সকল শিশুর বাসযোগ্য বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২০
Find us in facebook
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের প্রতিটি শিশু লেখাপড়া শিখে আগামী দিনে এ দেশের কর্ণধার হবে। সুন্দরভাবে বাঁচবে, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। কবি সুকান্তের 'এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার' উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি শিশুর বাসযোগ্য বাংলাদেশ গড়তে তার সরকার কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, রাসেল আজ আমাদের মধ্যে নেই। একটা ছোট্ট শিশু ছিল। কিন্তু সেই শিশুটিকে বাঁচতে দেওয়া হয়নি। তাকেও নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এ ধরনের ঘটনা আর না ঘটুক, সেটাই আমরা চাই।
গতকাল রোববার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে
শেখ রাসেল রোলার স্কেটিং কমপেস্নক্স, ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ এবং বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিভিন্ন অনুষ্ঠানে সংযুক্ত হন প্রধানমন্ত্রী।
ছোট ভাই শেখ রাসেলের দুরন্ত শৈশবের বিভিন্ন স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, রাসেল আজ আমাদের মধ্যে নেই এবং ওই স্কুলের ছাত্রছাত্রী যুগ যুগ ধরে যারা পড়াশোনা করবে, অন্তত তারা এইটুকু জানবে, এই টুকু শিখবে- একটা ছোট্ট শিশু ছিল এই স্কুলে। কিন্তু সেই শিশুটিকেও বাঁচতে দেওয়া হয়নি। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এ ধরনের ঘটনা আর কখনো না ঘটুক, সেটাই আমরা চাই।
শহীদ শেখ রাসেলের শৈশবের স্কুলের স্মৃতি ধরে রাখার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়ার জন্যও সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ করার একটাই উদ্দেশ্য ছিল- 'এ দেশের শিশুদের সঠিকভাবে গড়ে তোলা। দেশপ্রেমিক করা, দেশের সেবা করার মনোভাব যেন তাদের মধ্যে গড়ে ওঠে। তারা যেন সুনাগরিক হয়ে গড়ে ওঠে, সেদিকটা চিন্তা করেই এ সংগঠনটা তৈরি করা হয়েছিল। আজ দেশব্যাপী এ সংগঠনের অনেক ছেলেমেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে। অনেকে জীবনে প্রতিষ্ঠা লাভ করেছে। অনেকে রাজনীতিতেও যথেষ্ট অবদান রেখে যাচ্ছে। সেই ছোট্ট শিশু থেকে তারা এখন অনেকেই বড় হয়েছে। অনেকেই বিভিন্ন কর্মস্থলে যোগ দিয়েছে।
শেখ হাসিনা বলেন, আমাদের শিশুরা দেশপ্রেমিক হবে, মানুষের মতো মানুষ হবে। মানুষের সেবা করবে এবং নিজেদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে। আধুনিক শিক্ষায় সুশিক্ষিত হবে। আমি জানি, করোনাভাইরাসের কারণে স্কুল বন্ধ। এটা সত্যি, যেকোনো শিশুর জন্য তা খুব কষ্টকর। হয়তো এ অস্বাভাবিক অবস্থা থাকবে না। তবু আমি তাদের বলব, মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে।
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ স্বাধীন করে গেছেন। ৩০ লাখ শহীদ রক্ত দিয়েছেন। দুই লাখ মা-বোন যে অবদান রেখেছেন, সে কথা আমাদের সবসময় মনে রাখতে হবে। অনেক রক্তের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতার সুফল প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছবে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে শেখ রাসেলের বিদ্যালয় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শহীদ শেখ রাসেলের 'মু্যরাল' উন্মোচন করেন এবং 'শহীদ শেখ রাসেল ভবন' উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শহীদ শেখ রাসেলের ওপর নির্মিত এনিমেটেড ডকুমেন্টারি 'বুবুর দেশ' প্রদর্শনী এবং শেখ রাসেলের জীবনীর ওপর প্রকাশিত বই 'শেখ রাসেল আমাদের আবেগ' ও 'স্মৃতির পাতায় শেখ রাসেল' শীর্ষক দুটি বইয়ের মোড়কও উন্মোচন করেন। শেখ রাসেল শিশু-কিশোর সংসদের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠান থেকে প্রচারিত 'শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কার্যক্রম সংক্রান্তত্ম ভিডিওচিত্র অবলোকন করেন প্রধানমন্ত্রী। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, শিক্ষাবৃত্তি প্রদান এবং দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে ল্যাপটপ বিতরণসহ অন্যান্য কার্যক্রমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন তিনি।
- কিশোর অপরাধ কমাতে ১০ বছর বয়সেই জাতীয় পরিচয়পত্র
- উত্তরণের পথে বাংলাদেশ
- নীলফামারীতে কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি
- নীলফামারীতে শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধন
- নীলফামারীতে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- জুয়েল হত্যা: মুয়াজ্জিন আফিজ উদ্দিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর
- কুড়িগ্রামে একই ব্যক্তি প্রভাব খাটিয়ে দুই প্রতিষ্ঠানে কর্মরত!
- কুড়িগ্রামে আদালতের স্থিতিবস্তা উপেক্ষা করে দোকান নির্মাণের চেষ্টা
- রংপুরে সাবান কারখানায় ৬০ লক্ষাধিক টাকার মালামাল জব্দ
- বোচাগঞ্জে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের মাস্ক বিতরণ
- ‘আ.লীগ ক্ষমতায় না এলে সমুদ্রসীমায় অধিকার প্রতিষ্ঠিত হতো না’
- কোস্টগার্ডকে যুগোপযোগী করে গড়ে তুলতে চাই- প্রধানমন্ত্রী
- `বিএনপি আবার সেই পুরনো খেলায় মেতে উঠেছে`
- করোনায় স্বেচ্ছাসেবীদের স্বীকৃতি
- ‘বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না’
- গাইবান্ধায় বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী
- ‘শেখ হাসিনার নেতৃত্বে জনগণের ভাগ্য পরিবর্তন হয়েছে’
- প্রবাসী যাত্রীদের কোভিড নেগেটিভ সনদ বাধ্যতামূলক
- দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ১৩ জন করোনায় আক্রান্ত
- রংপুর বিভাগীয় লেখক পরিষদ: সভাপতি-জুনুন, সম্পাদক-জাকির
- ক্ষমতার দাপট দেখাবেন না, ক্ষমতা চিরস্থায়ী নয়: কাদের
- করোনায় দেশে নতুন মৃত্যু ২১, বেড়েছে আক্রান্তের সংখ্যা
- ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতুর মূল কাঠামো দৃশ্যমান হবে
- চলে গেলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়
- পায়ে হেঁটে দিনাজপুর থেকে বাংলাবান্ধা জিরো পয়েন্ট ভ্রমণ
- পরাজয়ের প্রতিশোধ নিতেই বাসে আগুন দেয় বিএনপি
- তৃণমূল মানুষের দোরগোড়ায় তথ্যসেবা নিশ্চিত করছে ডিজিটাল সেন্টার
- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুবলীগের নবগঠিত কমিটির শ্রদ্ধা
- দেশে পাট পণ্যের রপ্তানি বেড়েছে: রংপুরের জেলা প্রশাসক
- পীরগাছায় পলাতক আসামি গ্রেফতার করেছে পুলিশ
- রাসেলের স্বপ্ন ছিল সে সেনাবাহিনীর অফিসার হবে- প্রধানমন্ত্রী
- রংপুরে প্রথমবারের মতো চালু হলো সুপারশপ ‘স্বপ্ন’
- কুড়িগ্রামে ৫ কন্যা সন্তানের পর আবারো একসাথে ৩ কন্যার জন্ম
- ধরিত্রী সুরক্ষায় বহুমুখী প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের বড় অর্জন’
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- ‘প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনীকে দক্ষতা অর্জন করতে হবে’
- কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: সায়মা
- বিএনপিকে রাজনৈতিকভাবে ফ্রেশ হতে হবে: নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
- সৈয়দপুরে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’: স্বপ্ন এখন শিখর চূড়ায়
- এ বছরই বাড়ছে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা
- শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবল রংপুর
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- পাবনায় কৃষকের ঘরে অন্তত ৮৯ হাজার টন পেঁয়াজ মজুত
- পৃথিবীকে রক্ষায় জাতিসংঘে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর
- সাম্প্র্রদায়িক সম্প্র্রীতি রক্ষায় বিশ্বনবী (সা:)
- দারিদ্র্য নির্মূলে বহুমুখী গ্রাম সমবায় সমিতি গড়ুন: প্রধানমন্ত্রী
- সকল শিশুর বাসযোগ্য বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী


