ব্রেকিং:
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • শুক্রবার   ০৫ মার্চ ২০২১ ||

  • ফাল্গুন ২০ ১৪২৭

  • || ২১ রজব ১৪৪২

সর্বশেষ:
উন্নয়ন প্রকল্পে বেরোবি ভিসির অনিয়মের প্রমাণ পেয়েছে ইউজিসি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন বৃহস্পতিবার করোনা: দেশে আপাতত টিকার ট্রায়াল হচ্ছে না করোনা: দেশে আপাতত টিকার ট্রায়াল হচ্ছে না প্রথম ধাপে কোভ্যাক্সের এক কোটি ৯ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ

তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২১  

Find us in facebook

রংপুর-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (৪৪) মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ।

সোমবার (২৫ জানুয়ারি) সকাল ৬টার দিকে ওই সড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সড়ক পারাপারের সময় দুর্ঘটনার শিকার হয়েছে ওই ব্যক্তি। তবে এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, সকালে সড়কে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তার পা ভাঙা ও শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি কেরামত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার করা মরদেহের পা থেঁতলে গেছে। সড়ক দুর্ঘটনা থেকেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

Place your advertisement here
Place your advertisement here