ব্রেকিং:
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে প্রথম পর্যায়ে রংপুর বিভাগের আট জেলায় স্বপ্নের নীড় পেল ৯ হাজার ১৯৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার
  • রোববার   ২৪ জানুয়ারি ২০২১ ||

  • মাঘ ১০ ১৪২৭

  • || ১০ জমাদিউস সানি ১৪৪২

সর্বশেষ:
৭০ হাজার গৃহহীন পরিবারকে পাকা ঘর দিলেন প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গবেষণার ফসল- প্রধানমন্ত্রী আ.লীগের শেকড় অনেক গভীরে প্রোথিত- প্রধানমন্ত্রী ২ কোটি ৩৬ লাখ মানুষকে টেলিমেডিসিন সেবা দিয়েছে সরকার আর্থিক লেনদেনে অনিয়ম ও হয়রানি রোধে চালু হবে আইডিটিপি

গাইবান্ধা-৩ উপনির্বাচনে জয়ী হলেন নৌকার প্রার্থী স্মৃতি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ মার্চ ২০২০  

Find us in facebook

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) শূন্য আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বিজয়ী হয়েছেন। গতকাল শনিবার (২১ মার্চ) অনুষ্ঠিত নির্বাচনে অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি নৌকা প্রতীকে ২ লাখ এক হাজার ৪৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৪০৮ ভোট। নির্বাচন চলাকালে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, অনুষ্ঠিত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার ২০১৯ সালের ২৭ ডিসেম্বর মারা যান। পরে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। যার ফলে ২১ মার্চ অনুষ্ঠিত হলো উপ-নির্বাচন।

Place your advertisement here
Place your advertisement here