ব্রেকিং:
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • শনিবার   ০৬ মার্চ ২০২১ ||

  • ফাল্গুন ২১ ১৪২৭

  • || ২২ রজব ১৪৪২

সর্বশেষ:
আরো ৪ কোটি ডোজ টিকা কেনার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ পঞ্চম ধাপে ভাসানচরে পৌঁছেছেন আরো ১ হাজার ৭৫৯ রোহিঙ্গা সরকারের আশ্রয়ণ প্রকল্প: গাইবান্ধায় ঠিকানা পেল ৫০ সাঁওতাল পরিবার মার্কিন গণমাধ্যমে বাংলাদেশের উন্নতির ভূয়সী প্রশংসা আত্মরক্ষায় মার্শাল আর্ট শিখছে তেঁতুলিয়ার কিশোরীরা

রংপুরে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীসহ দুজনের মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২১  

Find us in facebook

রংপুরে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফায়ার সার্ভিসের কর্মীসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে জেলার পীরগঞ্জ উপজেলার খালাসপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাইসাইকেল আরোহী তোফাজ্জল হোসেন (৬৫) ও মোটরসাইকেল চালক আসাদুজ্জামান (৩৫)। দুজনের বাড়ি পীরগঞ্জ উপজেলার খালসিপীর এলাকায়। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দিনাজপুর জেলার নবাবগঞ্জ ফায়ার সার্ভিসে কর্মরত আসাদুজ্জামান (৩৫) মোটরসাইকেল যোগে খালাসপীর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে বাইসাইকেলে আসা তোফাজ্জল হোসেনের (৬৫) সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Place your advertisement here
Place your advertisement here