ব্রেকিং:
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • শনিবার   ০৬ মার্চ ২০২১ ||

  • ফাল্গুন ২১ ১৪২৭

  • || ২২ রজব ১৪৪২

সর্বশেষ:
আরো ৪ কোটি ডোজ টিকা কেনার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ পঞ্চম ধাপে ভাসানচরে পৌঁছেছেন আরো ১ হাজার ৭৫৯ রোহিঙ্গা সরকারের আশ্রয়ণ প্রকল্প: গাইবান্ধায় ঠিকানা পেল ৫০ সাঁওতাল পরিবার মার্কিন গণমাধ্যমে বাংলাদেশের উন্নতির ভূয়সী প্রশংসা আত্মরক্ষায় মার্শাল আর্ট শিখছে তেঁতুলিয়ার কিশোরীরা

পীরগাছায় মাসিক অপরাধ ও আইন শৃঙ্খলা পর্যালোচনা সভা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২১  

Find us in facebook

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে হলে জনগণের সাথে আস্থা ও বন্ধুত্বের সম্পর্ক, নির্ভেজাল আইন প্রয়োগ করে অপরাধ দমন করার মাধ্যমে এগিয়ে যাওয়া সম্ভব।

পুলিশ জনগণ পরম্পর বন্ধু, বর্তমান পুলিশ নারী বান্ধব, শিশু বান্ধব, জনবান্ধব পুলিশ। জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত করতে বেশি বেশি তথ্য প্রয়োজন। আমরা যতো বেশী তথ্য পাবো ততোধিক সমৃদ্ধ হবো।
পীরগাছা থানায় মাসিক অপরাধ ও আইন শৃঙ্খলা পর্যালোচনা সভায় রংপুরের পুলিশ সুপার বিপ্লব সরকার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব কথা বলেন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পীরগাছা থানায় মাসিক অপরাধ ও আইন শৃঙ্খলা পর্যালোচনা সভা অফিসার ইনচার্জ এর কক্ষে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আরো বলেন, পীরগাছা থানার প্রতিটি এলাকায় বিট পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে। বিট অফিসার বিট এলাকায় সামাজিক নেতা, তিনি জনগণকে সাথে নিয়ে আন্তরিক প্রচেষ্টায় যাবতীয় কুকর্ম বন্ধ করতে পারবেন।

বিটপুলিশিং একটি জনকল্যাণমূলক জবাবদিহি প্লাটফর্ম। কাজের স্বচ্ছতা বজায় রেখে সাধারণ মানুষের কষ্ট লাঘব করে ন্যায় বিচার নিশ্চিত করতে এই বিট পুলিশিং কার্যক্রম। পীরগাছা থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার,জুয়া-চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ, আসামি গ্রেপ্তার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ থানায় আগত সেবা ভোগীদের সেবা প্রদান নিশ্চিত করতে হবে। থানা হবে মানুষের সেবার কেন্দ্র, একজন মানুষ নিরুপায় হয়েই থানায় যায়।

এ সময় পীরগাছা থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মধুসূদন রায়, সহকারী পুলিশ সুপার, (সি-সার্কেল) আরমান হোসেন, পীরগাছা থানার পুলিশ পরিদর্শক তদন্ত, এসআই ও এএসআইগণ উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here