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে মহান আল্লাহর নামে কোনো কিছু উৎসর্গ করার নামই কোরবানি। প্রচলিত অর্থে কোরবানি হলো পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জিলহজ মাসের ১০ থেকে ১২ তারিখের মধ্যে মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট জানোয়ার জবেহ করা। সূরা হাজ-এ মহান রাব্বুল আলামীন ঘোষণা করেন, আমি প্রত্যেক জাতির ওপর কোরবানির নিয়ম করেছি যাতে তারা চুতষ্পদ জন্তু জবেহ করে এবং আল্লাহর নাম উচ্চারণ করে। সেইসাথে সূরা কাওসারে বলা হয়, তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো।
কোরবানির উদ্দেশ্য
কোরবানির মুখ্য উদ্দেশ্য তাকওয়া অর্জন করা। তাকওয়ার মাধ্যমেই আত্মা পরিশুদ্ধ হয়। সূরা আল-আনআম এর ১৬২ নম্বর আয়াতে আল্লাহ’তায়ালা বলেন, বলো, আমার সালাত, আমার হজ ও কোরবানি, আমার জীবন ও আমার মরণ সবই বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর উদ্দেশ্যে। কোরবানি আমাদের শিক্ষা দেয় আল্লাহর প্রেমে পূর্ণ তাকওয়া নিয়ে কোরবানি করতে হবে। জিলহজ মাসের দশ, এগারো, বারো তারিখ মুসলিম বিশ্বের সর্বত্র এ কোরবানির উৎসব বা ঈদুল আজহা শুধু প্রতীকী অনুষ্ঠান মাত্র নয়। মনের গভীরে আল্লাহর প্রতি ভালোবাসা ও তাকওয়া নিয়ে প্রিয় বস্তু তাঁর নামে উৎসর্গ করাই এর উদ্দেশ্য। আল্লাহর কাছে কোরবানির পশুর গোশত ও রক্ত কিছুই পৌঁছায় না। কোরবানির মাধ্যমে আল্লাহকে রাজি-খুশি করা, তাঁর সন্তুষ্টি অর্জনই হলো মুখ্য উদ্দেশ্য। আল্লাহ বলেন, আমার কাছে এগুলোর গোশত ও রক্ত পৌঁছে না, পৌঁছে শুধু তোমাদের মনের তাকওয়া।
ফজিলত ও গুরুত্ব
কোরবানির দিন কোরবানি করা মহান রাব্বুল আলামীনের কাছে সবচেয়ে বেশি পছন্দের। কোরবানির পশুর রক্ত ভূমিতে পতিত হওয়ার আগেই আল্লাহ’তালার দরবারে কবুল হয়ে যায়। নবী করীম (সাঃ) বলেন, কোরবানির পশুর যত পশম থাকে তার পরিবর্তে ৩৩টি পুণ্য লেখা হয়ে থাকে। হজরত আয়েশা রাঃ থেকে বর্ণিত এক হাদীস থেকে জানা যায় নবী করীম (সাঃ) বলেন, কোরবানির দিন রক্ত প্রবাহিত করার চেয়ে প্রিয় কোনো আমল আল্লাহর কাছে নেই। কোরবানিকারী কিয়ামতের দিন জবেহকৃত পশুর লোম, শিং, ক্ষুর, পশম ইত্যাদি নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। সেইসাথে কোরবানির গুরুত্ব সম্পর্কে হজরত আবু হুরাইরা (রাঃ) বর্ণিত এক হাদীস থেকে জানা যায় নবী করীম (সাঃ) বলেন, যে ব্যক্তির সামর্থ থাকা সত্ত্বেও কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়।
কোরবানির শিক্ষা
মানব জীবনে কোরবানির মূল শিক্ষা সমাজের অভাবগ্রস্তদের সহমর্মিতার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে পারস্পরিক সৌহার্দ প্রতিষ্ঠা করা। সেইসাথে আল্লাহর রাস্তায় মানুষের আপন সম্পদ উৎসর্গ করা। যিনি যত পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। তিনি আল্লাহর তত নৈকট্য লাভ করবেন। কোরবানির ত্যাগ বা উৎসর্গ একটি বড় ইবাদত। কোরবানির তাৎপর্য হল আমাদের ভেতরের পশুত্ব, নির্মমতা, নিষ্ঠুরতা ও বীভৎসতাকে দূর করা। অন্তরের মধ্যে বসবাসকারী পশুকে জবাই করা। এবং সেই সাথে হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা বিসর্জন দিয়ে মানবতা ও ভ্রাতৃত্বোধে উজ্জীবিত হওয়া। এটাই বান্দার কাছে পবিত্র কোরবানির মহান শিক্ষা। এতে করে আমাদের মনে আত্মশুদ্ধি আসবে। সেইসাথে অর্জিত হবে মনের তাকওয়া। আল্লাহর প্রেম শুধু কোরবানির দিনে সীমাবদ্ধ না রেখে, আজীবন অব্যাহত রাখতে হবে। সর্বক্ষণ মনে জাগ্রত রাখতে হবে কোরবানির মহান শিক্ষাকে। সেইসাথে কোরবানি শিরক থেকে মুক্ত থাকার একটি কার্যকরী মাধ্যম। ইসলাম মুসলিমদের কোরবানির বিধান দিয়ে তাওহীদ তথা একত্ববাদের বিশ্বাসকে উজ্জ্বল ও দৃঢ় করণের পাশাপাশি এই শিক্ষাও দেওয়া হয়েছে যে এসব সৃষ্টি করা হয়েছে কোরবানি করে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করার জন্য। এর দ্বারা একদিকে যেমন তাওহীদের বিশ্বাস শাণিত হয়। তেমনি মানুষকে ইসলামের মহান আদর্শে উদ্বুদ্ধ করা সম্ভব। কোরবানির মাধ্যমে নিজেদের বিবেককে জাগিয়ে তোলা প্রয়োজন। আর তবেই আমাদের পৃথিবী হয়ে উঠবে সুন্দর, শান্তিময় ও নিরাপদ।
- দিনাজপুরে প্রতি কেজি পেঁয়াজের দাম ১৭ টাকা
- ইতিহাসের সর্বোচ্চ বৈদেশিক সাহায্য পেয়েছে বাংলাদেশ
- ‘আন্তর্জাতিক ক্রেতারা আশাবাদের জোগান দিচ্ছেন’
- রমেকে আরো নতুন ৬১ জনের করোনা শনাক্ত
- রংপুরে বঙ্গমাতা’র জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ
- পঞ্চগড়ে বঙ্গমাতা’র জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
- বঙ্গমাতা’র জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় সেলাই মেশিন বিতরণ
- বঙ্গমাতা’র জন্মদিন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সেলাই মেশিন বিতরণ
- লালমনিরহাটে বঙ্গমাতা’র জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ
- পঞ্চগড়ে বঙ্গমাতা’র জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ
- আদিবাসী ইস্যুকে পুঁজি করে পর্দার আড়ালে চলছে ষড়যন্ত্র!
- আদিবাসীতে বিতর্ক: ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি
- আদিবাসী দাবি করার নেপথ্যে যত কারণ
- উপজাতিদের আদিবাসী বলা বন্ধ করতে হবে
- আদিবাসী ইস্যু এক নতুন ষড়যন্ত্রের ইঙ্গিত!
- নীলফামারীতে দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ
- কাল অনলাইনে শুরু একাদশের ভর্তি: যেভাবে আবেদন করবেন
- বন্যার্তদের মাঝে ১১ হাজার ৩৩৬ টন চাল বিতরণ করেছে সরকার
- করোনা: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু ৩২, শনাক্ত ২৬১১
- বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করার উদ্যোগ নিয়েছে ভারত
- বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব: একজন মহীয়সী নারী
- বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দুর্গম দ্বীপেও উচ্চগতির ইন্টারনেট
- ‘ফজিলাতুন্নেসা মুজিবের আত্মত্যাগের বার্তা ছড়িয়ে দিতে হবে’
- ফজিলাতুন্নেছা মুজিব বাঙালি নারী সমাজের প্রেরণার উৎস: রাষ্ট্রপতি
- ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর: প্রধানমন্ত্রী
- অশ্রুঝরা আগস্ট: বঙ্গবন্ধু ছিলেন কৃষকের আপনজন
- নিদ্রাহীনতা থেকে পরিত্রাণের মোক্ষম উপায়
- হাকিমপুরকে মাদকমুক্ত করার চ্যালেঞ্জ নবাগত ওসির
- ছাগলের খামার করাই স্বপ্ন ছিল যার!
- করোনা: ‘অ্যাটাক রেট’ সবচেয়ে বেশি ঢাকায়, কম রংপুরে
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- বুড়িমারী স্থলবন্দরে আজ থেকে বাণিজ্য কার্যক্রম চালু
- মোবাইল-ভিত্তিক প্রশাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’
- অর্থনৈতিক নিরাপত্তায় নবম স্থানে বাংলাদেশ
- জলঢাকায় জঙ্গি সংগঠন আল্লাহ দলের এক সদস্য গ্রেফতার
- ‘গ্লোবাল সিটিজেন’ তহবিলে ৫০ হাজার মার্কিন ডলার দেবে বাংলাদেশ
- ঠাকুরগাঁওয়ে রত্নাই সীমান্তের নাগর নদীতে বাংলাদেশির লাশ
- বিশ্বব্যাপী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের ভূয়সী প্রশংসা চলছে


