ব্রেকিং:
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৫ জন ব্যক্তি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৬৫৯ জনে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ। রংপুরের লালবাগের একটি ছাত্রীনিবাসে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার।
  • মঙ্গলবার   ২৬ জানুয়ারি ২০২১ ||

  • মাঘ ১২ ১৪২৭

  • || ১২ জমাদিউস সানি ১৪৪২

সর্বশেষ:
অনুমোদন পেল দেশে উদ্ভাবিত প্রথম পিসিআর টেস্ট কিট দারিদ্র্যের হার বেড়ে ৪২ শতাংশ হওয়ার তথ্য সঠিক নয় বিরামপুর সীমান্তে আটক মহিষ নিলামে বিক্রি পেট্রলপাম্পে পরিমাপে কম, ছদ্মবেশে ধরলেন ম্যাজিস্ট্রেট বাংলাদেশের মানুষের জন্য এটি সবচেয়ে বড় উৎসব- প্রধানমন্ত্রী

অসহায় ও দুস্থদের মাঝে সেনাপ্রধানের শীতবস্ত্র বিতরণ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২১  

Find us in facebook

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ মঙ্গলবার ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চল পরিদর্শনকালে এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

আইএসপিআর জানায়, এ সময় তিনি ঘাটাইল এলাকার সাধারণ মানুষের জন্য সেনাবাহিনীর পরিচালিত চিকিৎসা সেবা কার্যক্রমও পরিদর্শন করেন। এ সময় সেনাবাহিনী প্রধানের সাথে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন উপস্থিত ছিলেন।

আইএসপিআর আরো জানায়, সেনাবাহিনী কভিড-১৯ এর চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রতিবছরের মতো এবারও শীতকালীন প্রশিক্ষণে অংশ নিচ্ছে। সেনাবাহিনী প্রধানের নির্দেশে এ প্রশিক্ষণ চলাকালে দেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা এবং শীতবস্ত্র বিতরণ করছে। 

Place your advertisement here
Place your advertisement here