• শনিবার   ২৬ সেপ্টেম্বর ২০২০ ||

  • আশ্বিন ১১ ১৪২৭

  • || ০৮ সফর ১৪৪২

৩২৪

রংপুর র‌্যাবের অভিযানে জালটাকা ব্যবসায়ী গ্রেফতার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২০  

Find us in facebook

রংপুর র‌্যাব-১৩ অভিযান চালিয়ে ১ জন জাল টাকা ব্যবসায়ী গ্রেফতার করেছে। ৬ জানুয়ারি রাতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে র‌্যাবের মিডিয়া কর্মকর্তা মেজর সৈয়দ ইমরান হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-১৩ এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জানুয়ারি রাতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায় ভাঙ্গাস্কুল বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় জাল টাকা ব্যবসায়ী ওই এলাকার মোঃ ইসমাইল হোসেনের পুত্র মো. রফিকুল ইসলাম (৪০) কে গ্রেফতার করা হয়। 

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত জাল টাকা ব্যবসায়ী জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ এলাকায় জাল টাকার সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছে। সে আরো জানায় যে, তার ছত্রছায়ায় লালমনিরহাট জেলা সহ বিভিন্ন এলাকায় জাল টাকার ব্যবসা করে আসছে। তার সহযোগী অন্যান্যের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে বলে র‌্যাব জানায়।

Place your advertisement here
Place your advertisement here
রংপুর বিভাগ বিভাগের পাঠকপ্রিয় খবর