বড় বড় দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে: হাইকোর্ট
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২০
Find us in facebook
দুর্নীতিবাজ, অর্থ পাচারকারীরা যত বড় রুই-কাতলা হোক না কেন তাদের আইনের আওতায় আনতে হবে। এসব অপরাধীদের ছাড় দিলে চলবে না। প্রায় তিন হাজার কোটি টাকা পাচার করার অভিযোগ নিয়ে বিদেশে পালিয়ে থাকা প্রশান্ত কুমার হালদারকে ফিরিয়ে আনার বিষয়ে শুনানিতে এমন মন্তব্য করেছেন হাইকোর্ট।
গতকাল বুধবার বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়।
আদালত পরবর্তী আদেশের জন্য ৯ ডিসেম্বর রেখেছেন। এই সময়ের মধ্যে বিচারিক আদালতে পিকে হালদারের গ্রেফতারি পরোয়ানার বিষয়ে প্রতিবেদন, মামলার এফআইআর ও সম্পত্তি-অর্থ জব্দের আদেশ আদালতে দাখিল করতে দুদকে বলা হয়েছে।
আদালতে দুদকের পক্ষে ছিলেন মো.খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
গত ১৮ নভেম্বরর একটি জাতীয় দৈনিকে পিকে হালদারকে ধরতে ইন্টারপোলের সহায়তা চাইবে দুদক’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে গত ১৯ নভেম্বর তাকে বিদেশ থেকে ফেরাতে এবং গ্রেফতার করতে কি পদক্ষেপ নেয়া হয়েছে তা জানতে চেয়েছেন স্বপ্রণোদিত আদেশ দিয়েছিলেন হাইকোর্ট।
এ আদেশ অনুসারে দুদক বুধবার একটি প্রতিবেদন দাখিল করেছে। সেখানে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগের কথা তুলে ধরা হয়েছে। এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে বিচারিক আদালতে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন।
শুনানিতে আদালত বলেন, যারা দুর্নীতিবাজ, যারা অর্থ পাচার করে তাদের ছাড় দিলে চলবে না। এ সময় খুরশীদ আলম খান বলেন, অবশ্যই। তখন আদালত বলেন, তারা যত বড় রুই কাতলা হোক না কেন তাদের আইনের আওতায় আনতে হবে এবং আইনের জালে যারা আটকে যায় এদের বিষয়ে ব্যবস্থা নিতে হবে। আমাদের সবার উচিত হলো দেশের প্রোপার্টি রক্ষা করা। এটাতো আমাদের সাংবিধানিক অধিকার। ২১ অনুচ্ছেদ অনুসারে। কাজেই শুধু কোর্ট করবে অন্যরা করবে তাতো না, সবাইকে করতে হবে।
আদালত দুর্নীতিবাজদের বিষয়ে আরো বলেন, তারা যেন আইনের জালে ধরা পড়ে সে দায়িত্ব গ্রহণ করতে হবে। আমাদের সোনার বাংলা গড়ে তুলতে হবে। জাতির জনক স্বপ্ন দেখেছিলেন এ দেশকে সোনার বাংলা গড়ার। কাজেই ওনার যে স্বপ্ন সে স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে হবে।
এক পর্যায়ে আদালত বলেন, খুব আনফরচুনেট আড়াইমাস হয়ে গেলো একটা অর্ডার হলো না। তখন খুরশীদ আলম খান বলেন, আমি যোগাযোগ করেছি। জানিয়েছি।
আদালত বলেন, আপনি বলবেন, এটা নিয়ে উচ্চ আদালত কনসার্ন। জবাবে খুরশীদ আলম খান বলেন, জি, এটা কনভে করবো (এটা জানিয়ে দেব)।
প্রশান্ত কুমার হালদার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্বে থেকে অন্তত সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাট করেছেন বলে অভিযোগ রয়েছে।
পরে দুই বিনিয়োগকারীর করা আবেদনের শুনানি নিয়ে গত ১৯ জানুয়ারি এক আদেশে প্রশান্ত কুমার হালদারসহ সংশ্লিষ্ট ২০ জনের ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
এর মধ্যে দেশে ফিরতে প্রশান্ত কুমার হালদার এ বিষয়ে আদালতের কাছে আবেদন করতে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের কাছে একটি পত্র দেন। এরপর কোম্পানিটি আদালতে আবেদন করে। ৭ সেপ্টেম্বর আদালত বলেছেন তিনি কখন কীভাবে আসবেন তা জানাতে। পরে ২০ অক্টোবর একটি আবেদন করেছে কোম্পানিটি। যেখানে নির্বিঘ্নে দেশে আসার কথা বলা হয়েছে এবং সেখানে ২৫ অক্টোবরের একটি টিকিটের কপিও সংযুক্ত করা হয়
২১ অক্টোবর হাইকোর্ট এ বিষয়ে এই আদেশ দেন। আদেশে দেশে আসার সঙ্গে সঙ্গে তার গ্রেফতার নিশ্চিত করতে বল হয়। পরে তার গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট আদালতে পাঠাতে বলা হয়েছে।
পুলিশের মহাপরিদর্শক, ইমিগ্রেশন অথরিটিরি চিফ ও দুর্নীতি দমন কমিশনের প্রতি এ নির্দেশনা দেয়া হয়। কিন্তু ২৪ অক্টোবর ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের আইনজীবী দুর্নীতি দমন কমিশন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীকে জানিয়েছেন- পিকে হালদার ২৫ অক্টোবর রোববার দেশে ফিরছেন না।
- ত্বকে বার্ধক্যের ছাপ রোধ করতে অব্যর্থ রসুন
- কার্যত কোনো ভূমিকা না থাকায় বিএনপিকে পঙ্গু ভাবেন কূটনীতিকরা
- এইচএসসির ফল প্রকাশে সংসদে বিল উত্থাপন করেছেন শিক্ষামন্ত্রী
- বিএনপির লাভবান হওয়ার কৌশল জানালেন ড. হাছান মাহমুদ
- দিনাজপুরের হিলি বন্দর দিয়ে চাল আমদানি শুরু
- ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যে নতুন স্কিম গঠন
- দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার
- মুজিববর্ষ উপলক্ষে ঘর পাচ্ছে ৯ লাখ ভূমিহীন পরিবার
- নিয়ন্ত্রণের পথে বাংলাদেশ!
- এক্সপ্রেসওয়ে নেটওয়ার্কে আসবে সারাদেশ
- বিএনপির কথায় লাফঝাঁপ করছেন মৌলবাদীরা
- নেইমার-এমবাপ্পে ক্লাব ছাড়তে চাইলে বাধা দেবে না পিএসজি
- বিশিষ্ট অভিনেতা মজিবুর রহমান দিলু আর নেই
- হ্যাকিংয়ের মাধ্যমে জিম্মি করা হারাম
- ভারতের অরুণাচলে ঢুকে গ্রাম তৈরি করছে চীনা সেনাবাহিনী
- এবার ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় প্রণোদনা
- মাঘের শীতে কাঁপছে পঞ্চগড়
- কুড়িগ্রামে মুক্তির দুই দিন আগে কারাবন্দির মৃত্যু
- মাঠ ভরা সরিষা ফুলে স্বপ্ন বুনছে কৃষক
- বাগভান্ডার সীমান্তে ভারতে ঢোকার সময় একজন আটক
- শেখ হাসিনার নেতৃত্বেই দেশ হবে উন্নত-সমৃদ্ধ- রাষ্ট্রপতি
- ভারতের ‘উপহার’ ২০ লাখ টিকা আসছে বুধবার
- জনগণের টাকা খরচে সতর্ক হতে হবে- পরিকল্পনামন্ত্রী
- জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে র্যাবের হট লাইন
- করোনা ভ্যাকসিনের সুরক্ষা অ্যাপ প্রস্তুত- পলক
- জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করছে সরকার- পরিবেশমন্ত্রী
- সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে আরো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
- স্বপ্নের ঘর পাচ্ছে দিনাজপুরের ২১৫ পরিবার
- চিতলমারীতে জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ৭
- হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই পুলিশ সদস্য নিহত
- গ্রামীণ সড়কের বিষয়ে মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
- দেউলিয়াত্বের পথে বিএনপির রাজনীতি
- বিএনপির ছত্রছায়ায় অপকর্মে লিপ্ত শিবির
- ধরিত্রী সুরক্ষায় বহুমুখী প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
- ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের বড় অর্জন’
- করোনা প্রতিরোধে হিলিতে ভিন্নধর্মী প্রচারণায় বাদাম বিক্রেতা
- পরীক্ষার দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- ‘প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনীকে দক্ষতা অর্জন করতে হবে’
- বিএনপি প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন নিজের স্ত্রী
- সরকার ফাইভ জি’র কার্যক্রম চালু করতে প্রস্তুত: টেলিযোগাযোগমন্ত্রী
- কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কারাগারে ‘মাদকাসক্ত নিরাময় কেন্দ্র’ চালু
- গাইবান্ধায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর কারাগারে
- করোনা মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৬ মাসের বেতনের টাকা দিলেন স্কুলশিক্ষক
- প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
- সম্মিলিতভাবে কাজ করলে দারিদ্র্য থাকবে না- প্রধানমন্ত্রী
- দিনাজপুরে করোনায় নতুন আরো ১৩ জন আক্রান্ত
- নীলফামারীতে খাবারের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ
- সব রেকর্ড ছাড়িয়ে রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার


