বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২০
Find us in facebook
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্যদিয়ে পালন করা হয়েছে। উত্তর জনপদের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দিবসে এক যুগ পূর্তিকে স্মরণীয় করে রাখতে বিকেল ৩টায় কর্মকর্তাদের ব্যবহারের জন্য নতুন একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসের শুভ উদ্বোধন করেন বেরোবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।
এসময় তিনি সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, কর্মকর্তাদের নতুন বাসটি ব্যবহারের ফলে তাদের পেশাগত দায়িত্ব পালন আরো সহজ হবে। একই সাথে আরো নতুন নতুন সুবিধা বাড়ানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি। এছাড়া বিকেল সাড়ে ৩টায় বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর পাশে কাঠবাদাম গাছের চারা রোপণের মাধ্যমে ভার্চুয়ালি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বেরোবি ভাইস-চ্যান্সেলর।
বিকেল ৪টায় স্বাস্থ্যবিধি মেনে স্বশরীরে এবং জুম কনফারেন্সের মাধ্যমে প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয় দিবস ও যুগপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।
এসময় তিনি জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজড করার প্রক্রিয়া চলমান রয়েছে। বেরোবি ভাইস-চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্ট সকলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে নিরলসভাবে কাজ করছেন। করোনা মহামারির কারণে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষাকার্যক্রম অনলাইনের মাধ্যমে চালানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
প্রফেসর কলিমউল্লাহ বলেন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সেশনজট কমাতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি জানান, ছাত্র-ছাত্রীদের শিক্ষাজীবন কোনো ধরনের গাফিলতির কারণে বিলম্বিত হলে তা বরদাস্ত করা হবে না। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইতিবাচক ইমেজ অটুট রাখার মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আলোচনা অনুষ্ঠানে সম্মানীয় প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একযুগের পরিক্রমায় বেশ কিছু অর্জন উঠে এসেছে বর্তমান মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও-এর বিচক্ষণ দিক-নির্দেশনায়। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের উপর অর্পিত দায়িত্ব সমানভাবে পালন করতে পারলে এগিয়ে যাবে এই বিশ্ববিদ্যালয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট তাবিউর রহমান প্রধানের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক প্রফেসর ড. নাজমুল হক, সেন্ট্রাল লাইব্রেরি এন্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক (চলতি দায়িত্ব) প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডব্লিউসি, পিএসসি (অব:), বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো: আতিউর রহমান, বেরোবি অর্থ কমিটির সদস্য ড. মো: রশীদুল ইসলাম, সহকারী প্রক্টর ড. সোহেলা মুস্তারী, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোঃ মাসুদ-উল-হাসান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সহকারী প্রভোস্ট সুমাইয়া তাহসিন হামিদা। ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়।
- সরকারি প্রচেষ্টায় ক্রমশই উন্নতির দিকে মোংলা সমুদ্রবন্দর
- মুক্তিযোদ্ধাদের ভাতা এ বছরই ২০ হাজার টাকা করার প্রস্তাব
- ‘আমাদের লাল-সবুজ পতাকা হচ্ছে অসাম্প্রদায়িকতার প্রতীক’
- বঙ্গবন্ধুর দর্শন: নারীর ক্ষমতায়ন
- শেখ হাসিনার বাংলাদেশ
- জলঢাকায় অবৈধ বালু উত্তোলন: চারজনের জরিমানা
- নীলফামারীতে পূজায় ৪০০ পরিবারকে খাদ্য সহায়তা
- বিসর্জনে শেষ হলো দুর্গাপূজা
- কেউ অপরাধ করলে তাকে ছাড় দেয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী
- ফ্রান্সে বিশ্বনবীকে কটূক্তি করার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন
- রংপুরে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার
- রংপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তিনজন আটক
- রংপুরে ১২ লাখ টাকা চুরির ঘটনায় চারজন গ্রেফতার
- দেশে করোনায় নতুন আক্রান্ত ১৪৩৬, মৃত্যু ১৫
- দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৫ জন করোনায় আক্রান্ত
- চলতি বছর রোহিঙ্গা শরণার্থীদের ৯৬ মিলিয়ন ইউরো দিচ্ছে ইইউ
- অনলাইন ভেটেরিনারি হাসপাতাল, ডিজিটাল বাংলাদেশে নতুন অধ্যায়ের সূচনা
- মৃত শ্রমিকদের পরিবারকে সহায়তায় বিজিএমইএকে ১ কোটি ৮২ লাখ টাকা
- বাংলার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি: ব্রিটিশ হাইকমিশনার
- ধর্ষণের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিধান চূড়ান্ত অনুমোদন
- মাস্ক না পরলে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান থেকে কোন সেবা মিলবে না
- দূর্গাপূজা উপলক্ষে রসিক কাউন্সিলরের বস্ত্র বিতরণ
- জোটে ব্যর্থ, ‘একলা চলো’ নীতিতে বিএনপি
- কিশোরগঞ্জে সিঙ্গেরগাড়ী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্ধোধন
- আমি মারা গেলে যেন বাবা মায়ের পাশে সমাহিত হয়-জিএম কাদের
- কোন্দল আর বিভেদ নিরসনে বিএনপির হাইকমান্ড একেবারেই উদাসীন
- বিসিবি প্রেসিডেন্টস কাপে চ্যাম্পিয়ন হয়েছে মাহমুদউল্লাহ একাদশ
- আল্লাহর নির্দেশনা মেনেই জীবনকে এগিয়ে নিতে চান অভিনেত্রী পপি
- নেতৃত্বের সংকটের কারণে ক্রমেই সংকুচিত হচ্ছে বিএনপির রাজনীতি
- পণ্য বয়কট ঠেকানোর আহ্বান জানালো ফ্রান্স
- রাসেলের স্বপ্ন ছিল সে সেনাবাহিনীর অফিসার হবে- প্রধানমন্ত্রী
- রংপুরে প্রথমবারের মতো চালু হলো সুপারশপ ‘স্বপ্ন’
- কুড়িগ্রামে ৫ কন্যা সন্তানের পর আবারো একসাথে ৩ কন্যার জন্ম
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: সায়মা
- বিএনপিকে রাজনৈতিকভাবে ফ্রেশ হতে হবে: নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
- সৈয়দপুরে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’: স্বপ্ন এখন শিখর চূড়ায়
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- এ বছরই বাড়ছে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা
- শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবল রংপুর
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’


