রামপাল বিদ্যুৎকেন্দ্র পরিবেশের কোনো ক্ষতি করবে না: এমডি
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২০
Find us in facebook
বাগেরহাটের রামপালে ১৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র হচ্ছে। বাংলাদেশ ও ভারতের গঠিত যৌথ কোম্পানি ‘বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (বিআইএফপিসিএল) প্রকল্পটি বাস্তবায়ন করছে। সুন্দরবনের পরিবেশ ক্ষতি করে এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এমন অভিযোগ রয়েছে জাতীয় তেল-গ্যাস-খনিজসম্পদ রক্ষা জাতীয় কমিটির। প্রকল্পের শুরুতে নানা আন্দোলন ও প্রতিবাদ করে জাতীয় কমিটি।
সম্প্রতি ভারত থেকে আসা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দেওয়া প্রকৌশলী অনিমেশ জৈন বলেন, এ প্রকল্প পরিবেশের কোনো ক্ষতি করবে না। পরিবেশ সুরক্ষার সব ধরনের পদক্ষেপ নিয়েই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ কোম্পানি দৃঢ়প্রতিজ্ঞ প্রকল্পটিকে পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে। পরিববেশ সুরক্ষার জন্য ইতোমধ্যে প্রকল্প এলাকায় প্রায় দেড় লাখ গাছ লাগানো হয়েছে। যার কারণে সেখানকার পরিবেশ স্বাভাবিক থাকবে। তাপমাত্রা থাকবে কাংখিত পর্যায়ে। এ ছাড়া প্রকল্পটিতে সব আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। যেসব প্রযুক্তির কারণে পরিবেশের ক্ষতির আশঙ্কা নেই।
সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে প্রায় পাঁচ মাস প্রকল্পের কাজের কিছুটা ক্ষতি হলেও ২০২২ সালের মধ্যে প্রকল্প থেকে বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা যাবে বলে তিনি জানান। রামপাল প্রকল্প নিয়ে ব্যবস্থাপনা পরিচালক অনিমেশ জৈনের সঙ্গে ইস্কাটন গার্ডেনের ইউনিক হাইটসে কোম্পানির অফিসে কথা হয় আমাদের সময়ের সঙ্গে। তিনি প্রকল্পটি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
অনিমেশ জৈন বলেন, কোভিড প্রকল্পটি পিছিয়ে দিলেও লক্ষ্য অনুযায়ী সেটি বাস্তবায়ন করতে জোর কাজ চালানো হচ্ছে। প্রতিদিন প্রায় ছয় হাজার কর্মী রামপাল প্রকল্পে কাজ করছে ‘মৈত্রী সুপার থারমাল পাওয়ার প্লান্টে। তিনি বলেন, প্রকল্পটির নাম ‘মৈত্রী থারমাল পাওয়ার প্লান্ট’। কারণ বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সম্পর্ক সেটি বন্ধুত্বের। এ প্রকল্পটিও বন্ধুত্বের নিদর্শন। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতে কৃষ্টিকালচার, সাহিত্য ও সংস্কৃতি এক। দুটি দেশই গণতান্ত্রিক ধারা অব্যাহত। প্রতিবেশী দুটি দেশের রামপাল বিদ্যুৎ প্রকল্পটিও হবে পরিবেশবান্ধব এবং একটি সফল প্রকল্প।
প্রকৌশলী অনিমেশ জৈন বলেন, করোনায় প্রকল্পের কাজ বন্ধ থাকার পর সেপ্টেম্বর থেকে পুরোদমে আবার শুরু হয়েছে। এখন অতিরিক্ত লোকবল ও প্রচেষ্টা চালানো হচ্ছে, যেন ক্ষতি পুষিয়ে নেওয়া যায়। তিনি যোগ করেন প্রকল্পে যারা কাজ করছেন, তাদের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। এ প্রকল্পেই অনেকের কাজের সুযোগ তৈরি হবে। প্রকল্পটিকে ঘিরে প্রকল্প এলাকার মানুষের জীবন মান উন্নতি হবে। প্রকল্প এলাকার মানুষের জীবন মান উন্নয়নে কাজ করা হচ্ছে। স্থানীয়দের নানা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ওই এলাকার মানুষের মধ্যে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিআইএফপিসিএল নতুন কোনো প্রকল্প বাস্তবায়ন করবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশে বিদ্যুতের চাহিদা ক্রমান্বয়ে বাড়বে। দুই দেশের যৌথ স্টিয়ারিং কমিটির একাধিক বৈঠকে সোলার প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের সিদ্ধান্ত হলে সোলার প্রকল্প ভারত বা বাংলাদেশ যে কোনো দেশেই হতে পারে।
রামপাল প্রকল্পের বিদ্যুতের দাম প্রতি ইউনিট কত হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, আসলে বিদ্যুতের দাম কত হতে পারে সেটি আগে থেকেই বলা মুশকিল। কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের বিদ্যুতের দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারে কয়লার দাম, সেই কয়লা পরিবহন খরচসহ আনুষঙ্গিক আরও অনেক বিষয়ের ওপর। অর্থাৎ প্রাইমারি জ্বালানি বা কাঁচামালের ওপর অনেকাংশে নির্ভরশীল। তিনি যোগ করে বলেন, এখন সুখবর হচ্ছে- আন্তর্জাতিক বাজারে কয়লার দাম কম। কয়লার দাম আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওপরও নির্ভরশীল। কারণ তেলের দাম বাড়লে পরিবহন খরচ বেড়ে যায়। ফলে আমি মনে করি আন্তর্জাতিক বাজারে কয়লার দাম, কয়লা কেনার চুক্তির ওপর অনেক কিছু নির্ভরশীল।
প্রসঙ্গত রামপাল প্রকল্পটি বাস্তবায়নে যৌথ কোম্পানি গঠন করা হয় ২০১২ সালে। ইপিসি কাজে দরপত্র আহ্বান করা হয় ২০১৫ সালের ফেব্রুয়ারিতে এবং চুক্তি করা হয় ২০১৬ সালের জুলাই মাসে।
- নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহত
- চিলাহাটি-হলদিবাড়ি রেল লাইনে বাংলাদেশের ইঞ্জিনের মহড়া অনুষ্ঠিত
- পঞ্চগড়ে ১ ঘন্টার জন্য উপজেলা চেয়ারম্যান হলেন স্কুল ছাত্রী!
- সরকারি প্রচেষ্টায় ক্রমশই উন্নতির দিকে মোংলা সমুদ্রবন্দর
- মুক্তিযোদ্ধাদের ভাতা এ বছরই ২০ হাজার টাকা করার প্রস্তাব
- ‘আমাদের লাল-সবুজ পতাকা হচ্ছে অসাম্প্রদায়িকতার প্রতীক’
- বঙ্গবন্ধুর দর্শন: নারীর ক্ষমতায়ন
- শেখ হাসিনার বাংলাদেশ
- জলঢাকায় অবৈধ বালু উত্তোলন: চারজনের জরিমানা
- নীলফামারীতে পূজায় ৪০০ পরিবারকে খাদ্য সহায়তা
- বিসর্জনে শেষ হলো দুর্গাপূজা
- কেউ অপরাধ করলে তাকে ছাড় দেয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী
- ফ্রান্সে বিশ্বনবীকে কটূক্তি করার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন
- রংপুরে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার
- রংপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তিনজন আটক
- রংপুরে ১২ লাখ টাকা চুরির ঘটনায় চারজন গ্রেফতার
- দেশে করোনায় নতুন আক্রান্ত ১৪৩৬, মৃত্যু ১৫
- দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৫ জন করোনায় আক্রান্ত
- চলতি বছর রোহিঙ্গা শরণার্থীদের ৯৬ মিলিয়ন ইউরো দিচ্ছে ইইউ
- অনলাইন ভেটেরিনারি হাসপাতাল, ডিজিটাল বাংলাদেশে নতুন অধ্যায়ের সূচনা
- মৃত শ্রমিকদের পরিবারকে সহায়তায় বিজিএমইএকে ১ কোটি ৮২ লাখ টাকা
- বাংলার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি: ব্রিটিশ হাইকমিশনার
- ধর্ষণের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিধান চূড়ান্ত অনুমোদন
- মাস্ক না পরলে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান থেকে কোন সেবা মিলবে না
- দূর্গাপূজা উপলক্ষে রসিক কাউন্সিলরের বস্ত্র বিতরণ
- জোটে ব্যর্থ, ‘একলা চলো’ নীতিতে বিএনপি
- কিশোরগঞ্জে সিঙ্গেরগাড়ী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্ধোধন
- আমি মারা গেলে যেন বাবা মায়ের পাশে সমাহিত হয়-জিএম কাদের
- কোন্দল আর বিভেদ নিরসনে বিএনপির হাইকমান্ড একেবারেই উদাসীন
- বিসিবি প্রেসিডেন্টস কাপে চ্যাম্পিয়ন হয়েছে মাহমুদউল্লাহ একাদশ
- রাসেলের স্বপ্ন ছিল সে সেনাবাহিনীর অফিসার হবে- প্রধানমন্ত্রী
- রংপুরে প্রথমবারের মতো চালু হলো সুপারশপ ‘স্বপ্ন’
- কুড়িগ্রামে ৫ কন্যা সন্তানের পর আবারো একসাথে ৩ কন্যার জন্ম
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: সায়মা
- বিএনপিকে রাজনৈতিকভাবে ফ্রেশ হতে হবে: নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
- সৈয়দপুরে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’: স্বপ্ন এখন শিখর চূড়ায়
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- এ বছরই বাড়ছে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা
- শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবল রংপুর
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’


