ব্রেকিং:
দেশে প্রথম ভ্যাকসিন নিয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা কার্যক্রম উদ্বোধন করার পর এই টিকা নেন তিনি
  • বুধবার   ২৭ জানুয়ারি ২০২১ ||

  • মাঘ ১৪ ১৪২৭

  • || ১৩ জমাদিউস সানি ১৪৪২

সর্বশেষ:
দক্ষিণ এশিয়ায় একমাত্র বাংলাদেশেরই বাড়ছে জিডিপি- জাতিসংঘ ঘরে বসেই খাজনা দিতে পারবেন ভূমির মালিক- ভূমিমন্ত্রী দিনাজপুরে ট্রাকচাপায় প্রাণ গেল তিন যুবকের রংপুরে ৩ ইটভাটা মালিককে ১৯ লাখ টাকা জরিমানা মনোনয়ন প্রত্যাহার করলেন যুবলীগ নেতা, কাঁদলেন হাজারো মানুষ

নিম্ন আয়ের মানুষদের আরও দেড় লাখ খাবার দেবে রোটারি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ জুন ২০২০  

Find us in facebook

করোনার কারণে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের মাঝে আরও দেড় লাখ খাবার পৌঁছে দেওয়ার কর্মসূচি শুরু করেছে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১। এ ছাড়াও আরও ৩ হাজার পরিবারকে এক মাসের জীবনধারণের সমপরিমাণ আর্থিক ও খাদ্য সহায়তা দেওয়া হবে। গতকাল জেলা গভর্নর এম খায়রুল আলম এই কর্মসূচির উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে গভর্নর রোটারিয়ান স্বেচ্ছাসেবকদের সামাজিক দূরত্ব বজায়  রেখে কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়াও আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে  মোবাইল মানি ট্রান্সফার ব্যবহারের পরামর্শ দেন। 

উল্লেখ্য, দেশব্যাপী কভিড-১৯ এর বিস্তার শুরু হওয়ার পর থেকে দেশের রোটারি ক্লাবগুলো একযোগে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এই কর্মসূচির মধ্যে রয়েছে গরিব শ্রমজীবীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ, সচেতনামূলক পুস্তিকা বিতরণ, খাবার বিতরণ, টেলিমেডিসিন কলসেন্টার স্থাপন, পিপিই প্রদান, অক্সিজেন পুল গঠন এবং মানুষের বিকল্প কর্মসংস্থানে সহায়তা করা।

Place your advertisement here
Place your advertisement here