ব্রেকিং:
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৫ জন ব্যক্তি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩৭৯ জনে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
  • বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২০ ||

  • আশ্বিন ১৪ ১৪২৭

  • || ১২ সফর ১৪৪২

সর্বশেষ:
মানুষ যেন ভল থাকে সেই কাজটুকু যেন করতে পারি- প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রংপুরে যুবলীগের খাবার বিতরণ দিনাজপুরে নতুন আরো ৫ জন করোনায় আক্রান্ত দেশ ভালোভাবে চলছে তাই বিএনপির এতো গাত্রদাহ- কাদের করোনা মোকাবেলায় মার্কেল জেসিন্ডাকে ছাড়িয়ে শেখ হাসিনা
৫২

গাইবান্ধায় বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে ৬ ব্যবসায়ীকে জরিমানা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০  

Find us in facebook

গাইবান্ধায় বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে ৬ ব্যবসায়ীকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গাইবান্ধা সদর ও সাদুল্লাপুর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এই অভিযান চালায়। এতে সহযোগিতা করে গাইবান্ধা র‌্যাব-১৩ ক্যাম্পের সদস্যরা।
জানা যায়, দেশি পেঁয়াজ ৫৮ টাকা কেজি দরে কিনে ৮০ টাকায় ও ভারতের পেঁয়াজ ৪৬ টাকায় কিনে ৭০ টাকা কেজি দরে বিক্রি করছিলেন ব্যবসায়ীরা। আর তাই ভোক্তা অধিকার আইনে তাদের এই জরিমানা করা হয়। গাইবান্ধা শহরের পুরাতন বাজারের চার ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা, নতুন বাজারের এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা ও সাদুল্লাপুর উপজেলা শহরের প্রধান কাঁচাবাজারের আড়তে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

গাইবান্ধা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুস ছালাম বলেন, ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ার খবর শুনে গাইবান্ধার বাজারগুলোতে বেড়েছে পেঁয়াজের দাম। আর তাই গাইবান্ধা জেলা প্রশাসকের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়।

Place your advertisement here
Place your advertisement here
রংপুর বিভাগ বিভাগের পাঠকপ্রিয় খবর