ব্রেকিং:
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে প্রথম পর্যায়ে রংপুর বিভাগের আট জেলায় স্বপ্নের নীড় পেল ৯ হাজার ১৯৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার
  • রোববার   ২৪ জানুয়ারি ২০২১ ||

  • মাঘ ১০ ১৪২৭

  • || ১০ জমাদিউস সানি ১৪৪২

সর্বশেষ:
৭০ হাজার গৃহহীন পরিবারকে পাকা ঘর দিলেন প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গবেষণার ফসল- প্রধানমন্ত্রী আ.লীগের শেকড় অনেক গভীরে প্রোথিত- প্রধানমন্ত্রী ২ কোটি ৩৬ লাখ মানুষকে টেলিমেডিসিন সেবা দিয়েছে সরকার আর্থিক লেনদেনে অনিয়ম ও হয়রানি রোধে চালু হবে আইডিটিপি

তেতুলিয়ায় দুর্বৃত্তের দ্বারা দুই একর চায়ের বাগান ধ্বংস

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০  

Find us in facebook

পঞ্চগড়ের তেতুলিয়ায় দুই একর জমিতে প্রায় আট হাজার রোপণ করা চা-চারা ও সুপারির গাছ গভীর রাতে ধ্বংস করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলা দেবনগড় ইউপির কালিয়া মনি এলাকার মো. আবু সালেক এবং অংশী পরিবারের ওই আট হাজার চা-চারা ও প্রায় তিনশ সুপারির চারা নিধন করা হয়েছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, বাগানের চা ও সুপারির চারাগুলো কেটে চারপাশে দেয়া বাঁশের বেড়াসহ নদীতে ফেলে রাখা হয়েছে।  ভুক্তভোগী চা-চারা বাগানের মালিক আবু সালেক জানান, এ ঘটনায় আমার ছয় লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন।

এ ব্যাপারে প্রতিবেশী সেলিম ও দুলাল বলেন, বৃহস্পতিবার সকালে আবু ভাইয়ের বাড়িতে কান্নার আওয়াজ শুনতে পেয়ে ছুটে যাই। পরে জানতে পারি তাদের বাগান নিধন করেছে দুর্বৃত্তরা।

এলাকার ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী পরিবারের সদস্যরা বিষয়টি জানালে বৃহস্পতিবার সকালে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। 

এ প্রসঙ্গে দেবনগড় ইউপি চেয়ারম্যান মহসিন আলী বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Place your advertisement here
Place your advertisement here