• মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২০ ||

  • কার্তিক ১২ ১৪২৭

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪২

সর্বশেষ:
জাতিকে বিভ্রান্ত করতে পারে এমন কোনো সংবাদ পরিবেশন না করার আহ্বান প্রধানমন্ত্রীর নেতৃত্বের সংকটের কারণে ক্রমেই সংকুচিত হচ্ছে বিএনপির রাজনীতি আমি মারা গেলে যেন বাবা মায়ের পাশে সমাহিত হয়-জিএম কাদের কিশোরগঞ্জে সিঙ্গেরগাড়ী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্ধোধন দূর্গাপূজা উপলক্ষে রসিক কাউন্সিলরের বস্ত্র বিতরণ

মাস্ক পরে কানে ব্যথা: সমাধান করুন ঘরোয়া উপায়ে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০  

Find us in facebook

মহামারির এই সময় বাইরে যেতে মাস্ক পরা আবশ্যক। সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি বারবার হাত ধোয়া এবং মাস্ক পরা। সচেতনাই এখন একমাত্র সুরক্ষা কবচ। দীর্ঘক্ষণ মাস্ক পরে থাকার কারণে কানের পিছনে ব্যথা, কান লাল হওয়া এবং জ্বালা করা, মুখের ত্বকে সমস্যা দেখা দিচ্ছে। 
ঘরোয়া উপায়ে এর সমাধান করতে পারেন। চলুন কিছু টিপস জেনে নিন। এতে সহজেই আপনি কানেব্যথা থেকে মুক্তি পেতে পারেন।

> কানের ব্যথা এড়াতে আপনি নো এলাস্টিক মাস্ক ব্যবহার করতে পারেন। সাধারণত এলাস্টিক দেয়া মাস্ক পরলেই কানেব্যথা হয়। তাই কানের ব্যথা থেকে মুক্তি পেতে আপনি নো এলাস্টিক মাস্ক ব্যবহার করুন। 
 
> অফিস বা কাজ থেকে বাড়ি ফেরার পর কানে বরফ লাগান। বরফ দিয়ে ম্যাসাজ করলে ব্যথা উপশম হয়। বরফ লাগানোর পরে কানে অবশ্যই ময়েশ্চারাইজার লাগান। 

> ক্লিপ মাস্ক ব্যবহার করতে পারেন। চুলে পরা ক্লিপ দিয়েই মাস্ক থেকে হওয়া কানের ব্যথা আটকাতে পারেন। কীভাবে? ক্লিপ মাস্ক পরার জন্য সবার আগে চুল বেঁধে নিন, তারপর মাস্ক পরুন। মাস্কের এলাস্টিক কানে আটকানোর বদলে তা ক্লিপের ভেতর ঢুকিয়ে কানের পিছনের চুলের সঙ্গে আটকে দিন। এতে কানের উপর এলাস্টিকের চাপ পড়বে না। 

> ঘরে তৈরি মাস্ক ব্যবহার করতে পারেন। কেনা মাস্ক ব্যবহার করলেই সাধারণত কানে ব্যথা হয়। তাই কানের ব্যথা কমাতে আপনি ঘরে তৈরি কাপড়ের মাস্ক ব্যবহার করুন। কেনা মাস্কের দড়ি সাধারণত এলাস্টিকের হয়, যার কারণে কানে ব্যথা এবং লালচেভাব দেখা দেয়। তাই কানের ব্যথা কমাতে আপনি ঘরে তৈরি কাপড়ের মাস্ক ব্যবহার করতে পারেন। এতে আরাম পাবেন, অস্বস্তিও হবে না। 

Place your advertisement here
Place your advertisement here