• মঙ্গলবার   ১৯ জানুয়ারি ২০২১ ||

  • মাঘ ৬ ১৪২৭

  • || ০৫ জমাদিউস সানি ১৪৪২

সর্বশেষ:
করোনা ভ্যাকসিনের সুরক্ষা অ্যাপ প্রস্তুত- পলক ভারতের ‘উপহার’ ২০ লাখ টিকা আসছে বুধবার শেখ হাসিনার নেতৃত্বেই দেশ হবে উন্নত-সমৃদ্ধ- রাষ্ট্রপতি কুড়িগ্রামে মুক্তির দুই দিন আগে কারাবন্দির মৃত্যু সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে আরো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

গঙ্গাচড়ায় `জ্ঞানদ্বীপ`-এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২১  

Find us in facebook

গংগাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের জয়দেব মধ্যপাড়ায় অবস্থিত জ্ঞানদ্বীপ পাঠাগারের দ্বিতীয় প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম। পরে উপজেলা প্রশাসনের সহযোগীতায় পাঠাগারের খুদে পাঠকদের কম্বল উপহার দেয়া হয়েছে।

এছাড়াও জ্ঞানদ্বীপ ফাউন্ডেশনের মাসিক শিক্ষাবৃত্তির আওতাভুক্ত দু’জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। প্রতিষ্ঠানটির সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শফিকুল আলম,গজঘন্টা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী। স্বাগত বক্তব্য প্রদান করেন পাঠাগারের সাধারণ সম্পাদক শ্যামলী বিনতে আমজাদ।

পাঠকদের মধ্য থেকে কথা বলেছেন সেরা পাঠক পুরস্কার প্রাপ্ত লায়লাতুল জান্নাত। আবৃত্তি করেছেন সুমাইয়া সিদ্দিকী সূচনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠপাঠক, বেতার উপস্থাপক শাহারিয়া সিদ্দিকী সূচনা।

Place your advertisement here
Place your advertisement here