ইন্দোনেশিয়ায় নামাজের জায়গা সবচেয়ে বেশি
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২১
Find us in facebook
ইন্দোনেশিয়ায় মুসল্লা বা নামাজের ব্যাপকতা দেখলে যেকোনো মুসলমানের হৃদয় প্রশান্ত হয়ে যাবে। নামাজের স্থানের এত ব্যাপকতা অন্য কোনো মুসলিম দেশে আছে বলে জানা নেই।
বিশ্বের বিভিন্ন দেশে নামাজের জন্য প্রধান ব্যবস্থাপনা মসজিদ। অফিস-আদালতে, কল-কারখানায়, শিক্ষা, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বড় পরিসরে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এবাদতখানা বা নামাজের কক্ষ থাকে। কিন্তু ইন্দোনেশিয়ায় সম্পূর্ণ ব্যতিক্রম। বিশেষ করে বালি, সুরাবায়া, জার্কাতায় নামাজের স্থান বা নামাজ কক্ষের ব্যবস্থাপনা বিস্ময়কর। আরো বিস্ময়কর হলো নারীদের শালীনভাবে নামাজ পড়ার দৃশ্য।
মুসল্লা অর্থ নামাজের স্থান। এ শব্দ পবিত্র কোরআনেও উল্লেখ আছে। ইন্দোনেশিয়ার মানুষ খুবই নম্র-ভদ্র, অমায়িক ও সহনশীল। আর ইন্দোনেশিয়ার নারীদের ধর্ম পালন পুরুষের চেয়ে কম নয়। শতকরা ৮০ ভাগের বেশি ইন্দোনেশীয় নারী মাথায় ওড়না, স্কার্প রাখে। নারীরা কর্মঠ। তাদের বিচরণের ব্যাপকতা ইরান ছাড়া অন্য কোনো মুসলিম দেশে দেখা মেলা ভার। এমনকি প্রগতিশীল মুসলিম দেশ মিসর, তুরস্ক, ইরাক, জর্ডানের চেয়েও মনে হয় ইন্দোনেশীয় নারীরা বেশি কর্মদক্ষতার পরিচয় দেয়।
ইন্দোনেশিয়ার মসজিদগুলোতে সুন্দর, স্থাপত্যশৈলীর নিদর্শন পাওয়া যায়। মসজিদ যেমন পরিষ্কার-পরিচ্ছন্ন, তেমনি টয়লেট, ওজুখানাও। তবে তাদের মসজিদের টয়লেটে দাঁড়িয়ে প্রশ্রাব করা ও দাঁড়িয়ে ওজু করার ব্যবস্থা রয়েছে। তারা হয়তো প্যান্ট পরে বিধায় বসে এ কাজ করতে অসুবিধা মনে করে। তাই ওজর হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে।
ইন্দোনেশিয়ায় সবচেয়ে অবাক করা ব্যাপার হলো নামাজকক্ষের গুরুত্ব। বিভিন্ন বাগান, সাগরপার, বিমানবন্দরসহ এমন কোনো এলাকা নেই, যেখানে একাধিক নামাজকক্ষের ব্যবস্থা পাওয়া যাবে না।
বালি দ্বীপের বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে প্রায় দুই শ মিটার অন্তর অন্তর নামাজকক্ষ আছে। জার্কাতা থেকে সুমাত্রা যেতে এক শ কি.মি. দূর পর্যন্ত হাইওয়ের দুই পাশে অসংখ্য নামাজকক্ষ। মসজিদ তো আছেই। ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে বিশ্বখ্যাত ১৫/২০ কি.মি. দীর্ঘ ব্রিজ অতিক্রম করে অন্য একটি দ্বীপে গমন করলে পথে মসজিদের পাশাপাশি রাস্তার দুই ধারে ঘন ঘন মুসল্লা। এসব নামাজকক্ষ সুন্দর ও পরিষ্কার-পরিচ্ছন্ন। ছোট আকৃতির হলে ১০-১৫ জন, বড় আকৃতির হলে ২০-৩০ জন একসঙ্গে নামাজ পড়তে পারেন। সঙ্গে অজুখানা। এতেও বামপাশে নারী ও ডানপাশে পুরুষ। এখানেও সুন্দর একাধিক তাকে কোরআন রাখা আছে। আরো রাখা আছে লম্বা কোর্তা, লুঙ্গি। অর্থাৎ নামাজ পড়তে এসে কয়েক মিনিটের জন্য কারো কাপড় পাল্টাতে প্রয়োজন হলে তার জন্য এই ব্যবস্থা।
ইসলামের সূচনাকাল থেকে জজিরাতুল আরবের মহান আরবীয়গণের মাধ্যমে ইন্দোনেশিয়ায় ইসলামের আগমন বলে স্বীকৃত। বিশ্বের প্রাচীনকাল থেকে আরবীয়রা ব্যবসার উদ্দেশ্যে সাগর, মহাসাগর পাড়ি দিতেন। সেকালের দূরযাত্রায় সাগরপথই ছিল প্রধান মাধ্যম। ইন্দোনেশিয়ায় সুমাত্রা দ্বীপ দিয়ে ইসলামের আগমন ঘটেছে বলে স্বীকৃত।
বর্তমানে ইন্দোনেশিয়ায় শতকরা ৮৮ জন মুসলমান। বিশ্বের বুকে প্রথম সংখাধিক্য মুসলমানের দেশ। এরপর ভারতবর্ষের তিন দেশ। যথা—বাংলাদেশ, ভারত, পাকিস্তান। ইন্দোনেশিয়া থেকে দুই লাখ ২১ হাজার নর-নারী হজে আসেন। বাংলাদেশ থেকে যায় এক লাখ ২৭ হাজার। নামাজ আদায়ের ক্ষেত্রে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশের মুসলমানদের অনেক কিছু শেখার আছে।
- পরীক্ষার টেনশনে গলায় দড়ি দিয়েছে রংপুরের সেই কলেজছাত্রী!
- জলঢাকায় জেলা পরিষদের টিউবওয়েল ও সিলিং ফ্যান বিতরণ
- রংপুরে প্রথম ধাপে ৩ লাখ মানুষ টিকা পাচ্ছে
- প্রথম পর্যায়ে কুড়িগ্রামে আসবে ৬০ হাজার করোনা ভ্যাকসিন
- যৌন নিপীড়নের অভিযোগে রংপুরে একজনের ৫ বছরের কারাদন্ড
- কুড়িগ্রামে মাসিক অপরাধ পর্যালোচনায় পুরস্কৃত হলেন শ্রেষ্ঠ অফিসারগণ
- বাজার স্থিতিশীল রাখতে রমজানে তিনগুণ পণ্য আমদানি করবে সরকার
- বিএনপি প্রতিহিংসার রাজনীতির জনক: ওবায়দুল কাদের
- প্রতিরক্ষা খাতের পেনশন সহজীকরণ ও ফান্ড ব্যবস্থাপনায় নতুন কার্যালয়
- হাকিমপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ২ মটরসাইকেল আরোহী নিহত
- বিভ্রান্তি ছড়িয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাছান মাহমুদ
- তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- ফেব্রুয়ারির শুরুতেই শিক্ষা ঋণ পাচ্ছে হাবিপ্রবি শিক্ষার্থীরা
- দেশের রাজনীতিতে সততার অনন্য নজির বঙ্গবন্ধু পরিবার: কাদের
- শিগগিরই রেলবহরে যুক্ত হবে অ্যাম্বুলেন্স সেবা: রেলপথ মন্ত্রী
- বেরোবিতে চারদফা দাবিতে মানববন্ধন
- হাসি ফুটেছে তিস্তার চরাঞ্চলে নদী ভাঙনের শিকার ক্ষতিগ্রস্তদের মুখে
- দোয়া মাহফিল এর অন্তরালে নতুন ফন্দি আঁটছে বিএনপি
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ১৮ জনের মৃত্যু, শনাক্ত ৬০২
- রংপুরে ছাত্রীনিবাসে মিলল কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ
- করোনা: দিনাজপুরে নতুন আরো ৫ জন আক্রান্ত
- তামিমের মাইলফলক
- বিয়ের পর ক্যামেরার সামনে স্ত্রীকে নিয়ে বরুণ
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় মুসলিম নাবিকের মানচিত্র
- মেক্সিকোর প্রেসিডেন্ট করোনা আক্রান্ত
- ধরলার পাড় যেন পাথরের খনি
- বাংলাদেশের মানুষের জন্য এটি সবচেয়ে বড় উৎসব- প্রধানমন্ত্রী
- পেট্রলপাম্পে পরিমাপে কম, ছদ্মবেশে ধরলেন ম্যাজিস্ট্রেট
- বিরামপুর সীমান্তে আটক মহিষ নিলামে বিক্রি
- দারিদ্র্যের হার বেড়ে ৪২ শতাংশ হওয়ার তথ্য সঠিক নয়
- গ্রামীণ সড়কের বিষয়ে মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
- দেউলিয়াত্বের পথে বিএনপির রাজনীতি
- সেনাদের কাছে ক্ষমা চাইলেন জো বাইডেন
- বিএনপির ছত্রছায়ায় অপকর্মে লিপ্ত শিবির
- ধরিত্রী সুরক্ষায় বহুমুখী প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
- ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের বড় অর্জন’
- করোনা প্রতিরোধে হিলিতে ভিন্নধর্মী প্রচারণায় বাদাম বিক্রেতা
- শাহজালাল বিমানবন্দর হবে দক্ষিণ এশিয়ার কেন্দ্রবিন্দু
- পরীক্ষার দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- ‘প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনীকে দক্ষতা অর্জন করতে হবে’
- বিএনপি প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন নিজের স্ত্রী
- সরকার ফাইভ জি’র কার্যক্রম চালু করতে প্রস্তুত: টেলিযোগাযোগমন্ত্রী
- ‘গণতন্ত্রের ইতিহাসে শহীদ আসাদ দিবস একটি অবিস্মরণীয় দিন’
- কারাগারে ‘মাদকাসক্ত নিরাময় কেন্দ্র’ চালু
- গাইবান্ধায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর কারাগারে
- করোনা মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৬ মাসের বেতনের টাকা দিলেন স্কুলশিক্ষক
- সম্মিলিতভাবে কাজ করলে দারিদ্র্য থাকবে না- প্রধানমন্ত্রী
- প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
- ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সব ধরনের সহায়তা করবে সরকার’


