• মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২০ ||

  • কার্তিক ১২ ১৪২৭

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪২

সর্বশেষ:
জাতিকে বিভ্রান্ত করতে পারে এমন কোনো সংবাদ পরিবেশন না করার আহ্বান প্রধানমন্ত্রীর নেতৃত্বের সংকটের কারণে ক্রমেই সংকুচিত হচ্ছে বিএনপির রাজনীতি আমি মারা গেলে যেন বাবা মায়ের পাশে সমাহিত হয়-জিএম কাদের কিশোরগঞ্জে সিঙ্গেরগাড়ী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্ধোধন দূর্গাপূজা উপলক্ষে রসিক কাউন্সিলরের বস্ত্র বিতরণ

রংপুরের পীরগঞ্জ ও মিঠাপুকুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০  

Find us in facebook

রংপুরের পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়েছে । এদের মধ্যে মিঠাপুকুরে এক বৃদ্ধ ব্যবসায়ী ও পীরগঞ্জে দুই যুবক রয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পীরগঞ্জ ও মিঠাপুকুর থানা পুলিশ সূত্রে তিন জনের মৃত্যুর বিষয়টি জানা গেছে।

নিহতরা হলেন- পীরগঞ্জের শ্যামপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে ইউনুছ মিয়া (৩৫), কাঞ্চনপুর গ্রামের মহেশ্বর চন্দ্র বর্মনের ছেলে মত্ত চন্দ্র বর্মন (২৫) এবং মিঠাপুকুরের তেঁতুলিয়া ফরিদপুর গ্রামের গফ্ফার মিয়া (৬৫)।

সূত্র জানায়, শনিবার সকালে পীরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামে মসজিদে বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে মারা যায় ইউনুস মিয়া। আগের দিন শুক্রবার একই উপজেলার কাঞ্চনপুর গ্রামে বাড়িতে বিদ্যুতের লাইনের কাজ করতে গিয়ে মত্ত চন্দ্র বর্মন বিদ্যুৎ স্পৃষ্টে মারা যায় ।

এর আগে জেলার মিঠাপুকুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে গফ্ফার মিয়া (৬৫) এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত গফ্ফার মিয়া ইমাদপুর ইউনিয়নের তেঁতুলিয়া ফরিদপুর গ্রামের বাসিন্দা।

শুক্রবার সন্ধ্যায় মাছের খামারে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

Place your advertisement here
Place your advertisement here