ব্রেকিং:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জন মারা গেছেন। একই সময়ে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ১ হাজার ৯০৮ জন
  • রোববার   ২৯ নভেম্বর ২০২০ ||

  • অগ্রাহায়ণ ১৪ ১৪২৭

  • || ১৩ রবিউস সানি ১৪৪২

সর্বশেষ:
১৫ লাখ কৃষককে বিনামূল্যে হাইব্রিড বীজ দেবে সরকার দিনাজপুরে ঘন কুয়াশায় জেঁকে বসেছে শীত করোনার ভ্যাকসিন মানুষ সহজেই পাবে- সেতুমন্ত্রী বঙ্গবন্ধুকে নিয়ে ষড়যন্ত্রের জবাব দেবে জনগণ- মুক্তিযুদ্ধমন্ত্রী পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে রোডম্যাপ সরকারের

পীরগাছায় পলাতক আসামি গ্রেফতার করেছে পুলিশ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০  

Find us in facebook

রংপুরের পীরগাছায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোশাররফ মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার (১৪ নভেম্বর) বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মোশাররফ মিয়া (৩০) উপজেলার ছাওলা ইউনিয়নের আদম ফকির পাড়া গ্রামের ইসলাম মিয়ার ছেলে। 

থানা পুলিশ সূত্র জানায়, শনিবার দুপুরে পুলিশের একটি দল পাওটানা বাজারে অভিযান চালিয়ে মোশাররফ মিয়াকে গ্রেফতার করে। মোশাররফ মিয়া দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলার রায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পীরগাছা থানার এএসআই আব্দুস ছালাম বলেন, ‘সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোশাররফকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Place your advertisement here
Place your advertisement here