ব্রেকিং:
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ৩ হাজার ২৩৪ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৯১৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ২০ জন। রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান ও তাঁর স্ত্রী জেলী রহমানের করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
  • বুধবার   ০৫ আগস্ট ২০২০ ||

  • শ্রাবণ ২০ ১৪২৭

  • || ১৫ জ্বিলহজ্জ ১৪৪১

সর্বশেষ:
রাষ্ট্রনায়ক ও বিশ্ব গণমাধ্যমের চোখে বঙ্গবন্ধু বন্যার্তদের পাশে নেই কুড়িগ্রাম বিএনপি ‘রাজধানীর বিদ্যুতের লাইন পর্যায়ক্রমে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে’ ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনগুলো সফল : এলজিআরডি মন্ত্রী
৬৭

মেজবানি মাংসের মশলা তৈরির সহজ উপায়

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ জুলাই ২০২০  

Find us in facebook

বাংলাদেশের প্রতিটি জেলারই ঐতিহ্য বহন করে কোনো না কোনো সুস্বাদু খাবার। তেমনি চট্টগ্রামের ঐতিহ্য মেজবানি মাংস। সেখানে অতিথিদের আপ্যায়ন করা হয় গরুর মাংসের নানা স্বাদের মজাদার পদ দিয়ে।

তবে এই মাংস রান্নার আসল রহস্য হলো এর মশলা। সঠিক পরিমাণ মশলার প্রয়োগ না করলে মেজবানি মাংস রান্না করা সম্ভব না। আর না সম্ভব হয় এর সঠিক স্বাদ পাওয়া। এবারের ঈদে আপনিও চাইলে তৈরি করতে পারেন মেজবানি মাংস। তবে এর জন্য অবশ্যই জানা জরুরি কীভাবে মেজবানি মাংসের মশলা তৈরি করতে হয়। চলুন তবে জেনে নেয়া যাক মেজবানি মাংসের মশলা তৈরির সহজ রেসিপিটি-

উপকরণ: এলাচ ৫টি, লবঙ্গ ৫টি, কাবাবচিনি ৬ বা ৮টি, গোলমরিচ ১০টি, জায়ফল ১ বা ২টি, জয়ত্রি ২ গ্রাম, পাঁচফোড়ন ১ চা চামচ, স্টার মসলা ২টি, মিষ্টি জিরা ১ চামচ, দারুচিনি ১টি, শুকনা মরিচ ৫টি। 

প্রণালী: সবকিছু ১ মিনিট হালকা আচে টেলে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড কিরে নিন। তারপর এর সঙ্গে ১ চামচ চট্রগ্রামের লাল মিষ্টি মরিচ, ১ চামচ হলুদ আর ধনে গুঁড়া মিশিয়ে নিন। ব্যস, হয়ে গেল মেজবানি মসলা।

Place your advertisement here
Place your advertisement here
লাইফস্টাইল বিভাগের পাঠকপ্রিয় খবর