• বুধবার   ২৮ অক্টোবর ২০২০ ||

  • কার্তিক ১২ ১৪২৭

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪২

সর্বশেষ:
কেউ অপরাধ করলে তাকে ছাড় দেয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযোদ্ধাদের ভাতা এ বছরই ২০ হাজার টাকা করার প্রস্তাব পঞ্চগড়ে ১ ঘন্টার জন্য উপজেলা চেয়ারম্যান হলেন স্কুল ছাত্রী! চিলাহাটি-হলদিবাড়ি রেল লাইনে বাংলাদেশের ইঞ্জিনের মহড়া অনুষ্ঠিত নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহত

তিস্তা সেচ ক্যানেলের পাড় ভেঙে তারাগঞ্জের ১০ গ্রাম প্লাবিত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২০  

Find us in facebook

তিস্তা সেচ প্রকল্প ক্যানেলের পাড় ভেঙে তারাগঞ্জের ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানির নিচে তলিয়ে গেছে গ্রামের কাঁচা-পাকা সড়কসহ প্রায় শতাধিক হেক্টর ফসলি জমি। 
এলাকার ক্ষতিগ্রস্ত মানুষরা জানান, সেচ ক্যানেলের পাড়ের নিচের দিকে মাটি নরম হওয়ায় পাড় ভেঙে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। এরআগে ওই পাড়ের পাশে ছোট ছোট গর্ত তৈরি হয়েছিল। ধারণা করা হচ্ছে, মাটি নরম ও গর্ত থেকেই তিস্তা ব্যারেজ সেচ ক্যানেলের পাড় ভেঙে গেছে। এতে ১০টি গ্রামের ১০০ হেক্টর ফসলি জমি, দুটি ইটভাটা, মৎস্য খামার ও সড়ক সবকিছু পানিতে নিমজ্জিত। পাড় ভেঙে গ্রাম প্লাবিত হওয়ায় খবর পেয়ে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের সদস্যরাসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

গতকাল রোববার সকালে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউপির তিস্তা ব্যারেজ সেচ ক্যানেলের পাড় ভেঙে মিস্ত্রিপাড়া, দক্ষিণপাড়া, ডাঙ্গাপাড়া, হাজিপাড়া, বড়বাড়ি, আখিরারপাড়সহ ১০টি গ্রাম প্লাবিত হয়। ক্যানেলের পাড় ভেঙে পানির তীব্র স্রোতে গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে বলে জানিয়েছেন কুর্শাা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার। 

চেয়ারম্যান জানান, গ্রামের অসংখ্য ঘরবাড়িতে পানি ঢুকেছে। কাঁচা-পাকা সড়ক, ব্রিজ ও কালভার্ট পানির তোড়ে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। স্রোত অব্যাহত হয়েছে। পাড়ের বেশকিছু অংশ ভেঙে গেছে। এতে আট থেকে দশটি গ্রামের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। 

তারাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা অশোক কুমার জানান, তিস্তা সেচ ক্যানেলের পাড়ের ৫০ ফিটের মত অংশ ভেঙে গেছে। এতে ১০০ হেক্টর ফসলি জমিতে পানি ঢুকে পড়েছে। 

তারাগঞ্জ ইউএনও আমিনুল ইসলাম জানান, পাড় ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে ফসলি জমিতে পানি ঢুকেছে। কৃষক ও মৎস্যচাষিরা ক্ষতিগ্রস্ত হবেন। পানি নেমে যাবে বলেও জানান তিনি। 

Place your advertisement here
Place your advertisement here