• বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২০ ||

  • কার্তিক ১৩ ১৪২৭

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪২

সর্বশেষ:
কর্মকর্তাদের বদলির কারণে উন্নয়ন যেন বাধা না পায়: প্রধানমন্ত্রী প্রবাসীদের পুনর্বাসনে ৭০০ কোটি টাকার তহবিল গঠন করবে সরকার রেলে গতি বাড়াতে যুক্ত হচ্ছে ১১শ` কোটি টাকার বগি ও ইঞ্জিন দেশের মানুষকে খাদ্য নিরাপত্তা দিয়ে স্বস্তিতে রাখতে চায় সরকার দেশের সব নাগরিককে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেবে সরকার

লালমনিরহাটে পুকুরে প্রাপ্ত আংটির সূত্র ধরে বেরিয়ে এলো যুদ্ধ বিমান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০  

Find us in facebook

লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি যুদ্ধ বিমানের বিধ্বস্ত অংশ উদ্ধার করেছে বিমান বাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে- ১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত মার্কিন যুদ্ধ বিমান এটি। মৃত পাইলটের ব্যবহৃত আংটিও উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার গোকুন্ডা ইউপির গুড়িয়াদহ গ্রামে পুকুর খনন করতে গিয়ে এটি দৃশ্যমান হয়। পরে বিমান বাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যুদ্ধ বিমানের বিধ্বস্ত অংশ উদ্ধার করেন। 

শনিবার সকালে বিমান বাহিনী লালমনিরহাট ইউনিট, লালমনিরহাট ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথ ভাবে বিমানটির উদ্ধারে খনন কাজ শুরু করে। এরই মাঝে বিমানের ধ্বংসাবশেষ থেকে পাইলটের ব্যবহৃত আংটি, বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন।

পুলিশ জানায়, নিজের জমিতে পুকুর খনন শুরু করেন গুড়িয়াদহ দাড়ারপাড় গ্রামের রেজাউল। খননের একপর্যায়ে একটি আংটি ও বিমানের পেছনের অংশের ধ্বংসাবশেষ দেখতে পান শ্রমিকরা। এ সময় স্থানীয়রা সদর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জায়গাটি দখলে নিয়ে খনন কাজ বন্ধ করে এবং সংশ্লিষ্ঠ দফতরগুলোতে খবর পাঠায়।

ঘটনাস্থলে উপস্থিত বিমান বাহিনীর ফ্লাইট লে. মাসুদ বলেন, স্থানীয়দের খবরে খনন করে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। উদ্ধার শেষ হলে যাবতীয় তথ্য তুলে ধরে প্রেস ব্রিফিং করা হবে।

Place your advertisement here
Place your advertisement here