ব্রেকিং:
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • শুক্রবার   ০৫ মার্চ ২০২১ ||

  • ফাল্গুন ২০ ১৪২৭

  • || ২১ রজব ১৪৪২

সর্বশেষ:
উন্নয়ন প্রকল্পে বেরোবি ভিসির অনিয়মের প্রমাণ পেয়েছে ইউজিসি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন বৃহস্পতিবার করোনা: দেশে আপাতত টিকার ট্রায়াল হচ্ছে না করোনা: দেশে আপাতত টিকার ট্রায়াল হচ্ছে না প্রথম ধাপে কোভ্যাক্সের এক কোটি ৯ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ

পীরগঞ্জে ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক বিক্রেতা গ্রেফতার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২১  

Find us in facebook

রংপুরের পীরগঞ্জে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক বিক্রেতা মিলন মিয়াকে (৩০) গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে মিলনকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে পীরগঞ্জ থানায়। মিলন মিয়া পীরগঞ্জ উপজেলার বড় মজিদপুর এলাকার বাবু মিয়ার ছেলে।

থানা সূত্রে জানা যায়, সোমবার রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় বাসস্ট্যান্ডে অবস্থানরত মিলনের গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ মিলনকে আটক করলে তার সাথে থাকা ব্যাগ থেকে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, পুলিশ বিশেষ অভিযান  পরিচালনা করে ৪১ বোতল ফেন্সিডিলসহ মিলনকে আটক করেছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here