তবুও থেমে নেই সরকারবিরোধী ষড়যন্ত্র!
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০
Find us in facebook
ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করার পরেও সরকারবিরোধী ষড়যন্ত্র থেমে নেই। ষড়যন্ত্রের সঙ্গে সরকারবিরোধী বেশ কয়েকটি রাজনৈতিক দল ও তাদের সমমনা সামাজিক সংগঠন জড়িত। এসব রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ তাদের নেতাকর্মীদের পরিকল্পিতভাবে সারাদেশের থানাগুলোতে বেশি বেশি ধর্ষণ মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন। এমন অনেক নেতার ফোনালাপ এখন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির হাতে।
সিআইডির সাইবার সিকিউরিটি বিভাগ সূত্রে জানা গেছে, ধর্ষণ ইস্যুতে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। বিশেষ মনিটরিং চলছে ফেসবুকসহ সচরাচর ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওপরে। নারী-শিশু নির্যাতন ও ধর্ষণ ইস্যুতে প্রচারিত সকল বক্তব্য পর্যালোচনা করা হচ্ছে। বিশেষ করে সভা সমাবেশ ও ইসলামী জলসায় এসব ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তাদের প্রকাশিত বক্তব্য গভীরভাবে পর্যালোচনার আওতায় আনা হয়েছে। একাধিক গোষ্ঠী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- করার পরেও আন্দোলন করার চেষ্টা করছে। তারা মূলত ধর্ষণ ইস্যুর আন্দোলনকে সরকার হটাও আন্দোলনে রূপ দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যার সঙ্গে সরকারবিরোধী ও স্বাধীনতা বিরোধীদের যোগসূত্র থাকার তথ্য মিলেছে।
সূত্রটি বলছে, ইতোমধ্যেই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার অধ্যাদেশে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ স্বাক্ষরও করেছেন। সরকারের নানা পদক্ষেপ নেয়ার পরেও ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে আগামী ১৬ ও ১৭ অক্টোবর নোয়াখালী অভিমুখে লংমার্চ কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা চলছে।
নির্দেশদাতা হিসেবে ইতোমধ্যেই বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও বলেছেন, ধর্ষণ ইস্যুতে সরকারবিরোধী ষড়যন্ত্র হচ্ছে। এমন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সিআইডি প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান।
তিনি বলেন, যুদ্ধাপরাধ মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেয়ার পর তাকে চাঁদে দেখা যাওয়া, পদ্মা সেতুতে শিশুদের মাথার প্রয়োজন, বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর ধানমন্ডিতে চার ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করে লাশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে লুকিয়ে রাখা এবং কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা থেকে শুরু করে হেন কোন ইস্যু নেই যে গুজব ছড়ানো হয়নি।
তিনি বলছেন, এবার ধর্ষণের ক্ষেত্রেও সেই পরিকল্পনা নিয়েছে সরকারবিরোধী ও তাদের সমমনা বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন। ইতোমধ্যেই ধর্ষণ ইস্যুতে নানাভাবে গুজব ছড়ানোর তথ্য প্রমাণ পাওয়া গেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের অনেক শীর্ষ নেতার ধর্ষণ ইস্যুর বিষয়ে বেশকিছু কথোপকথনের রেকর্ড তাদের হাতে এসেছে। তাতে ওইসব রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতারা তাদের নেতাকর্মীদের ধর্ষণ ইস্যুতে সারাদেশে পরিকল্পিতভাবে বেশি বেশি মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন। যাতে দেশে ধর্ষণ বেড়ে গেছে বলে প্রমাণ করা সহজ হয়। সেই সুযোগে ধর্ষণ ইস্যুতে সারাদেশে সরকারবিরোধী আন্দোলন গড়ে তুলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পথ তৈরি করা সহজ হয়। ইতোমধ্যেই আমরা অনেককেই শনাক্ত করে ফেলেছি। তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পাশাপাশি সামাজিক যোগাযোগের সকল মাধ্যমের ওপর কড়া মনিটরিং করা হচ্ছে।
পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, ধর্ষণ ইস্যুতে বিক্ষোভ ও সভা সমাবেশকে কেন্দ্র করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করার কোন সুযোগ দেয়া হবে না। ইস্যুটিকে কোন কোন স্বার্থান্বেষী মহল ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এমন ইস্যুর সুযোগ নিয়ে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির কোন সুযোগ দেয়া হবে না।
তিনি ধর্ষণ সংক্রান্ত অভিযোগ, মামলাসহ সবকিছুই অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুততার সঙ্গে তার নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন। অপরাধী যেই হউক তাকে ছাড় দেয়া যাবে না বলে ঘোষণা দিয়েছেন। তদন্তে গাফিলতি প্রমাণিত হলে তার বিভাগীয় শাস্তির পাশাপাশি চাকরিচ্যুত করার ঘোষণাও দিয়েছেন পুলিশ প্রধান।
ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়েছে। যা এক সময় বলতে গেলে অনেকটা গণদাবিই ছিল। তারপরেও কোন গোষ্ঠী বা সামাজিক সংগঠন এসব ইস্যুতে শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম করলে তাতে বাধা নেই। তবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পরিস্থিতি বুঝে অবশ্যই সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
র্যাব মহাপরিচালক পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন র্যাবের সকল সদস্যকে ধর্ষণ ইস্যুতে গুজব সৃষ্টিকারীদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিটের প্রধান উপ-কমিশনার আ ফ ম আল কিবরিয়া বলেন, করোনার কারণে মানুষ অধিকাংশ সময় ঘরে কাটাচ্ছেন। অতীতে দেশের সকল ইস্যুতেই গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা হয়েছে। এবারও ধর্ষণ ইস্যুতে তেমনটা করার অপচেষ্টা করে যাচ্ছে গুজব সৃষ্টিকারীরা। এজন্য আগাম ব্যবস্থা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর মনিটরিং জোরদার করা হয়েছে। বিশেষ করে ফেসবুকসহ যেসব মাধ্যমে সাধারণত বেশি ব্যবহৃত হয় সেগুলোর ওপর। ভুয়া এ্যাকাউন্ট খুলে যাতে গুজব ছড়ানোর ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।
এলিট ফোর্স র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালক লেঃ কর্নেল সারওয়ার-বিন-কাশেম বলেন, অতীত অভিজ্ঞতা থেকেই ধর্ষণ ইস্যুতেও সাইবার সার্ভিলেন্স বা মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। কারণ অতীতে সকল ইস্যুতেই গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল। এবার যাতে গুজব ছড়িয়ে কেউ অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে না পারে, এজন্য সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।
- নীলফামারীর টুপামারী ইউনিয়নের নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল
- নীলফামারী পৌরসভার উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন
- কুড়িগ্রামে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- তেঁতুলিয়ায় মাটির নিচে লুকানো ৩ লক্ষ টাকার মালামাল উদ্ধার, আটক ৪
- ঠাকুরগাঁওয়ে জুট মিলে অগ্নিকাণ্ড: কোটি টাকার উৎপাদিত পণ্য ভস্মীভূত
- ঠাকুরগাঁওয়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুড়িগ্রামে ভস্মীভূত করা হলো অচল ঘোষিত দেড় কোটি টাকার স্ট্যাম্প
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
- প্রতি মাসেই মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দেবে সরকার
- বাংলাদেশের উন্নয়ন দেখে বিশ্বের অনেক দেশ ইমপ্রেস হয়- ভূমিমন্ত্রী
- পোল্ট্রি-ডেইরি শিল্পের সুরক্ষায় নীতিমালা তৈরি করছে সরকার
- পঞ্চগড়ে অবসরের ২০ বছর পরও পেনশনবঞ্চিত পাউবো কর্মচারী
- রংপুরে গৃহকর্মীকে ধর্ষণের ১৩ বছর পর গৃহকর্তার যাবজ্জীবন কারাদণ্ড
- দিনাজপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
- হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু
- স্কুল বাস সার্ভিসে শতভাগ নারী চালক সম্পৃক্ত করা জরুরি- কাদের
- কৃষকদের থেকে ৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার
- দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৬ জন করোনায় আক্রান্ত
- করোনায় দেশে নতুন মৃত্যু ২৩, আক্রান্ত ১৪৯৩
- সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে নিয়ে যাবে সরকার
- অবশেষে প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর দিলেন সরকার
- দেশের সব নাগরিককে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেবে সরকার
- দেশের মানুষকে খাদ্য নিরাপত্তা দিয়ে স্বস্তিতে রাখতে চায় সরকার
- রেলে গতি বাড়াতে যুক্ত হচ্ছে ১১শ` কোটি টাকার বগি ও ইঞ্জিন
- প্রবাসীদের পুনর্বাসনে ৭০০ কোটি টাকার তহবিল গঠন করবে সরকার
- সময় বাড়লো এলেঙ্গা-রংপুর চার লেন প্রকল্পের
- নুরকে দাবার গুটি হিসেবে ব্যবহার করছে বিএনপি
- সীমানা পেরিয়ে বাংলাদেশের পরীক্ষামূলক রেল ইঞ্জিন ভারতে
- দলীয় কোন্দলের কারণে বারবার নেতিবাচক শিরোনাম হচ্ছে বিএনপি
- রাসেলের স্বপ্ন ছিল সে সেনাবাহিনীর অফিসার হবে- প্রধানমন্ত্রী
- রংপুরে প্রথমবারের মতো চালু হলো সুপারশপ ‘স্বপ্ন’
- কুড়িগ্রামে ৫ কন্যা সন্তানের পর আবারো একসাথে ৩ কন্যার জন্ম
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: সায়মা
- বিএনপিকে রাজনৈতিকভাবে ফ্রেশ হতে হবে: নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
- সৈয়দপুরে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’: স্বপ্ন এখন শিখর চূড়ায়
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- এ বছরই বাড়ছে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা
- শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবল রংপুর
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’


