ঢাকায় সমাবেশে যোগ দিতে প্রস্তুতি সেরেছে বেরোবি ছাত্রলীগ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৩
Find us in facebook
ছাত্রলীগের স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার (১ সেপ্টেম্বর)। সমাবেশটি সফল করতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শাখা ছাত্রলীগ সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এর আগে নির্বাহী সভা, বর্ধিত সভা, কর্মীসভার আয়োজন করার মাধ্যমে সবাইকে উজ্জীবিত করছে। ঢাকার ছাত্র সমাবেশে যোগ দিতে মুখিয়ে আছেন নেতা-কর্মীরা।
জানা যায়, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ যে সাতটি নির্দেশনা দিয়েছে প্রতিটি নির্দেশনা কড়াকড়িভাবে পালন করছে বেরোবি শাখা ছাত্রলীগ। এরই মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী পোস্টার লাগানো, প্রস্তুতি বা বিশেষ বর্ধিতসভা দৃশ্যমান পদক্ষেপ নিতে দেখা যায়। এসব কারণে সমাবেশে যোগ দিতে আগ্রহী দেখা গেছে নেতাকর্মীদের মধ্যে।
খোঁজ নিয়ে জানা যায়, সমাবেশকে সামনে রেখে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে ছেলেদের দুইটি হলে শাখা ছাত্রলীগের নির্বাহী পরিষদের নির্দেশ অনুযায়ী প্রস্তুতি সভার আয়োজন করে বেরোবি শাখা ছাত্রলীগ। সমাবেশ সফল করতে নিজ উদ্যোগে সমাবেশে যোগ দিতে এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের অনেক নেতাকর্মী ঢাকায় অবস্থান করছেন।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, শহিদ মুখতার ইলাহি হল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল মিলে যানবাহন হিসেবে বাসে করে উক্ত ছাত্রসমাবেশে যোগ দিবেন তারা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থান করা ছাত্রলীগ কর্মী কামরুজ্জামান কামরুল বলেন, ছাত্রসমাবেশে যোগ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নতুন বার্তা নিয়ে আগামী জাতীয় নির্বাচনে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সদা জাগ্রত নতুন বার্তা নিয়ে কাজ করার জন্য।
সমাবেশকে সফল করতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ ও উপ প্রচার সম্পাদক বি এম জবল ই রহমত অপু।
মুঠোফোনে যোগাযোগ করলে উক্ত সমাবেশে বেরোবি শাখা ছাত্রলীগের সমন্বয়কের দায়িত্বপ্রাপ্ত জাহিদুল ইসলাম জাহিদ বলেন, বাংলাদেশের জন্মস্থান ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, যেখান থেকে বঙ্গবন্ধু মহান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, যেখানে একাত্তরের পরাজিত শক্তির হয়েছে আত্মসমর্পণ। সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আগামী নির্বাচনে শেখ হাসিনার পক্ষে রায় দিতে প্রস্তুত সারাবাংলার ছাত্রসমাজ।
বি এম জবল ই রহমত বলেন, দেশের সব সাধারণ শিক্ষার্থী তথা তরুণ সমাজ ইতিহাসের অংশীদার হতে স্বস্তঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে।
সমাবেশের প্রস্তুতির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান শামীম বলেন, ১ তারিখের সমাবেশ সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। এই বার্তাটি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিয়েছি। তারা আমাদের ডাকে সাড়া দিয়েছে। ক্যাম্পাস থেকে ৪০০ থেকে ৫০০ শিক্ষার্থী সমাবেশে যোগ দিবেন।
বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া বলেন, আমরা এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশের মাধ্যমে স্মার্ট বাংলাদেশে তারুণ্যের অগ্রযাত্রার অগ্রপথিক হয়ে থাকবে বাংলাদেশ ছাত্রলীগ। এই সমাবেশকে সফল করার জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিফলন ঘটবে। আমরা বিশ্বাস রাখি এই সমাবেশের মাধ্যমে এ সব অপশক্তির বিরুদ্ধে তরুণরা নতুন বার্তা পাবে।
শোকের মাস আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা স্মরণে ১ সেপ্টেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘স্মরণকালের সর্ববৃহৎ’ ছাত্রসমাবেশের আয়োজন করেছে ছাত্রলীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- ‘অনেকে এটাকে অজুহাত হিসেবে দেখতে পারেন, তবে এটাই সত্য’
- অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁস, মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী
- বিপদ-আপদ থেকে বাঁচার দোয়া
- তিনদফা দাবিতে দাবিতে বেরোবি শিক্ষকদের কর্মবিরতি
- ইসরায়েলের ‘দায়মুক্তি চলতে পারে না’: জাতিসংঘের ত্রাণ প্রধান
- জানা গেল ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর তারিখ
- সৌদি পৌঁছেছেন ৪৬ হাজার ৯৮৮ হজযাত্রী, মৃত্যু ২
- ভারত থেকে গম আমদানি বাংলাদেশের জন্য ব্যয় সাশ্রয়ী: খাদ্যমন্ত্রী
- ‘ভারত বাণিজ্য নিষেধাজ্ঞা দিলেও বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়’
- ‘ডিম মজুতের খবর পাওয়া গেলেই অভিযান’
- ঘূর্ণিঝড় রেমাল; আজ সারাদেশে যেখানে যেমন বৃষ্টি হবে
- রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী: কাদের
- ঘূর্ণিঝড় রেমাল এখন নিম্নচাপ, কয়দিন ঝরবে এই বৃষ্টি
- রেমালের প্রভাব, ১৯ উপজেলায় ভোট স্থগিত
- ১৬ জেলার মানুষকে দ্রুত আশ্রয়কেন্দ্রে নিতে বললেন প্রতিমন্ত্রী
- উপকূল অতিক্রম করে দুর্বল হচ্ছে ‘ঘূর্ণিঝড় রেমাল’
- প্রোটিয়াদের বড় লজ্জা দিল ক্যারিবীয়রা
- বাংলাদেশে ‘কুরুলুস উসমান’র এত ভক্ত: অবাক বুরাক
- প্রাকৃতিক দুর্যোগে করণীয় আমল
- সৌদির ওপর অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র
- ঘূর্ণিঝড় রেমাল এখন খুলনার কাছে, তাণ্ডব চলবে ২-৩ ঘণ্টা
- রেমাল: উপকূলে আঘাত হেনেছে মূল অংশ, দ্রুতগতিতে ঢুকছে স্থলভাগে
- বিমানবাহিনীর নতুন প্রধান হাসান মাহমুদ খাঁন
- পার্বত্য চেয়ারম্যানদের পদমর্যাদা উপমন্ত্রীর সমান করার সুপারিশ
- ‘পরিবেশের সুরক্ষায় সরকারের উদ্যোগ সফল করতে হবে’
- ঘূর্ণিঝড় রেমালে জরুরি সহযোগিতা পেতে যোগাযোগের নম্বর
- ঘূর্ণিঝড়ে টেলিযোগাযোগ ঠিক রাখতে নেয়া হয়েছে যে ব্যবস্থা
- রেমালের ক্ষয়ক্ষতি বাড়লে সংশ্লিষ্ট উপজেলার ভোট বাদ: ইসি সচিব
- অপসাংবাদিকতার ব্যাপারে সতর্ক থাকতে হবে: কাদের
- তারেক জিয়াকে দেশে এনে সাজা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী
- হারাতে বসেছে ঐতিহ্যবাহী কাঠের খেলনা
- ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চালকদের বিনামূল্যে হেলমেট বিতরণ
- নতুন করে রিজার্ভ চুরির খবর মিথ্যা: বাংলাদেশ ব্যাংক
- রংপুরে জামায়াত নেতা গ্রেপ্তার
- বেরোবিতে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- হিলিতে রচনা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ রক্তিম
- রংপুর মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা ব্রিফিং
- সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন করা হবে: ইসি আলমগীর
- ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
- জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজ্যুলেশন গৃহীত
- ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
- জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায়
- ঘূর্ণিঝড় রেমাল এখন খুলনার কাছে, তাণ্ডব চলবে ২-৩ ঘণ্টা
- পরিবারের হাল ধরতে চেয়ে হয়ে গেলেন বোঝা
- ‘দেশের সব মানুষকে সর্বজনীন পেনশনের আওতায় আনা হবে’
- পীরগঞ্জে ধর্মীয় সমতা ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার
- ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ
- সৌদি তরুণীদের প্রেরণা কে এই মারিয়া?
- গাইবান্ধায় খাদ্যবান্ধব কর্মসূচিতে সুবিধাভোগী সোয়া লাখ
- বেরোবির সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোরশেদ



