এবারই প্রথম সরকারিভাবে আউশ ধান কেনাবেচা হবে
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৯ জুলাই ২০২০
Find us in facebook
বোরো ধান সংগ্রহে হতাশাজনক পরিস্থিতির মধ্যে আউশ কেনার স্বপ্ন বুনছে সরকার। পরিকল্পনা বাস্তবায়ন হলে এবারই প্রথম সরকারিভাবে আউশ ধান কেনাবেচা হবে। বিরূপ পরিস্থিতির মধ্যেও এই সোনালি ফসল ফলনে কৃষকরা বিপ্লব ঘটানোয় নতুন আশায় নড়েচড়ে বসছে সরকার। খাদ্য মন্ত্রণালয় সূত্রে আউশ ধান কেনার পরিকল্পনার তথ্য জানা গেছে।
সংশ্নিষ্টরা বলছেন, করোনাভাইরাস পরিস্থিতিতে চাষাবাদ ব্যাহত হয়েছে। এর সঙ্গে যোগ হয় অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পানের প্রভাব। এখনও উপকূলের অনেক জমি নোনা পানিতে সয়লাব। সর্বশেষ যুক্ত হয়েছে আগাম বন্যার প্রকোপ। এতসব চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেও গত বছরের তুলনায় এবার প্রায় দুই লাখ হেক্টর বেশি আবাদ হয়েছে। ফলে প্রায় সাড়ে ৩৬ লাখ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিকূল পরিস্থিতিতে আউশের এই বিপ্লবকে আশাজাগানিয়া বলছেন সংশ্নিষ্টরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের তথ্য, ২০২০-২১ অর্থবছরে ১৩ লাখ ২৯ হাজার হেক্টর জমিতে আউশের চাষ হচ্ছে। গত অর্থবছরে যা ছিল ১১ লাখ ৩৪ হাজার হেক্টর। এ জন্য উৎপাদনের লক্ষ্যমাত্রাও বেড়ে দাঁড়িয়েছে ৩৬ লাখ ৪৪ হাজার ৮০০ টন। গত অর্থবছরের চেয়ে এবার আউশ উৎপাদন কয়েক লাখ টন বাড়বে বলেও আশা সংশ্নিষ্টদের।
খাদ্য সচিব ড. নাজমানারা খানুম বলেন, আউশ চাষে কৃষকদের সাফল্য দেশকে খাদ্যে সমৃদ্ধ করবে। করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী যে খাদ্য সংকটের সতর্কতা রয়েছে, সেদিক থেকে দেশে আউশের বাম্পার ফলন খুবই ইতিবাচক বিষয়। এ ছাড়া বোরো ধান সংগ্রহে হতাশাজনক পরিস্থিতিতে এবারই প্রথম আউশ ধান কেনার পরিকল্পনা করছে সরকার।
তিনি জানান, এবার সারাদেশে বোরো ধান কেনার লক্ষ্যমাত্রা ছিল আট লাখ টন। গত মঙ্গলবার পর্যন্ত দুই মাসের বেশি সময় অতিবাহিত হলেও ধান সংগ্রহ হয়েছে মাত্র ৬৬ হাজার ৫৬০ টন। যা লক্ষ্যমাত্রার মাত্র ৮ দশমিক ৩২ শতাংশ। চাল ও গম সংগ্রহে এগিয়ে গেলেও ধানের দিক থেকে সরকার অনেক পেছনে। নির্দিষ্ট করে গত বছরের সঙ্গেও যদি তুলনা করা হয়, তাহলে এই সময়ের মধ্যে ধান সংগ্রহে অন্তত চার লাখ টন পিছিয়ে রয়েছে সরকার। ফলে এবার ধানের লক্ষ্যমাত্রা অর্জন কোনোভাবেই সম্ভব নয়।
এ অবস্থায় আউশের বাম্পার ফলনে আশার কথা জানিয়ে ড. নাজমানারা বলছেন, এর আগে কখনও আউশ কেনার ঘটনা নেই। তবে উদ্ভূত পরিস্থিতিতে এবার সরকার আউশ কেনার পরিকল্পনা করছে। বন্যা পরিস্থিতির কারণে আউশ নিয়ে সংশয় কেটে গেছে। অনেক এলাকা বন্যার পানিতে তলিয়ে গেলেও শেষ পর্যন্ত এতে খুব একটা প্রভাব পড়বে না বলেও মনে করছেন তিনি।
এদিকে, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা-এফএও বলছে, করোনা পরিস্থিতিতে খাদ্যশস্যের নিরাপত্তায় এক ধাপ এগিয়ে রয়েছে বাংলাদেশ। এরই মধ্যে দুই কোটি টন বোরো চাল কৃষকের ঘরে উঠে গেছে। মোট আবাদের ৯৫ শতাংশের বেশি ধান কাটা হয়েছে। এ ছাড়াও গত আমন মৌসুমেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন উৎপাদন হয়েছে। সব মিলিয়ে চালের উৎপাদন পরিস্থিতি ভালো হওয়ার কারণে দেশে দানাদার খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ রয়েছে।
বাংলাদেশের খাদ্য পরিস্থিতি নিয়ে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি বলেছে, দেশে চলতি অর্থবছরে চালের চাহিদা থাকবে প্রায় তিন কোটি ২০ লাখ টন এবং গমের চাহিদা থাকবে ৫৫ লাখ টন। সব মিলিয়ে দানাদার খাদ্যশস্যের চাহিদা থাকবে তিন কোটি ৭৫ লাখ টন। এ চাহিদার বিপরীতে চলতি অর্থবছরে উৎপাদন দাঁড়াবে তিন কোটি ৯৯ লাখ টন। ফলে প্রায় ২৫ লাখ টন শস্য উদ্বৃত্ত থাকবে। আগামী ছয় মাস ভোগের জন্য খাদ্যশস্যের যতটুকু প্রয়োজন সেটিও পর্যাপ্ত রয়েছে।
এফএওর এই প্রতিবেদনের বরাত দিয়ে অনেকটা উচ্ছ্বাস প্রকাশ করে খাদ্য মন্ত্রণালয়ের সচিব বলেন, এটি খুবই ভালো দিক। করোনাভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন ব্যাহত হয়েছে। কোনো কোনো অঞ্চলে যখন দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে, বাংলাদেশে দানাদার শস্য উদ্বৃত্ত থাকাটা নিঃসন্দেহে ইতিবাচক। এমনিতেই বর্তমানে দেশে কোনো খাদ্য সংকট নেই। এর মধ্যে ধান-চাল আমদানিরও উদ্যোগ নেওয়া হচ্ছে। ফলে করোনা-উত্তর পরিস্থিতিতে দেশ খাদ্যের দিক থেকে কোনো সংকটে পড়বে না।
- করোনা: দেশে নতুন আক্রান্ত ১৫৪০, সুস্থ ২১৩৯
- পঞ্চগড়ে মায়ের সাথে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা
- লালমনিরহাটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শুরু
- গাইবান্ধা জেলা প্রশাসকের হস্তক্ষেপে বিক্রি করা সন্তান ফিরে পেল মা
- বীরগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- পঞ্চগড়ে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা
- দিনাজপুরে ‘চকলেট বিক্রেতা’ নারী ৭ বছরেই কোটিপতি!
- প্রধানমন্ত্রীর দেয়া উপহারের বাড়ি পেল ১০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার
- বিএনপিতে ষড়যন্ত্রের রাজনীতি ও দ্বিচারিতা স্পষ্ট- কাদের
- জাতিসংঘে বঙ্গবন্ধুর ভাষণ স্মরণে ই-পোস্টার প্রকাশিত
- দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৪ জন করোনায় আক্রান্ত
- সৌদি প্রবাসীদের জন্য সুখবর: ২৪ দিন বাড়ল আকামার মেয়াদ
- আবাসন শিল্পে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে পদ্মা সেতু
- ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে প্রশিক্ষণ নিয়েছে ২২ লাখের বেশি মানুষ
- করোনাকালে রপ্তানির সম্ভাবনা বাড়ছে ইউরোপে
- দেশব্যাপী রাস্তা নির্মাণে মাস্টারপ্ল্যান হচ্ছে- অর্থমন্ত্রী
- সব মাধ্যমিক স্কুলে হবে ডিজিটাল একাডেমি- প্রধানমন্ত্রী
- ‘ধানের শীষ খুন, জঙ্গিবাদ, ধর্ষণ ও লুটপাটের প্রতীক’
- ‘অপ্রয়োজনীয় সড়ক নির্মাণ বা প্রশস্ত করার মানসিকতা বাদ দিতে হবে’
- প্রথমবারের মতো দেশে উন্নয়ন প্রকল্পের কর্মীদের জন্য হাসপাতাল
- বিএনপির রাজনীতিতে নিখোঁজ ‘ডার্টি ম্যান’ শফিক রেহমান
- আন্তর্জাতিক অঙ্গনেও দেউলিয়া বিএনপি
- দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
- ঠাকুরগাঁওয়ে পাঁচ জুয়াড়ি আটক
- সীমান্তে দুই বাংলার মানুষের এক মসজিদ
- কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি
- নীলফামারীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার
- সৈয়দপুরে গৃহবধূসহ শিশু অপহরণ: ১ জনের যাবজ্জীবন
- ডোমারে ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার
- রোহিতের আগুনে পুড়ল কলকাতা নাইট রাইডার্স!
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’
- মোবাইল-ভিত্তিক প্রশাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ


