চলতি বছরেই রেলে ১০-১৫ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২১
Find us in facebook
রেলওয়েতে ঘাটতি পূরণে চলতি বছরেই ১০ থেকে ১৫ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছেন। রেলওয়েকে ঢেলে সাজানোর জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুর রেলওয়ে স্টেশনের উঁচু ও বর্ধিত প্ল্যাটফর্মের উদ্বোধন এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেছেন, মুক্তিযুদ্ধের সময় আমাদের রেল যোগাযোগ ব্যবস্থা ছিল ৩ হাজার কিলোমিটার আর সড়কপথ ছিল সাড়ে ৩ হাজার কিলোমিটার। আজকে সড়ক পথ বর্ধিত হয়ে প্রায় ৪০ হাজার কিলোমিটার হয়েছে, আর রেলপথ আরও ২০০ কিলোমিটার কমে হয়েছে ২ হাজার ৮০০ কিলোমিটার। ৭২-৭৩ সালে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ছিল ৬৮ হাজার, যেটি এখন কমে দাঁড়িয়েছে মাত্র ২৫ হাজার। সৈয়দপুর রেলওয়ে কারখানায় শ্রমিক ছিল ১০ হাজার যেটি এখন কমে মাত্র ১ হাজার ৪০০ জনে দাঁড়িয়েছে। যেখানে রেলের সব কিছু বৃদ্ধি পাওয়ার কথা সেখানে কমেছে। তাহলে রেল কত অবহেলিত।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত অনুযায়ী পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত রেলওয়ে লাইন সম্প্রসারণ করা হবে। আগামী ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে কক্সবাজার পর্যন্ত রেলপথ সম্প্রসারিত হবে এবং দিনাজপুর থেকে সরাসরি কক্সবাজারে যাওয়া যাবে। যাতে করে পঞ্চগড় থেকে ভারতের শিলিগুড়ি পর্যন্ত রেলওয়ের মাধ্যমে মানুষ যাতায়াত করতে পারে, সেই লক্ষ্যে সমীক্ষা কাজ চলছে।
মন্ত্রী বলেন, মোংলা পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। আগামী বছরের জুলাই মাসের মধ্যে মোংলা পর্যন্ত রেল চালু হবে। আমাদের পদ্মা সেতুর ওপর দিয়ে আগামী ২০২৪ সালের মধ্যে রেল চালু হবে। যেদিন পদ্মা সেতু সড়ক পথের জন্য খুলে দেয়া হবে, সেই দিনই ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত রেল চালু করা হবে। সেই লক্ষ্যে কাজ এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশ রেলওয়ে রাজশাহী (পশ্চিম) জোনের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- রেল মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, মহাপরিচালক ডিএন মজুমদার, দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন প্রমুখ।
- এইচ টি ইমামের মৃত্যুতে রবার্ট মিলারের শোক
- দিনাজপুর আইনজীবী সমিতির দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- ক্যাম্পাসে ভিসি কলিমউল্লাহর কুশপুতুল দাহ করল ছাত্রলীগ
- দীর্ঘ এক মাস পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু
- দুই দেশের সংযোগ উন্নয়নে গুরুত্ব দিচ্ছে ভারত: জয়শঙ্কর
- ‘অ্যাপস তৈরিতে তরুণদের দক্ষ করলে বিলিয়ন ডলার অর্জন সম্ভব’
- ভিসি কলিমউল্লাহর বক্তব্য বানোয়াট : শিক্ষা মন্ত্রণালয়
- সুন্দর ত্বক পেতে ত্যাগ করুন পাঁচ অভ্যাস
- বিএনপি এখন মায়াকান্না কাঁদছে: ওবায়দুল কাদের
- আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া প্রশিক্ষণ নিলেন ১০০ পুলিশ
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে ‘শ্বেতবলাকা’
- করোনার টিকা সম্পর্কিত সব ধরনের কর অব্যাহতি দিয়েছে এনবিআর
- ১২০ বিঘা জমির শস্যচিত্রে বঙ্গবন্ধু
- করোনা পারে নাই আর কেউ অগ্রযাত্রাকে থামাতে পারবে না: প্রধানমন্ত্রী
- নান্দনিক গাইবান্ধা শহর গড়ে তোলা হবে: হুইপ গিনি
- করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- তারেকপন্থীদের দাপটে নিষ্ক্রিয় খালেদাপন্থী নেতারা
- লালমনিরহাটে কাব্যর লেখা ‘কাব্যজয়’র মোড়ক উন্মোচন
- ফুলবাড়ীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
- জোটের শরিক দলগুলোকে অকার্যকর ভাবছে বিএনপি
- এইচ টি ইমামের বর্ণাঢ্য কর্মময় জীবন
- জনগণের রায়কে ভয় পায় বিএনপি: পানিসম্পদ উপমন্ত্রী
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, শনাক্ত ৬১৯
- ঝটিকা সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
- নাজমা খাতুনের বিরুদ্ধে আরও দুই প্রতারণার মামলা
- ভিটে ছাড়া করতে গৃহবধূর ওপর হামলা, দোকান লুটপাট
- ১০ কোটি টাকার বোঝা নিয়ে গাইবান্ধা মেয়রের দায়িত্ব গ্রহণ
- বেরোবি উপাচার্যের বিরুদ্ধে ৪৫ অভিযোগ, তদন্ত করবে ইউজিসি
- ভুট্টার আড়ালে ১৫ কেজি গাঁজা, রংপুরে গ্রেফতার ৩
- দেউলিয়াত্বের পথে বিএনপির রাজনীতি
- বিএনপির ছত্রছায়ায় অপকর্মে লিপ্ত শিবির
- সেনাদের কাছে ক্ষমা চাইলেন জো বাইডেন
- `২০৩৫ সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ`
- রোহিঙ্গাদের দক্ষ করে তুলতে যেসব উদ্যোগ নিয়েছে সরকার
- শাহজালাল বিমানবন্দর হবে দক্ষিণ এশিয়ার কেন্দ্রবিন্দু
- বিএনপি প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন নিজের স্ত্রী
- ‘গণতন্ত্রের ইতিহাসে শহীদ আসাদ দিবস একটি অবিস্মরণীয় দিন’
- কারাগারে ‘মাদকাসক্ত নিরাময় কেন্দ্র’ চালু
- করোনা মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ
- স্বাধীনতা মানেই যুদ্ধ, তাইওয়ানকে সতর্ক করল চীন
- প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৬ মাসের বেতনের টাকা দিলেন স্কুলশিক্ষক
- সম্মিলিতভাবে কাজ করলে দারিদ্র্য থাকবে না- প্রধানমন্ত্রী
- প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
- নারী শ্রমিকের কদর বাড়ছে সৈয়দপুরে
- ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সব ধরনের সহায়তা করবে সরকার’
- বেরোবি প্রশাসনিক ভবনে প্রবেশে নিষেধাজ্ঞা: ছাত্রলীগের আল্টিমেটাম
- নীলফামারীতে খাবারের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ
- সব রেকর্ড ছাড়িয়ে রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার
- অবশেষে ফেব্রুয়ারিতে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান


