পৃথিবীকে রক্ষায় জাতিসংঘে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২০
Find us in facebook
পৃথিবীকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষা করার জন্য পাঁচ-দফা প্রস্তাব উপস্থাপন করে জোরাল আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী নিউইয়র্কে জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশন (ইউএনজিএ)’র সাইডলাইনে জলবায়ু সংক্রান্ত উচ্চ পর্যায়ের একটি ভার্চুয়াল গোলটেবিল আলোচনায় এক ভিডিও বার্তার মাধ্যমে এই পাঁচ দফা প্রস্তাব উপস্থাপন করেন।
তিনি তার প্রথম প্রস্তাবে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবী এবং নিজেদের রক্ষা করার জন্য আমি রাজনৈতিক নেতৃত্বকে অবশ্যই জোরাল আন্তর্জাতিক সহযোগিতা উৎসাহিত করার পরামর্শ দেব।
প্রধানমন্ত্রী তার দ্বিতীয় প্রস্তাবনায় বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সীমাবদ্ধ রাখতে হবে এবং সমস্ত প্যারিস প্রবিধান বাস্তবায়ন করতে হবে।
তৃতীয়ত তিনি বলেন, দুর্বল দেশগুলোকে প্রতিশ্রুত তহবিল সরবরাহ করতে হবে।
চতুর্থ প্রস্তাবে শেখ হাসিনা বলেন, দূষণকারী দেশগুলোকে প্রয়োজনীয় প্রশমন ব্যবস্থার মাধ্যমে তাদের এনডিসি (জাতীয় নির্ধারিত অবদান) বাড়াতে হবে।
পঞ্চম প্রস্তাবনায় তিনি বলেন, জলবায়ু শরণার্থীদের পুনর্বাসন একটি বৈশ্বিক দায়িত্ব হিসেবে স্বীকৃতি দিতে হবে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে উদ্বেগ জানানোয় জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, অভিযোজন এবং সহিষ্ণুতার বিষয়ে বিনিময় করার মতো কিছু ধারণা ও অভিজ্ঞতা বাংলাদেশের রয়েছে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও জল ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা ২১০০ প্রস্তুত করেছি।
শেখ হাসিনা বলেন, সরকার দেশে চার হাজার ২৯১টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং ৫২৩টি বন্যা আশ্রয়কেন্দ্র তৈরি করেছে এবং যেকোনো ঘূর্ণিঝড়ের আগে প্রস্তুতি সহজ করতে ৫৬ হাজার স্বেচ্ছাসেবক প্রাপ্তি নিশ্চিত করেছে।
তিনি বলেন, এ জন্য আমরা ‘রিপ’ (ঝুঁকি-অবহিত আর্লি অ্যাকশন পার্টনারশিপ) উদ্যোগে অংশ নিয়েছি, যার লক্ষ্য ২০২৫ সালের মধ্যে বিশ্বজুড়ে এক বিলিয়ন মানুষকে বিপর্যয় থেকে নিরাপদ করা।
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ সিভিএফের (জলবায়ু ক্ষতিগ্রস্ত ফোরাম) বর্তমান চেয়ার এবং সম্প্রতি ঢাকায় গ্লোবাল সেন্টার অব অ্যাডাপ্টেশনের আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠিত হয়েছে।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গোলটেবিলটি আহ্বান করেন এবং যুক্তরাজ্যের সাংবাদিক ফেমি ওকে এটি পরিচালনা করেন।
- গাইবান্ধায় একক অভিনয়ে `লাল জমিন`
- গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু
- দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
- দলীয় সিদ্ধান্তে নাখোশ বিএনপির তৃণমূল নেতারা
- সিনিয়র নেতাদের কারণেই ঘুরে দাঁড়াতে পারছে না বিএনপি
- উন্নয়ন দেখেই দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়- তথ্যমন্ত্রী
- স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের ২৭ প্রার্থী চূড়ান্ত
- পঞ্চগড়ে আটক কষ্টি পাথরের মূর্তি কান্তনগর জাদুঘরে হস্তান্তর
- কালীপূজায় ৩ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর
- বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল বানাতে চায় তিন দেশ
- ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের বড় অর্জন’
- জাহাজ ভাঙা শিল্পে আবারো শীর্ষ স্থানে বাংলাদেশ
- বাংলাদেশের সাদাত পেলেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার
- কারমাইকেল কলেজের ১০৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- বেরোবিতে আরও একটি বাসের উদ্বোধন
- আজ ঘোষণা করা হবে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি
- জেলে আমার বাথরুমে গোপন ক্যামেরা বসানো হয়েছিল: মরিয়ম নওয়াজ
- নেপালকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ
- এবার কৌশানী মুখার্জির সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান
- ইসলামের প্রথম পতাকা ও এর মর্যাদা রক্ষার গুরুত্ব
- বিএনপি নেতা-কর্মীরা ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ চালায়
- উন্নয়ন দেখেই দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়: হাছান মাহমুদ
- বিএনপির নারী নির্যাতনের নানা ঘটনা আজও ভুলেনি মানুষ
- ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- ফ্রান্সে নবী(সা.) এর কার্টুন প্রদর্শনের প্রতিবাদে জলঢাকায় বিক্ষোভ
- নীলফামারীতে ব্যাটারী দোকান মালিক সমিতির আত্মপ্রকাশ
- এবার বুড়িমারী মসজিদের মুয়াজ্জিন আফাজ উদ্দিন গ্রেফতার
- চট্টগ্রামে ৩৪ জলদস্যুর আত্মসমর্পণ-দস্যুমুক্ত হতে পারে বিশাল এলাকা
- করোনা: গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে ২ জনের মৃত্যু, শনাক্ত ৪৮
- বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার
- রাসেলের স্বপ্ন ছিল সে সেনাবাহিনীর অফিসার হবে- প্রধানমন্ত্রী
- রংপুরে প্রথমবারের মতো চালু হলো সুপারশপ ‘স্বপ্ন’
- কুড়িগ্রামে ৫ কন্যা সন্তানের পর আবারো একসাথে ৩ কন্যার জন্ম
- ধরিত্রী সুরক্ষায় বহুমুখী প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- ‘প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনীকে দক্ষতা অর্জন করতে হবে’
- কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: সায়মা
- বিএনপিকে রাজনৈতিকভাবে ফ্রেশ হতে হবে: নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
- সৈয়দপুরে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’: স্বপ্ন এখন শিখর চূড়ায়
- এ বছরই বাড়ছে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা
- শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবল রংপুর
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- পাবনায় কৃষকের ঘরে অন্তত ৮৯ হাজার টন পেঁয়াজ মজুত
- পৃথিবীকে রক্ষায় জাতিসংঘে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর
- সাম্প্র্রদায়িক সম্প্র্রীতি রক্ষায় বিশ্বনবী (সা:)
- দারিদ্র্য নির্মূলে বহুমুখী গ্রাম সমবায় সমিতি গড়ুন: প্রধানমন্ত্রী
- সকল শিশুর বাসযোগ্য বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
- সৌরবিদ্যুতের সাফল্য: উদ্বোধনের অপেক্ষায় ৫০ মেগাওয়াট


