সুন্দরগঞ্জে ‘সমলয় চাষাবাদ’ পদ্ধতিতে বোরো রোপণ শুরু করেছে কৃষকরা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২১
Find us in facebook
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বোরো ধানের ফলন বাড়াতে ‘সমলয় চাষাবাদ’ পদ্ধতিতে বোরো ধানের চারা রোপন শুরু করেছেন কৃষকরা। নতুন এ চাষাবাদ পদ্ধতি কৃষকদের মাঝে বেশ সাড়া জাগিয়েছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ব্লকের চেংমারী এলাকায় আনুষ্ঠানিকভাবে এ পদ্ধতিতে বোরো রোপণ উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এটি উদ্বোধন করা হয়।
প্রসঙ্গত, সমলয় চাষাবাদে সনাতন পদ্ধতিতে বীজতলা তৈরি না করে প্লাস্টিকের ফ্রেম বা ট্রেতে বীজ বপন করা হয়েছে। এতে ৩:২ অনুপাতে মাটি ও গোবরের মিশ্রণ ব্যবহার করা হয়। এরপর বীজ ছিটিয়ে পুনরায় অর্ধেক মাটি ও গোবর মিশ্রণ দিয়ে সমতল জায়গায় রেখে পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়। বীজতলা তৈরির ৩ দিনের মধ্যে অঙ্কুর বের হয়ে যায়। ২০-২৫ দিনের মধ্যে চারা উৎপাদন করা যায়। পরবর্তীতে রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে চারা রোপণ শুরু হয়।
জানা যায়, মানুষ বাড়লেও, বাড়ছে না কৃষি জমি। তাই স্বল্প জমিতে অধিক ধান উৎপাদন করে মানুষের খাদ্য চাহিদা পূরণ করতে হবে- কৃষি মন্ত্রণালয়ের এমন নির্দেশনায় সুন্দরগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো উন্নত প্রযুক্তির মাধ্যমে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদ শুরু করা হয়েছে।
আর আগে সরকারি কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় কৃষকরা নতুন মাত্রায় ট্রেতে বীজতলা তৈরি শুরু করছিলেন। তারা মেশিন দিয়ে মাটিভর্তি ট্রেতে বপন করছিল ইস্পাহানি-৭ হাইব্রিড জাতের ধানবীজ। সেই বীজের চারা দিয়ে রোপন করা হচ্ছে সমলয়ে চাষাবাদ।
চেংমারি গ্রামের কৃষক মেহেদী হাসান জানান, সমলয়ে চাষাবাদে আগে কখনও বোরো ধান করা হয়নি। স্থানীয় কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় এই প্রথমে রোপন করা হচ্ছে। তাদের পরিকল্পনা অনুযায়ী হয়তো ভালো ফলন পাওয়া যাবে।
দক্ষিণ শ্রীপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনজুরুল হক রাজীব বলেন, ‘বোরো ধান সমলয় চাষাবাদে সার্বিক সহযোগিতাসহ কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।’
সুন্দরগঞ্জ উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজা-ই মাহমুদ বলেন, ‘একযোগে কৃষকের ফসল উৎপাদন করার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এটি বাস্তবায়ন করা হচ্ছে। এতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা বেশি ফলন পাওয়া সম্ভব।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে সুন্দরগঞ্জ উপজেলায় ৫০ একর জমিতে এ পদ্ধতিতে বোরো ধান চাষ করা হচ্ছে। আশা করছি ভালো ফল পাওয়া যাবে।’
- এইচ টি ইমামের মৃত্যুতে রবার্ট মিলারের শোক
- দিনাজপুর আইনজীবী সমিতির দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- ক্যাম্পাসে ভিসি কলিমউল্লাহর কুশপুতুল দাহ করল ছাত্রলীগ
- দীর্ঘ এক মাস পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু
- দুই দেশের সংযোগ উন্নয়নে গুরুত্ব দিচ্ছে ভারত: জয়শঙ্কর
- ‘অ্যাপস তৈরিতে তরুণদের দক্ষ করলে বিলিয়ন ডলার অর্জন সম্ভব’
- ভিসি কলিমউল্লাহর বক্তব্য বানোয়াট : শিক্ষা মন্ত্রণালয়
- সুন্দর ত্বক পেতে ত্যাগ করুন পাঁচ অভ্যাস
- বিএনপি এখন মায়াকান্না কাঁদছে: ওবায়দুল কাদের
- আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া প্রশিক্ষণ নিলেন ১০০ পুলিশ
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে ‘শ্বেতবলাকা’
- করোনার টিকা সম্পর্কিত সব ধরনের কর অব্যাহতি দিয়েছে এনবিআর
- ১২০ বিঘা জমির শস্যচিত্রে বঙ্গবন্ধু
- করোনা পারে নাই আর কেউ অগ্রযাত্রাকে থামাতে পারবে না: প্রধানমন্ত্রী
- নান্দনিক গাইবান্ধা শহর গড়ে তোলা হবে: হুইপ গিনি
- করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- তারেকপন্থীদের দাপটে নিষ্ক্রিয় খালেদাপন্থী নেতারা
- লালমনিরহাটে কাব্যর লেখা ‘কাব্যজয়’র মোড়ক উন্মোচন
- ফুলবাড়ীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
- জোটের শরিক দলগুলোকে অকার্যকর ভাবছে বিএনপি
- এইচ টি ইমামের বর্ণাঢ্য কর্মময় জীবন
- জনগণের রায়কে ভয় পায় বিএনপি: পানিসম্পদ উপমন্ত্রী
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, শনাক্ত ৬১৯
- ঝটিকা সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
- নাজমা খাতুনের বিরুদ্ধে আরও দুই প্রতারণার মামলা
- ভিটে ছাড়া করতে গৃহবধূর ওপর হামলা, দোকান লুটপাট
- ১০ কোটি টাকার বোঝা নিয়ে গাইবান্ধা মেয়রের দায়িত্ব গ্রহণ
- বেরোবি উপাচার্যের বিরুদ্ধে ৪৫ অভিযোগ, তদন্ত করবে ইউজিসি
- ভুট্টার আড়ালে ১৫ কেজি গাঁজা, রংপুরে গ্রেফতার ৩
- দেউলিয়াত্বের পথে বিএনপির রাজনীতি
- বিএনপির ছত্রছায়ায় অপকর্মে লিপ্ত শিবির
- সেনাদের কাছে ক্ষমা চাইলেন জো বাইডেন
- `২০৩৫ সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ`
- রোহিঙ্গাদের দক্ষ করে তুলতে যেসব উদ্যোগ নিয়েছে সরকার
- শাহজালাল বিমানবন্দর হবে দক্ষিণ এশিয়ার কেন্দ্রবিন্দু
- বিএনপি প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন নিজের স্ত্রী
- ‘গণতন্ত্রের ইতিহাসে শহীদ আসাদ দিবস একটি অবিস্মরণীয় দিন’
- কারাগারে ‘মাদকাসক্ত নিরাময় কেন্দ্র’ চালু
- করোনা মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ
- স্বাধীনতা মানেই যুদ্ধ, তাইওয়ানকে সতর্ক করল চীন
- প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৬ মাসের বেতনের টাকা দিলেন স্কুলশিক্ষক
- সম্মিলিতভাবে কাজ করলে দারিদ্র্য থাকবে না- প্রধানমন্ত্রী
- প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
- নারী শ্রমিকের কদর বাড়ছে সৈয়দপুরে
- ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সব ধরনের সহায়তা করবে সরকার’
- বেরোবি প্রশাসনিক ভবনে প্রবেশে নিষেধাজ্ঞা: ছাত্রলীগের আল্টিমেটাম
- নীলফামারীতে খাবারের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ
- সব রেকর্ড ছাড়িয়ে রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার
- অবশেষে ফেব্রুয়ারিতে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান


