• মঙ্গলবার   ১৯ জানুয়ারি ২০২১ ||

  • মাঘ ৬ ১৪২৭

  • || ০৫ জমাদিউস সানি ১৪৪২

সর্বশেষ:
করোনা ভ্যাকসিনের সুরক্ষা অ্যাপ প্রস্তুত- পলক ভারতের ‘উপহার’ ২০ লাখ টিকা আসছে বুধবার শেখ হাসিনার নেতৃত্বেই দেশ হবে উন্নত-সমৃদ্ধ- রাষ্ট্রপতি কুড়িগ্রামে মুক্তির দুই দিন আগে কারাবন্দির মৃত্যু সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে আরো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

ত্বকের রোদে পোড়া ভাব দূর করবেন যেভাবে?

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২১  

Find us in facebook

সূর্যের অতি বেগুনি রশ্মি ত্বকের অনেক ক্ষতি করে। এ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে সানস্ক্রিন ব্যবহার করা। তারপরও ত্বক রোডে পুড়ে কালো হয়ে যায়। ত্বকে দেখা দেয় র্যাশ, মেছতাসহ নানান সমস্যা। 
তাই ব্যবহার করতে পারেন গ্লিসারিন এবং চিনির ফেস প্যাক

শীতকালে ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে যায়, গ্লিসারিন ত্বক নরম করতে সহায়তা করে। পাশাপাশি গ্লিসারিন ত্বকের ট্যান অপসারণেও বেশ কার্যকর। লেবু ব্লিচিংয়ের মতো কাজ করে যা মুখ পরিষ্কার করতে সহায়তা করে। চিনি ত্বকের মৃত কোষ অপসারণে সহায়তা করে। যার ফলে ত্বকের কালো দাগ দূর হয়। আধা চামচ গ্লিসারিনে এক চামচ চিনি মেশান। এর পরে এতে লেবুর রস দিন। এই পেস্টটি মুখে লাগিয়ে স্ক্রাব করুন। তিন থেকে চার মিনিট স্ক্রাব করার পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

টমেটোর ফেস প্যাক 
টমেটো ফাইটোকেমিকেল সমৃদ্ধ, যা সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মি দ্বারা হওয়া ক্ষতির বিরুদ্ধে লড়াই করতে পারে। এটি ট্যান দূর করতে এবং ন্যাচরাল স্কিন টোন ফেরাতে সহায়তা করে। একটা টমেটো ভালো করে পিষে নিন। এবার এর সঙ্গে ১ চা চামচ লেবুর রস মেশান। এই পেস্টটি মুখে লাগান, বিশেষ করে ট্যানের জায়গায় লাগান। ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

Place your advertisement here
Place your advertisement here