ব্রেকিং:
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে প্রথম পর্যায়ে রংপুর বিভাগের আট জেলায় স্বপ্নের নীড় পেল ৯ হাজার ১৯৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার
  • রোববার   ২৪ জানুয়ারি ২০২১ ||

  • মাঘ ১০ ১৪২৭

  • || ১০ জমাদিউস সানি ১৪৪২

সর্বশেষ:
৭০ হাজার গৃহহীন পরিবারকে পাকা ঘর দিলেন প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গবেষণার ফসল- প্রধানমন্ত্রী আ.লীগের শেকড় অনেক গভীরে প্রোথিত- প্রধানমন্ত্রী ২ কোটি ৩৬ লাখ মানুষকে টেলিমেডিসিন সেবা দিয়েছে সরকার আর্থিক লেনদেনে অনিয়ম ও হয়রানি রোধে চালু হবে আইডিটিপি

পীরগঞ্জে নদীতে নিখোঁজের ত্রিশ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ জুলাই ২০২০  

Find us in facebook

রংপুরের পীরগঞ্জে আখিরা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই দফায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযানের প্রায় ত্রিশ ঘণ্টা পর নদী থেকে মরদেহটি উদ্ধার হয়।


বুধবার (২৯ জুলাই) রাতে নদী থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র। তিনি জানান, মঙ্গলবার (২৮ জুলাই) বেলা আড়াইটার দিকে বালুয়া হাট সংলগ্ন বাহাদুর গ্রামে আখিরা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হোন নাঈম। ওইদিন ঘটনার পর হতে রাত আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করতে ব্যর্থ হন।

পরে বুধবার সকাল থেকে আবারও ডুবুরিরা অভিযান চালানোর পর সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে। স্থানীয় বাহাদুর গ্রামের সানা উল্লাহর ছেলে নাইম আহমেদ।

নিহত নাইম আহমেদ (১৮) এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি পীরগঞ্জ সরকারি শাহ আব্দুর রউফ কলেজের ছাত্র।

Place your advertisement here
Place your advertisement here