শিশুর প্রতি নবিজি (স)-এর ভালোবাসা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০
Find us in facebook
শিশুরা আমাদের জন্য পরম সৌভাগ্য, আল্লাহর পক্ষ থেকে এক বড় নেয়ামত। এদের ঘিরে রচিত হয় আমাদের হাজারো রঙিন স্বপ্ন। শিশুরা আমাদের ভবিষ্যত্-কর্ণধার। আজ যারা হাঁটি হাঁটি পা-পা করে চলছে তারাই একদিন একটি জাতির নেতৃত্ব দেবে। এ জন্যই রসুলুল্লাহ (স) শিশুদের ভালোবাসতেন, আদর করতেন এবং তাদের প্রতি বিশেষ যত্ন নিতেন।
তাদের তিনি বেহেশতের ফুল বলে উল্লেখ করেছেন। নবিজি (স) শিশুদের পিতা-মাতার প্রতি আহ্বান জানিয়ে বলেন—‘তোমরা সন্তানদের প্রতি যত্নবান হও এবং সুশিক্ষা দিয়ে তাদের সচ্চরিত্রবান করে গড়ে তোলো।’ (ইবনে মাজাহ্)। মহানবি মুহাম্মদ (স) শিশুদের এতই ভালোবাসতেন যে, তাদের দেখে তিনি বুকে জড়িয়ে ধরতেন এবং চুমু খেতেন। কখনো কখনো নিজে ঘোড়া সেজে হাসান-হুসাইনকে (রা) পিঠে সওয়ার করাতেন। কোনো শিশুকে নবিজি পর বলে ভাবতেন না। তিনি পালকপুত্র যায়েদের ছেলে ওসামাকে নিজহাতে নাক পরিষ্কার করে দিতেন। কেউ শিশুদের প্রহার করলে নবিজি তা সহজে মেনে নিতে পারতেন না।
রসুলুল্লাহ (স) শিশুদের মন উঁচু করার জন্য তাদের বাহবা দিতেন। একবার সাহাবি খালিদ ইবনে সাঈদ (রা) তার শিশুকন্যাকে সঙ্গে করে নবিজির দরবারে এলেন। মেয়েটির পরনে ছিল লাল জামা। নবিজি তাকে খুশি করার জন্য ‘সুন্দর’ ‘সুন্দর’ বলে বাহবা দিতে লাগলেন। আলাপের এক ফাঁকে মেয়েটি তার শিশুসুলভ আচরণবশত নবিজির মোহরে নবুওয়াতে হাত রেখে খেলতে আরম্ভ করল। এটা দেখে খালিদ তার কন্যাকে ধমকাতে লাগলেন।
নবিজি খালিদকে (রা) বললেন—আহা! ওকে খেলতে দাও, ও তো ওর কাজ করবেই। একদিন নবিজি তার আদরের দুই দৌহিত্র হাসান-হুসাইনকে (রা) নিয়ে খেলা করছিলেন। এমনি সময় সাহাবি আফসা (রা) এসে দেখলেন নবিজি তাদের গালে চুমু খাচ্ছেন। তখন তিনি বিস্ময় প্রকাশ করে বললেন, ইয়া রসুলুল্লাহ—আপনি আপনার নাতিদের নিয়ে এমন করছেন! অথচ আমাদের দশটি সন্তান রয়েছে, কিন্তু তাদের কাউকে আমি কোনো দিন একটি চুমুও দেইনি! এ কথা শুনে নবিজি বললেন—আল্লাহ কি তোমার অন্তর থেকে মমতা উঠিয়ে নিয়েছেন? তাদের আদর স্নেহ দেওয়া তো অপরাধ নয়!
শিশুদের জন্য নবি (স) খুবই স্বাভাবিক ছিলেন। তার কোমল হাতের ছোঁয়ায় প্রতিটি শিশুর হূদয় শীতল হয়ে যেত। নবিজির সঙ্গে যে কোনো শিশু সহজে মিশতে পারত। তিনি শিশুদের কখনো ভুলে থাকতে পারতেন না। কোনো সফর থেকে ফিরে শিশুদের নিজের বাহনের সামনে-পেছনে আরোহণ করাতেন।
হযরত যাবের ইব্ন সামুরা (রা) বলেন, একবার জোহরের নামাজ শেষে নবিজি ঘরে ফিরছিলেন, এমন সময় একদল শিশু তার কাছে ছুটে এলে তিনি সবাইকে তাদের গণ্ডদ্বয় ধরে আদর করলেন। স্নেহভরে আমার গণ্ডদ্বয়ও স্পর্শ করলেন। তার হাত এত সুশীতল ও সুগন্ধময় ছিল, যেন তা এখনই কোনো আতরের কৌটা থেকে বের করে আনা হয়েছে।
রসুলুল্লাহ (স) শিশুদের এতই ভালোবাসতেন যে, তাদের ছাড়া তিনি মৌসুমের নতুন ফল খেতেন না। আবু হুরায়রা (রা) বলেন—‘কেউ নবিজির কাছে উপঢৌকনস্বরূপ মৌসুমের নতুন ফল নিয়ে এলে তিনি বরকতের দোয়া করতেন, এর পর তা উপস্থিত সর্বকনিষ্ঠ শিশুর হাতে তুলে দিতেন।’
লেখক : হাফেজ মাওলানা কাজী মারুফ বিল্লাহ্
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের ধর্মীয় উপস্থাপক ও আলোচক
- চিলাহাটি-হলদিবাড়ি রেল লাইনে বাংলাদেশের ইঞ্জিনের মহড়া অনুষ্ঠিত
- পঞ্চগড়ে ১ ঘন্টার জন্য উপজেলা চেয়ারম্যান হলেন স্কুল ছাত্রী!
- সরকারি প্রচেষ্টায় ক্রমশই উন্নতির দিকে মোংলা সমুদ্রবন্দর
- মুক্তিযোদ্ধাদের ভাতা এ বছরই ২০ হাজার টাকা করার প্রস্তাব
- ‘আমাদের লাল-সবুজ পতাকা হচ্ছে অসাম্প্রদায়িকতার প্রতীক’
- বঙ্গবন্ধুর দর্শন: নারীর ক্ষমতায়ন
- শেখ হাসিনার বাংলাদেশ
- জলঢাকায় অবৈধ বালু উত্তোলন: চারজনের জরিমানা
- নীলফামারীতে পূজায় ৪০০ পরিবারকে খাদ্য সহায়তা
- বিসর্জনে শেষ হলো দুর্গাপূজা
- কেউ অপরাধ করলে তাকে ছাড় দেয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী
- ফ্রান্সে বিশ্বনবীকে কটূক্তি করার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন
- রংপুরে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার
- রংপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তিনজন আটক
- রংপুরে ১২ লাখ টাকা চুরির ঘটনায় চারজন গ্রেফতার
- দেশে করোনায় নতুন আক্রান্ত ১৪৩৬, মৃত্যু ১৫
- দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৫ জন করোনায় আক্রান্ত
- চলতি বছর রোহিঙ্গা শরণার্থীদের ৯৬ মিলিয়ন ইউরো দিচ্ছে ইইউ
- অনলাইন ভেটেরিনারি হাসপাতাল, ডিজিটাল বাংলাদেশে নতুন অধ্যায়ের সূচনা
- মৃত শ্রমিকদের পরিবারকে সহায়তায় বিজিএমইএকে ১ কোটি ৮২ লাখ টাকা
- বাংলার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি: ব্রিটিশ হাইকমিশনার
- ধর্ষণের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিধান চূড়ান্ত অনুমোদন
- মাস্ক না পরলে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান থেকে কোন সেবা মিলবে না
- দূর্গাপূজা উপলক্ষে রসিক কাউন্সিলরের বস্ত্র বিতরণ
- জোটে ব্যর্থ, ‘একলা চলো’ নীতিতে বিএনপি
- কিশোরগঞ্জে সিঙ্গেরগাড়ী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্ধোধন
- আমি মারা গেলে যেন বাবা মায়ের পাশে সমাহিত হয়-জিএম কাদের
- কোন্দল আর বিভেদ নিরসনে বিএনপির হাইকমান্ড একেবারেই উদাসীন
- বিসিবি প্রেসিডেন্টস কাপে চ্যাম্পিয়ন হয়েছে মাহমুদউল্লাহ একাদশ
- আল্লাহর নির্দেশনা মেনেই জীবনকে এগিয়ে নিতে চান অভিনেত্রী পপি
- রাসেলের স্বপ্ন ছিল সে সেনাবাহিনীর অফিসার হবে- প্রধানমন্ত্রী
- রংপুরে প্রথমবারের মতো চালু হলো সুপারশপ ‘স্বপ্ন’
- কুড়িগ্রামে ৫ কন্যা সন্তানের পর আবারো একসাথে ৩ কন্যার জন্ম
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: সায়মা
- বিএনপিকে রাজনৈতিকভাবে ফ্রেশ হতে হবে: নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
- সৈয়দপুরে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’: স্বপ্ন এখন শিখর চূড়ায়
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- এ বছরই বাড়ছে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা
- শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবল রংপুর
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’


