`বঙ্গবন্ধু` উপাধির ৫২তম বর্ষ স্মরণে ডাকটিকিট প্রকাশ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২১
Find us in facebook
আজ ২৩ ফেব্রুয়ারি বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়ার ৫২ বছর পূর্তির দিন। ১৯৬৯ সালের এই দিনে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় এই মহান নেতাকে।
দিবসটি স্মরণে ডাক অধিদপ্তর স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করেছে।
আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকায় নিজের দপ্তরে এ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট ও ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম অবমুক্ত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এছাড়া ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড উদ্বোধন করা হয়। এ সংক্রান্ত একটি সিলমোহর ব্যবহার করেন মন্ত্রী।
এই স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড আজ মঙ্গলবার থেকে ঢাকা জিপিও'র ফিলাটেলিক ব্যুরো এবং পরে দেশের অন্য জিপিও এবং প্রধান ডাকঘর থেকে সংগ্রহ করা যাচ্ছে।
এক বিবৃতিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালির হাজার বছরের ইতিহাসের মহানায়ক। ২৩ বছরের আপসহীন সংগ্রামের কঠিন পথ বেয়ে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিস্ময়কর নেতৃত্বের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। বাংলার স্বাধীনতার পেছনে রয়েছে জনগণের মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৩ বছর পাকিস্তানের জেলে থাকার ঘটনা। বিশ্বের কোনো নেতা জনগণের জন্য এত ত্যাগ স্বীকার করেননি।
মন্ত্রী আরো বলেন, 'শেখ মুজিবুর রহমানকে বাংলার নয়নমণি, বঙ্গশার্দুল, অবিসংবাদিত নেতা, বাঙালির মুক্তিদাতাসহ বিভিন্ন নামে ভূষিত করা হলেও অর্পূণ ছিল জাতির পিতার উপাধি। আর সে অপূর্ণতা পূরণ হয় ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে। আর ইতিহাস হয়ে গেল সেদিনের তৎকালীন রেসকোর্স ময়দানের (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ছাত্র সংগ্রাম পরিষদ আয়োজিত গণসংবর্ধনা সমাবেশ। যে মানুষটি শুধু পূর্ব বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তি এবং রাজনৈতিক স্বাধীনতা, স্বাধিকারের জন্য তার জীবনের মূল্যবান গুরুত্বপূর্ণ সময় জেলে কাটিয়েছেন, অকুতোভয় যার প্রতিটি উচ্চারণ, তাকে গণ উপাধিতে ভূষিত করার বিষয় সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছিল। ঐতিহাসিক কারণেও উপাধি দেওয়া ছিল ছাত্র-সংগ্রাম পরিষদের কর্তব্য।'
মোস্তফা জব্বার বলেন, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিল শেখ মুজিবুর রহমানকে নতুন উপাধিতে ভূষিত করার। আগরতলা মামলা থেকে মুক্তি লাভের পর রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানকে দেওয়া সে গণসংবর্ধনায় দশ লাখেরও বেশি মানুষের উপস্থিতিতে তৎকালীন ডাকসুর ভিপি ও সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি তোফায়েল আহমেদ ঘোষণা করেন 'আজ থেকে তিনি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'।
শেখ মুজিবুর যখন বঙ্গবন্ধু তখন তিনি হয়ে ওঠেন বাংলার প্রকৃতির বন্ধু, বাংলার ভাষা কৃষ্টি-সংস্কৃতির বন্ধু, বাঙালি জাতীয়তাবাদের বন্ধু, জাতীয়তাবোধের বন্ধু, মুক্তিসংগ্রামের বন্ধু সুতরাং একমাত্র শেখ মুজিবুর রহমানই 'বঙ্গবন্ধু'- বলেন মোস্তফা জব্বার।
- এইচ টি ইমামের মৃত্যুতে রবার্ট মিলারের শোক
- দিনাজপুর আইনজীবী সমিতির দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- ক্যাম্পাসে ভিসি কলিমউল্লাহর কুশপুতুল দাহ করল ছাত্রলীগ
- দীর্ঘ এক মাস পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু
- দুই দেশের সংযোগ উন্নয়নে গুরুত্ব দিচ্ছে ভারত: জয়শঙ্কর
- ‘অ্যাপস তৈরিতে তরুণদের দক্ষ করলে বিলিয়ন ডলার অর্জন সম্ভব’
- ভিসি কলিমউল্লাহর বক্তব্য বানোয়াট : শিক্ষা মন্ত্রণালয়
- সুন্দর ত্বক পেতে ত্যাগ করুন পাঁচ অভ্যাস
- বিএনপি এখন মায়াকান্না কাঁদছে: ওবায়দুল কাদের
- আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া প্রশিক্ষণ নিলেন ১০০ পুলিশ
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে ‘শ্বেতবলাকা’
- করোনার টিকা সম্পর্কিত সব ধরনের কর অব্যাহতি দিয়েছে এনবিআর
- ১২০ বিঘা জমির শস্যচিত্রে বঙ্গবন্ধু
- করোনা পারে নাই আর কেউ অগ্রযাত্রাকে থামাতে পারবে না: প্রধানমন্ত্রী
- নান্দনিক গাইবান্ধা শহর গড়ে তোলা হবে: হুইপ গিনি
- করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- তারেকপন্থীদের দাপটে নিষ্ক্রিয় খালেদাপন্থী নেতারা
- লালমনিরহাটে কাব্যর লেখা ‘কাব্যজয়’র মোড়ক উন্মোচন
- ফুলবাড়ীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
- জোটের শরিক দলগুলোকে অকার্যকর ভাবছে বিএনপি
- এইচ টি ইমামের বর্ণাঢ্য কর্মময় জীবন
- জনগণের রায়কে ভয় পায় বিএনপি: পানিসম্পদ উপমন্ত্রী
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, শনাক্ত ৬১৯
- ঝটিকা সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
- নাজমা খাতুনের বিরুদ্ধে আরও দুই প্রতারণার মামলা
- ভিটে ছাড়া করতে গৃহবধূর ওপর হামলা, দোকান লুটপাট
- ১০ কোটি টাকার বোঝা নিয়ে গাইবান্ধা মেয়রের দায়িত্ব গ্রহণ
- বেরোবি উপাচার্যের বিরুদ্ধে ৪৫ অভিযোগ, তদন্ত করবে ইউজিসি
- ভুট্টার আড়ালে ১৫ কেজি গাঁজা, রংপুরে গ্রেফতার ৩
- দেউলিয়াত্বের পথে বিএনপির রাজনীতি
- বিএনপির ছত্রছায়ায় অপকর্মে লিপ্ত শিবির
- সেনাদের কাছে ক্ষমা চাইলেন জো বাইডেন
- `২০৩৫ সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ`
- রোহিঙ্গাদের দক্ষ করে তুলতে যেসব উদ্যোগ নিয়েছে সরকার
- শাহজালাল বিমানবন্দর হবে দক্ষিণ এশিয়ার কেন্দ্রবিন্দু
- বিএনপি প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন নিজের স্ত্রী
- ‘গণতন্ত্রের ইতিহাসে শহীদ আসাদ দিবস একটি অবিস্মরণীয় দিন’
- কারাগারে ‘মাদকাসক্ত নিরাময় কেন্দ্র’ চালু
- করোনা মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ
- স্বাধীনতা মানেই যুদ্ধ, তাইওয়ানকে সতর্ক করল চীন
- প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৬ মাসের বেতনের টাকা দিলেন স্কুলশিক্ষক
- সম্মিলিতভাবে কাজ করলে দারিদ্র্য থাকবে না- প্রধানমন্ত্রী
- প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
- নারী শ্রমিকের কদর বাড়ছে সৈয়দপুরে
- ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সব ধরনের সহায়তা করবে সরকার’
- বেরোবি প্রশাসনিক ভবনে প্রবেশে নিষেধাজ্ঞা: ছাত্রলীগের আল্টিমেটাম
- নীলফামারীতে খাবারের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ
- সব রেকর্ড ছাড়িয়ে রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার
- অবশেষে ফেব্রুয়ারিতে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান


