‘ভারত-বাংলাদেশ সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে উষ্ণ’
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২০
Find us in facebook
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারত-বাংলাদেশ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে উষ্ণ, মসৃণ এবং ভবিষ্যৎমুখী।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কূটনৈতিক দক্ষতা দিয়ে বৈরিতার বিপরীতে গড়ে তুলেছে আস্থার সম্পর্ক যা পারস্পরিক উন্নয়ন এগিয়ে নিতে এখন একে অপরের সহায়ক।’
রবিবার সকালে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্প এবং অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন তিনি।
ভারত-বাংলাদেশ পারস্পরিক উন্নয়ন এগিয়ে নিতে দুদেশ একে অপরের সহায়ক, তারই ধারাবাহিকতায় ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় যৌথভাবে বাস্তবায়ন হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প সে বিষয়গুলো তুলে ধরেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু। উভয় দেশের বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে উষ্ণ, মসৃণ এবং ভবিষ্যৎমুখী। ভারত আমাদের বড় প্রতিবেশী। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক থাকলে পিপল টু পিপল কানেক্টিভিটি হলে দু’দেশের মধ্যকার অনেক অমীমাংসিত সমস্যা সহজে সমাধান সম্ভব। তার প্রমাণ ছিটমহল বিনিময় সীমান্ত সমস্যাসহ অনেক সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ।’
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন দুদেশের সম্পর্কের কোন কোন সরকার বৈরিতার পর্যায়ে নিয়ে যায়। শেখ হাসিনা সরকার কূটনৈতিক দক্ষতা দিয়ে বৈরিতার বিপরীতে গড়ে তুলেছে আস্থার সম্পর্ক পারস্পরিক উন্নয়ন এগিয়ে নিতে এখন একে অপরের সহায়ক। তারই ধারাবাহিকতায় ঋণ কর্মসূচির আওতায় আমরা বাস্তবায়ন করছি বেশ কিছু প্রকল্প।
মন্ত্রণালয় সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে তিনি বলেন, বিভিন্ন কারণে ঋণ কর্মসূচির আওতায় প্রকল্পসমূহের কাজ শুরু হতে বেশি সময় লাগছে। সমীক্ষাসহ প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করা, ভারতীয় কর্তৃপক্ষের সম্মতি, ইন্ডিয়ান এক্সিম ব্যাংকের কনকারেন্সসহ আমাদের অংশের কার্যক্রম সবমিলিয়ে প্রত্যাশিত সময়ের চেয়ে বেশি সময় লাগছে। এলওসির আওতায় প্রকল্পগুলোর কাজ এগিয়ে নিতে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ প্রকল্পগুলো দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক উন্নয়নের সাথে সংশ্লিষ্ট।
ওবায়দুল কাদের বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর একান্ত আগ্রহে যে প্রকল্প দেওয়া হয়েছে তা এগিয়ে নিতে হবে উন্নয়নের স্বার্থেই। দাপ্তরিক যোগাযোগসহ অন্যান্য যোগাযোগ দ্রুততার সাথে শেষ করতে হবে। প্রয়োজনে আমাকে জানাবেন আমি কথা বলব।
এ সময় অনলাইন প্ল্যাটফরমে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
- নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা
- জলঢাকায় শিশু ও নারী উন্নয়নে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
- কুড়িগ্রাম সোনালী ব্যাংক লিমিটেডে এটিএম বুথের উদ্বোধন
- বীরগঞ্জে গাঁজা ও ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
- বীরগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
- ক্যান্সারে আক্রান্ত শাহিনের পাশে ঢাকাস্থ বীরগঞ্জ সমিতি
- বীরগঞ্জে শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত
- কুড়িগ্রামে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড
- সীমান্ত হত্যা পুরোপুরি বন্ধে একমত হয়েছে বাংলাদেশ ও ভারত
- করোনা আপডেট: দেশে ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু, শনাক্ত ১৪৮৮
- ‘প্রধানমন্ত্রীর মুখ মলিন হয়, এমন কাজ থেকে আমরা যেন বিরত থাকি’
- বাংলাদেশে অপার সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে বাণিজ্যিক পাম চাষ
- নবরূপে সেজেছে ভাসানচর, মিলবে আধুনিক সুবিধা
- দেশের ভূমিকে ডিজিটাল করতে প্রকল্প হাতে নিচ্ছে সরকার
- শীতে করোনা: ভ্যাকসিন সংরক্ষণ ও সরবরাহের প্রস্তুতি চূড়ান্ত হচ্ছে
- দেশের নয়, বিএনপির চরম দুঃসময় চলছে : ওবায়দুল কাদের
- শেখ হাসিনা একজন আদর্শ সন্তান, দূরদর্শী রাষ্ট্রনায়ক
- আধুনিক রূপ দেওয়া হচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে
- ‘প্রকৃতির জন্য অঙ্গীকার’ উদ্যোগ নিয়েছে শেখ হাসিনাসহ ৬৪ বিশ্বনেতা
- রংপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় বিদ্যুৎ খাতে অভূতপূর্ব সাফল্য
- করোনা মোকাবেলায় মার্কেল জেসিন্ডাকে ছাড়িয়ে শেখ হাসিনা
- দেশ ভালোভাবে চলছে তাই বিএনপির এতো গাত্রদাহ- কাদের
- শেখ হাসিনা এখন অবিকল্প নেতৃত্ব
- জেগে ওঠা নারীদের অনুপ্রেরণার নাম শেখ হাসিনা
- দিনাজপুরে নতুন আরো ৫ জন করোনায় আক্রান্ত
- প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রংপুরে যুবলীগের খাবার বিতরণ
- প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা
- ভারতে ৬০ লাখ করোনা রোগীর মধ্যে ৫০ লাখই সুস্থ
- ফেদেরারকে ছোঁয়ার মিশনে নেমেই জিতলেন নাদাল
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবল রংপুর
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’


